Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ মার্চ ২০২০
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস (COVID-19) নিয়ে সারা বিশ্ব আজ চিন্তিত। দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুহার। সেই তালিকায় বাদ নেই নিবেদিত প্রাণ চিকিৎসকেরাও।ধারণা করা হচ্ছে, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৫০% করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। কিন্তু সে অনুসারে নেই চিকিৎসা ব্যবস্থা। এই মহামারীর গাণিতিক হিসেব বলে আমাদের দেশের প্রায় ১০% অর্থাৎ প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের মতো ঘন বসতির দেশে এই শতাংশ যে আরো বেশি হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের হাসপাতালগুলোর এত ধারণ ক্ষমতা নেই।

পরিসংখ্যানে দেখা গেছে, কোভিড-১৯ এ আক্রান্তদের প্রায় ১০-১২ শতাংশ অর্থাৎ প্রায় ১০ লাখ রোগীর মেডিকেল ভেন্টিলেটরের প্রয়োজন হবে। কারণ করোনাভাইরাস আক্রান্তদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। বিশেষত যাদের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি আরো প্রকট আকার ধারণ করে।

মেডিকেল ভেন্টিলেটর হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের কাজ চালিয়ে নেওয়া যায়। ফুসফুসের কার্যক্রম বন্ধ কিংবা ব্যাঘাত ঘটলে এই ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের ফুসফুস যখন একদমই কাজ করা বন্ধ করে দেয় তখন এই ভেন্টিলেটরই রোগীর প্রাণ রক্ষায় সহায় হয়। এদিকে উন্নত দেশগুলোতে ডাক্তারদের সিদ্ধান্ত নিতে হচ্ছে কাকে রেখে কাকে ভেন্টিলেটর সুবিধা দেবেন। পরিস্থিতি এতটাই করুণ! উন্নত দেশগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে এই চাহিদা পূরণ করতে।আর অন্য দিকে, বাংলাদেশে সরকারি – বেসরকারি সহ প্রায় ৫ হাজার ২০০ হাসপাতাল রয়েছে। ৬১০টি সরকারি হাসপাতালের মাত্র ২৭টি আইসিইউ সুবিধা আছে। অন্যদিকে, এই মুহূর্তে বিদেশ থেকে খুব বেশি ভেন্টিলেটর আমদানী করাও সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্রও ভেন্টিলেটর আমদানী কমিয়ে দিয়েছে, কারণ একেকটি ভেন্টিলেটরের দাম ২১ – ৫০ লাখ টাকা। বাংলাদেশের মত দেশের পক্ষে এত ভেন্টিলেটর যোগান দেওয়া প্রায় অসম্ভব।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের আল্যামনাই মিলে আয়োজন করেছেন একটি প্রতিযোগিতার। ছুঁড়ে দিয়েছেন চ্যালেঞ্জ – কীভাবে খুব স্বল্প টাকায়, সহজ উৎপাদনযোগ্য (থ্রিডি প্রিন্টিং, আরডুইনো, কম্পিউটার নিউমেরিক্যাল কনট্রোল, স্মার্টফোন অ্যাপের সাহায্যে) এবং যেকোনো স্থানে ব্যবহারোপযোগী ভেন্টিলেটর ডিজাইন করা যায়। প্রতিযোগিতায় কোভিড – ১৯ মোকাবেলায় মৃত্যুপথযাত্রী রোগীদের বাঁচাতে কম টাকায়, সহজে উৎপাদনযোগ্য, সহজ ব্যবহারযোগ্য এবং পৃথিবীর যেকোনো প্রান্তে ব্যবহারযোগ্য মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন করতে হবে। সেরা ৩টি ডিজাইনকে পুরস্কৃত করা হবে। এই ডিজাইনগুলো পুরো পৃথিবীর জন্য উন্মুক্ত থাকবে যাতে যে কেউ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তবে সেরা ডিজাইনটির আদলে ২০০০ কপি ভেন্টিলেটর স্থানীয় পর্যায়ে তৈরি করা হবে। অর্থ জোগান হবে ক্রাউডসোর্সিং এর মাধ্যমে।

প্রতিযোগিতায় বাংলাদেশের সকল শিক্ষার্থী, কর্মজীবী এবং যেকোনো শ্রেণী- পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন। তবে প্রতিটি দলে একজন মেডিকেল প্রফেশনাল (ছাত্র কিংবা প্র্যাকটিসরত) এবং একজন সার্টিফাইড ইঞ্জিনিয়ারিং/টেকনিক্যাল ছাত্র বা প্রফেশনাল থাকতে হবে। প্রোজেক্টের সাথে ৩-৫ জনের দলের প্রত্যেকের সিভি বা স্টুডেন্ট বা প্রফেশনাল আইডি প্রদান করতে হবে। আইডিয়া জমা দেয়ার শেষ তারিখ মার্চ ৩১, ২০২০। বিস্তারিত আরো জানতে ভিজিট করুন projectventilator.org
এই প্রতিযোগিতাটি মূলত মনট্রিল জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ‘কোড লাইফ ভেন্টিলেটর চ্যালেঞ্জে’র অনুপ্রেরণায় তৈরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রসেসর বাজারে শীর্ষে কোয়ালকম
নির্বাচিত

প্রসেসর বাজারে শীর্ষে কোয়ালকম

ওয়ালটনের এসিতে ঘণ্টায় বিদ্যুৎ খরচ ২ টাকা!
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের এসিতে ঘণ্টায় বিদ্যুৎ খরচ ২ টাকা!

মোবাইল ‘গ্রে’ মার্কেট সিন্ডিকেট: ‘সুমাস টেক’-এর পিয়াস মূল হোতা?
প্রযুক্তি সংবাদ

অর্থপাচারের অভিযোগে সুমাশ টেকের ব্যাংক হিসাব তলব

নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে সাইয়ারা

এআই’ র সুরে বর্ষবরণ
প্রযুক্তি সংবাদ

এআই’ র সুরে বর্ষবরণ

জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো
প্রযুক্তি সংবাদ

জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
প্রযুক্তি সংবাদ

৮০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

নতুন প্রসেসরে ত্রুটি ও ব্যবহারের দাগ, স্টারটেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩
প্রযুক্তি বাজার

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
প্রযুক্তি সংবাদ

মোবাইল ডিভাইস কেনায় ই-লোন দেবে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন প্রতিযোগিতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix