Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাপানে সেমিকন্ডাক্টর সরবরাহে শীর্ষে তাইওয়ান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 April 2023
জাপানে সেমিকন্ডাক্টর সরবরাহে শীর্ষে তাইওয়ান
Share on FacebookShare on Twitter

২০২২ সালে তাইওয়ান থেকে ৫৮ শতাংশ সেমিকন্ডাক্টর আমদানি করেছে জাপান। ২০২১ সালের তুলনায় যা আড়াই গুণ বেশি। সে হিসেবে প্রযুক্তি খাতে সেমিকন্ডাক্টর সরবরাহকারী হিসেবে এখনো শীর্ষস্থানে রয়েছে তাইওয়ান। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর তাইপে টাইমস।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তাইওয়ান থেকে জাপানে সেমিকন্ডাক্টরের রফতানি মূল্য ১ হাজার ৫৭৮ কোটি ডলারে উন্নীত হয়েছে। বার্ষিক হিসেবে যা ৩২ দশমিক ৭ শতাংশ বেশি। দেশটিতে সেমিকন্ডাক্টর সরবরাহের দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে আছে তাইওয়ান। এর প্রতিযোগী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের হিস্যা ৮ দশমিক ৫ শতাংশ, চীনের ৮ দশমিক ৩ ও দক্ষিণ কোরিয়ার ৭ দশমিক ৫ শতাংশ।

মন্ত্রণালয় জানায়, জাপানে রফতানি বাড়ার পেছনে মূলত অটোমোটিভ খাতে চিপ ও ইন্টিগ্রেটেড সার্কিটের চাহিদা এবং ব্যবহার উল্লেখযোগ্য। গত বছর তাইওয়ানের মোট রফতানির ৪৭ শতাংশই ছিল সেমিকন্ডাক্টরকেন্দ্রিক। যার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৩৬১ কোটি ডলার। তবে জাপানে রফতানি বৃদ্ধির গতি বার্ষিক হিসেবে ১৫ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। ২০২১ সালে যার হার ছিল ২৪ দশমিক ৮ শতাংশ। এর জন্য ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক দ্বন্দ্বকে দায়ী করেছে মন্ত্রণালয়।

গত বছর জাপানে স্টোরেজ মিডিয়া ও পলিফরমালডিহাইড পণ্য সরবরাহকারী হিসেবে শীর্ষে ছিল তাইওয়ান। তাইওয়ান থেকে স্টোরেজ মিডিয়া রফতানি মূল্য দাঁড়িয়েছিল ১০৮ কোটি ডলারে। অন্যদিকে জাপানে পলিফরমালডিহাইড পণ্যের রফতানি মূল্য ৯৪ কোটি ডলারে পৌঁছেছে। ২০২২ সালে তাইওয়ান জাপানের কাছে ৬২ কোটি ডলার মূল্যের কম্পিউটার ও অন্যান্য ডিভাইস বিক্রি করেছে। অন্যদিকে তাইওয়ান জাপান থেকে একই সময়ে ৫ হাজার ৪৬০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কম।

জাপানের অর্থ মন্ত্রণালয় জানায়, জাপানে আমদানির সবচেয়ে প্রচলিত পণ্য ছিল ইন্টিগ্রেটেড সার্কিট, যা মোট আমদানির ১৭ দশমিক ১ শতাংশ। তবে এক বছরের মধ্যে তা ৮ দশমিক ৭ শতাংশ কমে ৯৩৬ কোটি ডলারে নেমে এসেছে।

গত বছর জাপানে সবচেয়ে বেশি ওয়াফার সরবরাহ করেছে তাইওয়ান। যার মোট হার ৪৫ দশমিক ৯ শতাংশ। যেখানে চীন ২১ দশমিক ৯, জার্মানি ৮ ও সিঙ্গাপুর ৬ দশমিক ৪ শতাংশ ওয়াফার সরবরাহ করেছে। সেমিকন্ডাক্টর তৈরিতে মূলত ওয়াফার ব্যবহার করা হয়। অন্যদিকে তাইওয়ানে সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট সরবরাহের দিক থেকে শীর্ষে ছিল নেদারল্যান্ডস। গত বছর এর হার ছিল ২৯ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের কিছু আসে–যায় না: হুয়াওয়েপ্রধান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের কিছু আসে–যায় না: হুয়াওয়েপ্রধান

অপো রেনো ১৩: পানিতে পড়লেও নষ্ট হবে না এই ফোন
নির্বাচিত

অপো রেনো ১৩: পানিতে পড়লেও নষ্ট হবে না এই ফোন

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্যামসাংয়ের ‘স্টেপ টুওয়ার্ডস লাভ’ ক্যাম্পেইন
নির্বাচিত

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে স্যামসাংয়ের ‘স্টেপ টুওয়ার্ডস লাভ’ ক্যাম্পেইন

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস
প্রযুক্তি সংবাদ

কর্মীর সঙ্গে সম্পর্কের তদন্ত শুরু হলে মাইক্রোসফট ছাড়েন বিল গেটস

ফেব্রুয়ারিতেই আসছে ‘চমক জাগানিয়া’ গ্যালাক্সি এস১১
প্রযুক্তি সংবাদ

ফেব্রুয়ারিতেই আসছে ‘চমক জাগানিয়া’ গ্যালাক্সি এস১১

বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার
অটোমোবাইল

বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন
অটোমোবাইল

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

অনলাইন ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক করব্যবস্থার আওতায় আনতে প্রায় ২৭...

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের

হুয়াওয়ে কি আসলেই তথ্য চুরি করে? আদালতে ১২ অভিযোগের ১০টিতে দোষী সাব্যস্ত

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

র‌্যাংগসএক্সের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’উন্মোচন

হাইসেন্স টিভি নষ্ট

৪০ হাজার টাকার হাইসেন্স টিভি নষ্ট, চার বছরের ওয়ারেন্টিতেও মিলছে না সমাধান

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 April 2023

জাপানে সেমিকন্ডাক্টর সরবরাহে শীর্ষে তাইওয়ান

Techzoom.TV |
TechzoomTV