Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 February 2020
জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
Share on FacebookShare on Twitter

নকল বা ক্লোন হ্যান্ডসেট বাজারজাত বন্ধের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দেশে প্রায় তিন কোটি অবৈধ স্মার্টফোন রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যা দেশে ব্যবহৃত মোট স্মার্ট ফোনের প্রায় ৩০ শতাংশ। এর ফলে প্রায় ১ হাজার কোটি টাকার রাজস্ব হারায় সরকার। আগামী জুলাই নাগাদ চালু হতে যাচ্ছে মোবাইল ফোন সনাক্তকরণ পদ্ধতি। এরপর থেকে নকল ও ক্লোন আইএমইআই সংবলিত মুঠোফোন অপারেটরদের নেটওয়ার্কে সংযুক্ত হলে পরবর্তীতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

এদিকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কিনতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দরপত্র প্রকাশ করেছে কমিশন।

কমিশনের প্রশাসন শাখার পরিচালক ইয়াকুব আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ মার্চের মধ্যে দরপত্রের আবেদন করা যাবে। আবেদনকারীকে কমপেক্ষ সাত বছরের সাব-কন্ট্রাক্টার অভিজ্ঞতা অথবা পাঁচ বছরের সরবরাহকারীর অভিজ্ঞতা থাকতে হবে।

মাত্র ১০ হাজার টাকা বা সমপরিমান ডলার জামানত দিয়ে এই আবেদন করা যাবে। ৩১ মার্চ টেন্ডার খোলা হবে। এরপর যেই প্রতিষ্ঠান কাজ পাবে তাদেরকে ১২০ দিনের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমটি চালু করতে হবে।

এনইআইআর পদ্ধতি চালু হলে অবৈধভাবে দেশে আনা মুঠোফোন মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে চালু করা যাবে না। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘মুঠোফোনের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এর মধ্যে আমরা অবৈধ মুঠোফোন ঠেকানোর ব্যবস্থাপনাকে একপর্যায়ে নিতে পারব আশা করি।’

বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টি রেজিষ্টার বা এনইআইআর-এর মাধ্যমে নকল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। আমদানি করা প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর সার্ভারে সংরক্ষিত থাকবে। তাতে ক্রেতারা খুব সহজেই এসএমএস করে বা ডায়াল করে জেনে নিতে পারবেন সেটটি আসল না নকল। এজন্য, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KYD(স্পেস) ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। *#06# ডায়াল করে সেটের আইএমইআই নম্বর জানতে পারবেন।

নতুন ব্যবস্থা চালু হলে বিদেশ থেকে আসার সময় কিনে আনা, প্রবাসী স্বজনদের পাঠানো সেট ইত্যাদি ক্ষেত্রে কী হবে, জানতে চাইল জাকির হোসেন বলেন, ‘এসব ক্ষেত্রে ব্যবস্থা থাকবে।’

উল্লেখ্য, বর্তমানে দেশে ৯০টি ব্র্যান্ডের হ্যান্ডসেট আমদানির অনুমতি আছে। আমদানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা ১০৮টি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ হ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাচ্চাদের পড়াশোনা শেখাবে গুগল
নির্বাচিত

বাচ্চাদের পড়াশোনা শেখাবে গুগল

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

কর্মীদের ফেরাতে বিকল্প পথে অ্যাপল

বিটিআরসির আইএমইআই যাচাই সেবা বন্ধ থাকবে ৪ দিন
প্রযুক্তি সংবাদ

বিটিআরসির আইএমইআই যাচাই সেবা বন্ধ থাকবে ৪ দিন

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত
টেলিকম

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে না ফেরায় বিটিসিএলের প্রকৌশলী বরখাস্ত

স্মার্টফোনসহ নানা পণ্যে বিশাল ছাড়ে দারাজের ‘মোবাইল উইক’ শুরু হচ্ছে
ছাড় ও অফার

স্মার্টফোনসহ নানা পণ্যে বিশাল ছাড়ে দারাজের ‘মোবাইল উইক’ শুরু হচ্ছে

স্বয়ংক্রিয়ভাবে চালিত কার নিয়ে আসছে হুয়াওয়ে
অটোমোবাইল

স্বয়ংক্রিয়ভাবে চালিত কার নিয়ে আসছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 February 2020

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট

Techzoom.TV |
TechzoomTV