Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের প্লে স্টোরকে টেক্কা দিতে চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 10 February 2020
গুগলের প্লে স্টোরকে টেক্কা দিতে চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোট
Share on FacebookShare on Twitter

২০১২ সালের মার্চে ‘প্লে স্টোর’ সেবা চালু করেছিল গুগল। এরপর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপের প্রধান উৎস হয়ে ওঠে প্লে স্টোর। বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ ডেভেলপাররা প্রতিনিয়ত প্লে স্টোরকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তবে চীনভিত্তিক ফোন ব্র্যান্ড শাওমি, হুয়াওয়ে, অপো ও ভিভো প্লে স্টোরের আধিপত্য কমাতে চাইছে। এরই অংশ হিসেবে চীনা ফোন ব্র্যান্ডগুলো জোটবদ্ধ হয়েছে। এ জোট চীনের বাইরের অ্যাপ ডেভেলপারদের জন্য একটি প্লাটফর্ম তৈরি করছে। যে প্লাটফর্মের মাধ্যমে ডেভেলপাররা চার চীনা ফোন ব্র্যান্ডের অ্যাপ স্টোরের জন্য অ্যাপ জমা দিতে পারবেন।

চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোটটিকে বলা হচ্ছে ‘গ্লোবাল ডেভেলপার সার্ভিস অ্যালায়েন্স (জিডিএসএ)। এ জোটের আওতায় চারটি ব্র্যান্ডের অ্যাপ স্টোর যৌথভাবে কাজ করবে। এমনকি পৃথক একক অ্যাপ স্টোর হিসেবেও গড়ে উঠতে পারে। তবে ডেভেলপারদের চারটি ব্র্যান্ডের অ্যাপ স্টোরের জন্য আলাদা করে অ্যাপ উন্নয়ন করতে হবে না। অর্থাৎ ডেভেলপারদের এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরের জন্য পৃথক অ্যাপ সংস্করণ উন্নয়ন করতে হয়। এ জটিলতা থেকে মুক্তি দেবে চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোট।

বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপল খারাপ সময় পার করলেও চীনা ব্র্যান্ডগুলো ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে। এরই মধ্যে বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৪০ শতাংশের বেশি দখলে নিয়েছে শাওমি, হুয়াওয়ে, ভিভো ও অপোর মতো চীনা ব্র্যান্ডগুলো। বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজার ভারতে স্যামসাং ও অ্যাপলকে হটিয়ে এরই মধ্যে শীর্ষ অবস্থান দখলে নিয়েছে। এছাড়া স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীনে স্যামসাং ও অ্যাপলের বাজার দখল সর্বনিম্নে পৌঁছেছে। ভারত ও চীনের পাশাপাশি বিশ্বের অন্য বাজারগুলোতেও চীনভিত্তিক ব্র্যান্ডগুলোর ফোনের চাহিদা বাড়ছে।

চীনা ব্র্যান্ডগুলো ডিভাইস ডিজাইন, উৎপাদন ও সরবরাহে ক্রমান্বয়ে উন্নতি করলে ডিভাইসের অ্যাপ ইকোসিস্টেম গড়তে পিছিয়ে রয়েছে। ডিভাইসের প্রয়োজনীয় অ্যাপের জন্য গুগলনির্ভরশীল থাকতে চাইছে না প্রতিষ্ঠানগুলো।

চীনা ফোন ব্র্যান্ডগুলোর নিজস্ব অ্যাপ ইকোসিস্টেম তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে হুয়াওয়ের ওপর মার্কিন বাণিজ্য বিভাগের নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে। বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়ে হুয়াওয়ের ফোনে গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারের পথ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে নিজস্ব অ্যাপ ইকোসিস্টেম তৈরিতে গুরুত্ব আরোপ করে প্রতিষ্ঠানটি। পূর্বপ্রস্তুতি থাকায় খুব অল্প সময়ের মধ্যে নিজস্ব হংমেং অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনও উন্মোচন করেছিল প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে অ্যাপ নিয়ে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য জোটবদ্ধ হয়েছে চীনা ফোন ব্র্যান্ডগুলো এবং একটি সম্মিলিত অ্যাপ ইকোসিস্টেম গড়তে কাজ করছে।

এ বিষয়ে শাওমির এক মুখপাত্র জানান, গুগলকে চ্যালেঞ্জ করতে তাদের এ জোট গঠন করা হয়নি। এছাড়া জোটের সঙ্গে হুয়াওয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন। অবশ্য ভিভো ও অপোর পক্ষ থেকে জোটে হুয়াওয়ের থাকা না থাকা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিষয়টি নিয়ে হুয়াওয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

প্লে স্টোর গুগলের রাজস্ব আয়েরও অন্যতম উৎস হয়ে উঠেছে। সেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত অ্যাপ ডেভেলপারদের ৮ হাজার কোটি ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে গুগল। সম্প্রতি প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের গত বছরের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক খতিয়ান প্রকাশের পর টুইটারে এক ঘোষণায় এমন তথ্য জানান গুগলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহিমার।

অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো যেকোনো মোবাইল প্লাটফর্মের মেরুদণ্ড মনে করা হয় তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের। বিভিন্ন মোবাইল প্লাটফর্মকে সমৃদ্ধিশালী করতে বিশ্বব্যাপী ছড়িয়ে-ছিটিয়ে থাকা স্বতন্ত্র অ্যাপ ডেভেলপারদের কোনো বিকল্প নেই। এ ধরনের তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের গুরুত্ব বুঝেই তাদের নিয়মিত অর্থ পরিশোধ করে আসছে অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো মোবাইল প্লাটফর্মের মালিক প্রতিষ্ঠানগুলো। নিজেদের অ্যাপ ইকোসিস্টেম সমৃদ্ধ করতে চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোটও তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফুল চার্জে ৪০ দিন চলবে রিয়েলমি সি১১
নির্বাচিত

২ মিনিটে বিক্রি হল দেড় লক্ষ রিয়েলমি সি১১

বিশ্বের প্রথম ‘দোতলা’ ল্যাপটপ
নির্বাচিত

বিশ্বের প্রথম ‘দোতলা’ ল্যাপটপ

পেমেন্ট গেটওয়ের ভোগান্তিতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো
ই-কমার্স

গেটওয়েতে আটকে থাকা ই-কমার্সের ২১০ কোটি টাকা নিয়ে অনিশ্চয়তা

ট্যাব কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন
কিভাবে করবেন

ট্যাব কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করবেন

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
প্রযুক্তি সংবাদ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2020

গুগলের প্লে স্টোরকে টেক্কা দিতে চীনা ফোন ব্র্যান্ডগুলোর জোট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix