Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অভ্যন্তরীণ বায়ু দূষণ নিয়েও প্রয়োজন সচেতনতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২০
অভ্যন্তরীণ বায়ু দূষণ নিয়েও প্রয়োজন সচেতনতা
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের তথ্যানুযায়ী, গত ২৪ নভেম্বর ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর। যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ অনুযায়ী, সেদিন সকাল সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা ছিলো বায়ু দূষণের শীর্ষে। এরপর কয়েক ঘণ্টার জন্য মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর এবং ভারতের কলকাতা শহর দূষণের দিক থেকে ঢাকাকেও ছাড়িয়ে যায়। তবে, আবার রাত সাড়ে আটটার পর ঢাকা শীর্ষে চলে আসে।

আমাদের অনেকেরই ধারণা, অভ্যন্তরীণ বাতাসের চেয়ে বাইরের বাতাস বেশি বিষাক্ত, আসলে কি তাই? গবেষকরা বলছেন, আসল চিত্র তেমন নয়। অভ্যন্তরীণ কক্ষের অর্থাৎ সাধারণ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের বায়ু দূষণের পরিমাণ বাইরের বায়ু দূষণের চেয়ে ২ থেকে ৫ গুণ বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত স্থানের বাতাসের চেয়ে তা ১শ’ গুণ বেশি হয়ে থাকে। ঘরদোর পরিষ্কার, নির্মাণাধীন বিভিন্ন স্থাপনার ধুলিকণা, রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি ও প্রযুক্তি, তাপ উৎপাদনকারী বিভিন্ন সামগ্রী এবং আলোর বিভিন্ন ধরনের উৎস অভ্যন্তরীণ বায়ু দূষণের অন্যতম কারণ।

দেশে শীতের আমেজ বইছে। শীতের কবল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে এ সময় খুব স্বাভাবিকভাবেই আমরা ঘরের দরজা জানালা বন্ধ করে রাখি। এ কারণে ঠান্ডা বাতাস আমাদের ঘরের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, যা অভ্যন্তরীণ বাতাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অভ্যন্তরীণ দূষিত বায়ু ঘর থেকে বেরুতে না পারলে তা আরও ক্ষতিকর রূপ ধারণ করে। এর ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং ধূলিকণা খুব সহজেই যে কাউকে আক্রান্ত করতে পারে, যদি না তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।

বর্তমানে, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাস সংক্রমণের ফলে আতঙ্ক তৈরি হয়েছে। এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই তা একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই হাঁচি-কাশির মাধ্যমে এ ভাইরাস ছড়ায়। ভাইরাসটি নতুন হওয়াতে এখনও এর কোনও টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। আপাতত প্রতিকার হিসেবে এ ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলছেন চিকিৎসকরা। বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মাস্ক পরার কথা বলেছেন তারা।

বায়ুবাহিত ভাইরাস থেকে প্রতিকারে ঘরে রাখা যেতে পারে এয়ার পিউরিফায়ার। বাজারে অনেক রকমের এয়ার পিউরিফায়ার রয়েছে কিন্তু অভ্যন্তরীণ বায়ু দূষণ থেকে রক্ষা পেতে প্রয়োজন ভালো মানের এয়ার পিউরিফায়ার। অভ্যন্তরীণ বায়ু দূষণ হ্রাস এবং সুস্বাস্থ্যের লক্ষ্যে স্যামসাংয়ের তিনটি মডেলের অত্যাধুনিক এয়ার পিউরিফায়ার দারুণ সমাধান হতে পারে। বায়ুতে ভেসে বেড়ানো অ্যালার্জির জীবাণু দূর করে স্বস্তিদায়ক বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে এই পিউরিফায়ারগুলো। পাঁচ মাত্রার পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে ৯৯ শতাংশ পর্যন্ত অ্যালার্জেন, বড় ধূলিকণা, ক্ষতিকারক গ্যাস, অতি ক্ষুদ্র ধূলিকণা এবং জীবাণু শোধনের ক্ষমতা আছে এর। তুলনামূলক কম বিদ্যুৎ কাজে লাগিয়ে কাজ করতে সক্ষম এয়ার পিউরিফায়ারগুলো। সর্বোচ্চ ১০০০ স্কয়ার ফিট এবং সর্বনিম্ন ৪২০ স্কয়ার ফিট পর্যন্ত ঘরের বাতাস দূষণমুক্ত করার ক্ষমতা সম্পন্ন এয়ার পিউরিফায়ারগুলোর ওজনও বেশ কম এবং সহজে অপারেট করা যায়। এছাড়াও, উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর থাকায় খুব সহজেই ধুলা ও গ্যাসসহ পিএম২.৫ মাইক্রোমিটারের মতো অতি ক্ষুদ্র জীবাণু শনাক্ত করার পাশাপাশি এয়ার পিউরিটি ডিসপ্লের কারণে ব্যবহারকারীরা ঘরের অভ্যন্তরে বাতাসের মান সম্পর্কেও জানতে পারেন।

পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি বায়ুদূষণ। বায়ু দূষণের কারণে প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষ অকালে মৃত্যুবরণ করেন। বাতাসে ভারী ধাতু ও সূক্ষ্ম বস্তুকণা বেড়ে গেলে ক্যানসার, শ্বাসকষ্ট, স্নায়ুজনিত সমস্যা বেড়ে যায় ও কমে যায় বুদ্ধিমত্তা। ঘরের বাইরের বায়ুদূষণ থেকে নিজেকে সুরক্ষিত রাখা প্রায় অসম্ভব। তবে, নিজের ও পরিবারের সুস্থতার জন্য অভ্যন্তরীণ বায়ু দূষণের ঝুঁকি কমানো সম্ভব। এজন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেয়াটা জরুরি। একটি সঠিক পদক্ষেপ নানা রোগ থেকে নিজেদের রক্ষার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজি ডিজিটাল প্রকৌশল সমাধান আনল হুয়াওয়ে
নির্বাচিত

এলজি বলছে হুয়াওয়ের ৫জি যন্ত্রাংশে ‘ঝুঁকি নেই’

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার

ডেল এক্সপিএস ১৭: দুর্দান্ত ফিচার সহ হাই বাজেটের ল্যাপ্টপ
প্রযুক্তি সংবাদ

ডেলের ড্রাইভারে ত্রুটিতে লাখো পিসি আক্রান্ত

চীনে আত্মহত্যা ঠেকাতে দূর নিয়ন্ত্রিত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

চীনে আত্মহত্যা ঠেকাতে দূর নিয়ন্ত্রিত প্রযুক্তি

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

প্যাটেন্ট মামলা নিষ্পত্তিতে একমত হুয়াওয়ে ও ভেরাইজন

এক মাসে ১৬৬৭ পর্ন ও ৫৬০ জুয়ার ওয়েবসাইট বন্ধ
প্রযুক্তি সংবাদ

এক মাসে ১৬৬৭ পর্ন ও ৫৬০ জুয়ার ওয়েবসাইট বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?
কিভাবে করবেন

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২০

অভ্যন্তরীণ বায়ু দূষণ নিয়েও প্রয়োজন সচেতনতা

Techzoom.TV |
TechzoomTV