Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের দাম বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 10 February 2020
মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের দাম বাড়তে পারে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক মেমোরি চিপ বাজার কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে। এতে বাড়তি মাত্রা যোগ করেছে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। বহুজাতিক অনেক সেমিকন্ডাক্টর কোম্পানি চীনের উৎপাদন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে মেমোরি চিপ এবং ডিসপ্লে প্যানেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। এমন হলে মেমোরি চিপ এবং ডিসপ্লে প্যানেলের দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

বিশ্লেষকদের ভাষ্যে, মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোনের মেমোরি চিপ এবং ডিসপ্লে প্যানেলের বৃহৎ উৎপাদক দেশ চীন। দেশটিতে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় উৎপাদন ব্যাহত হবে। বৈশ্বিক মেমোরি চিপ বাজারে নেতৃত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং এবং এসকে হাইনিক্স। উভয় প্রতিষ্ঠানেরই উৎপাদন কারখানা চীনে অবস্থিত।

বিবৃতিতে স্যামসাং এবং এসকে হাইনিক্স জানিয়েছে, তারা এখন পর্যন্ত তাদের মেমোরি চিপ এবং ডিসপ্লে প্যানেলের উৎপাদন কারখানা চালু রেখেছে। উৎপাদন চালু রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে করোনাভাইরাসের প্রভাব আরো ব্যাপক আকার ধারণ করলে কারখানা চালু রাখা সম্ভব হবে না। বিদ্যমান পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করলে কারখানা বন্ধ ঘোষণা করা হবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কারণ বাজারে কেমন প্রভাব পড়বে, তার চেয়ে বিপুল সংখ্যক কর্মীর নিরাপত্তা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এরই মধ্যে দেশটিতে নিজেদের ফ্ল্যাগশিপ স্টোর বন্ধ ঘোষণা করেছে অ্যাপল ও স্যামসাং। এছাড়া চুক্তিভিত্তিক বৃহৎ প্রযুক্তিপণ্য নির্মাতা ফক্সকন তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে কর্মীদের বাড়িতে অবস্থানের নির্দেশ দিয়েছে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কর্মীদের বিদেশ ভ্রমণে।

খাতসংশ্লিষ্টদের ভাষ্যে, চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অনেক খাত প্রভাবিত হলেও চিপ উৎপাদনে খুব বেশি প্রভাব পড়বে না। কারণ এখন পর্যন্ত চিপ উৎপাদন কারখানাগুলো উৎপাদন চালিয়ে যাচ্ছে।

স্যামসাং ইলেকট্রনিকস চীনের জিয়ান শহরে একটি এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ কারখানা পরিচালনা করে আসছে, যা করোনাভাইরাসের উত্পত্তিস্থল উহান থেকে উত্তর-পশ্চিমে ৮০০ কিলোমিটার দূরে। অন্যদিকে এসকে হাইনিক্স চীনের উক্সি এবং চংকিংয়ে দুটি ফ্ল্যাশ মেমোরি চিপ কারখানা পরিচালনা করছে। এসকে হাইনিক্সে উভয় কারখানাই করোনাভাইরাসের উত্পত্তিস্থল উহান থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

লি সিয়াং-উ নামে এক বিশ্লেষক জানান, স্যামসাং এবং এসকে হাইনিক্সের মেমোরি চিপ কারখানাগুলো করোনাভাইরাসের উত্পত্তিস্থল উহান থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া চিপ উৎপাদন মানুষ কর্মীর চেয়ে কারখানার সুযোগ-সুবিধার ওপর বেশি নির্ভর করে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের পূর্বাভাসেও একই ধরনের ইঙ্গিত দেয়া হয়েছে। চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ডিআরএএম এবং এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ উৎপাদনে কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে ট্রেন্ডফোর্সের পক্ষ থেকে কারখানা ও কর্মীদের সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষক লি সিয়াং-উ বলেন, উৎপাদন ব্যাহত না হলেও করোনাভাইরাসের কারণে সামগ্রিকভাবে চীনের প্রযুক্তিপণ্য উৎপাদন প্রভাবিত হবে। দেশটিতে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা গ্রাহকদের অনুভূতিতে আঘাত হেনেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে স্মার্টফোন সরবরাহ এক বছর আগের একই সময়ের চেয়ে ৫০ শতাংশ পর্যন্ত কমার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ডিভাইসের ব্যবহার বাড়ছে। একই সঙ্গে এসব ডিভাইসের জন্য স্টোরেজ মেমোরি চিপের চাহিদা বাড়ছে। মেমোরি চিপ বাজারে নেতৃত্ব দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে চীন। এ পরিস্থিতিতে দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্থানীয় মেমোরি চিপ উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাধারণ গ্লাস ও গরিলা গ্লাসের মধ্যে পার্থক্য কি
কিভাবে করবেন

সাধারণ গ্লাস ও গরিলা গ্লাসের মধ্যে পার্থক্য কি

এমআইইউআই ১২ আনছে শাওমি
নির্বাচিত

এমআইইউআই ১২ আনছে শাওমি

নতুন ম্যাকবুক এয়ার-এ ‘আসবে’ নতুন কিবোর্ড
প্রযুক্তি সংবাদ

নতুন ম্যাকবুক এয়ার-এ ‘আসবে’ নতুন কিবোর্ড

ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি : পলক
প্রযুক্তি সংবাদ

ব্লকচেইন আগামী প্রযুক্তির নিরাপদ ভিত্তি : পলক

যুদ্ধবিমান, মিসাইল লঞ্চার নিয়ে এলো পাবজি
গেম

যুদ্ধবিমান, মিসাইল লঞ্চার নিয়ে এলো পাবজি

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
নির্বাচিত

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2020

মেমোরি চিপ ও ডিসপ্লে প্যানেলের দাম বাড়তে পারে

Techzoom.TV |
TechzoomTV