Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনস্টাগ্রামের ছবি ‘এমবেড’ করা কপিরাইটের লঙ্ঘন নয়: বিচারক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
ইনস্টাগ্রামের ছবি ‘এমবেড’ করা কপিরাইটের লঙ্ঘন নয়: বিচারক
Share on FacebookShare on Twitter

ন্যাশনাল জিওগ্রাফিকের জন্য দীর্ঘদিন কাজ করা আলোকচিত্রী স্টেফানি সিনক্লেয়ার যখন নিজের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করেন, তিনি সম্ভবত সেবার শর্তাবলী খুব মনোযোগ গিয়ে পড়েননি।

আর তাই, ম্যাশএবল ওয়েবসাইটে যখন তারই একটি ছবি দেখতে পান, তিনি ছবিটি নামিয়ে ফেলতে বাধ্য করার জন্য সোজা হাজির হয়েছিলেন আদালতে।

আলোকচিত্রীর অবশ্য রাগ করার কারণও ছিলো। ম্যাশএবল প্রথমে তার কাছে গিয়েছিল ছবিটি ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে লাইসেন্স করিয়ে নিতে। সে সময় তিনি ফিরিয়ে দেন ম্যাশএবলকে। এর কিছুদিন পর ‘যে ১০ জন নারী আলোকচিত্রী ছবির মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করছেন’ শীর্ষক নিবন্ধে ওই ছবিটিই ব্যবহার করে ম্যাশএবল। তারা অবশ্য ছবিটি সরাসরি ব্যবহার না করে কৌশলে ইনস্টাগ্রামে ওই ছবিটির পোস্ট এমবেড করে দেয় তাদের ওয়বসাইটে।

এখন আদালত বলছে, কেবল ম্যাশএবল নয়, যে কোনো ওয়েবসাইট এভাবে ইনস্টাগ্রাম থেকে নেওয়া পোস্ট এমবেড করে প্রকাশ করতেই পারে।

ইনস্টাগ্রামের ‘সেবা শর্তাবলী’র ভিত্তিতে সম্প্রতি ওই রায় দিয়েছেন নিউ ইয়র্কের ডিস্টিক্ট আদালতের বিচারক কিম্বা উড। মামলাটির বাদী স্টেফানি সিনক্লেয়ার আর বিবাদী পক্ষে ছিল ম্যাশএবলের মালিক প্রতিষ্ঠান জিফ ডেভিস। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জের।

রায়ে আদালত বলছে, ‘পাবলিক’ হিসেবে এই প্ল্যাটফর্মে ছবি পোস্ট করে ছবিকে বৈধ উপায়েই সাবলাইসেন্স করার অনুমতি ইনস্টাগ্রামকে দিয়ে দিয়েছেন আলোকচিত্রী। ফলে ছবিটি এমবেড করে সাইটে ব্যবহার করে কোনো অপরাধ করেনি ম্যাশএবল।

এ বিষয়ে বিচারক কিম্বা উড বলছেন, নিজ সেবায় পাবলিক হিসাবে পোস্ট করা ছবির উপর “পুরোপুরি প্রদত্ত, রয়ালটি ফ্রি, হস্তান্তরযোগ্য, সাবলাইসেন্স” অধিকার রাখে ইনস্টাগ্রাম। আর পাবলিক হিসেবে পোস্ট করা ছবিতে আপনাআপনিই এমবেড অপশন দেখায় ফেইসবুক মালিকানাধীন সাইটটি। ফলে এমবেড অপশনটিও ওই প্রক্রিয়ায় ছবি ব্যবহারের সাবলাইসেন্সের অংশ হিসেবেই যোগ হয়ে যাচ্ছে।

“কনটেন্ট আপলোডকারী শুরুতেই ইনস্টাগ্রামকে ‘পাবলিক’ কনটেন্টের সাবলাইসেন্স দেওয়ার অধিকার দিয়ে দিয়েছেন”। ফলে কপিরাইটের প্রশ্নই উঠছে না। “নিজের পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি পোস্ট করে নিজ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বাদী।” – রায়ে লিখেছেন বিচারক।

তবে, সিনক্লেয়ার এখনও একমত নন। তিনি বলছেন, এরকম অর্থের হিসেবে বিচার করলে, ইনস্টাগ্রামের ব্যবহার শর্তাবলী যথেষ্ট “ঘোড়েল, দুর্বোধ্য এবং দ্বান্দ্বিক”। এ ছাড়াও আলোকচিত্রীর দাবি, “ইনস্টাগ্রাম এভাবে অন্যায় বিভাজন তৈরি করছে : হয় অন্যান্য সাইটে মানুষকে আইনত ছবি পোস্ট করতে দিন, না হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফটো শেয়ারিং সেবা থেকে দূরে থাকুন।”

এমবেড ও কপিরাইট প্রশ্নে অবশ্য এটিই প্রথম মামলা নয়। ২০১৮ সালেও এরকম এক মামলা হয়েছিল টুইটারের পোস্টকে ঘিরে। ওই সময় অবশ্য আদালতের রায়ে বলা হয়েছিল, এমবেড পোস্টে কপিরাইট লঙ্ঘন হলেও হতে পারে। সে হিসেবে সাম্প্রতিক মামলাটির রায় আগের ওই মামলার রায় থেকে সরে এসেছে বলেই প্রতিবেদনে মন্তব্য করেছে ভার্জ।

রায়ের পরপরই অবশ্য স্টেফানি সিনক্লেয়ার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পাবলিক থেকে প্রাইভেটে রূপান্তরিত করেছেন। ফলে ম্যাশএবলের সাইটে আর দেখা যাচ্ছে না এমবেড করা ওই পোস্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিওতে ধরা পড়লো স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল
প্রযুক্তি সংবাদ

ভিডিওতে ধরা পড়লো স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল

গুগল স্ট্রিট ভিউয়ে কোটি মাইল ছবি
নির্বাচিত

গুগল স্ট্রিট ভিউয়ে কোটি মাইল ছবি

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ
প্রযুক্তি সংবাদ

অবৈধ স্মার্টফোন ঠেকাতে আবার অভিযানে যাচ্ছে বিটিআরসি

৭০টি সেফটি ফিচার থাকছে হুন্দাইয়ের গাড়িতে
অটোমোবাইল

৭০টি সেফটি ফিচার থাকছে হুন্দাইয়ের গাড়িতে

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

সুজুকির ‘মাইলেজ কিং’ বাইক জিএসএক্স ১২৫ মডেল
অটোমোবাইল

সুজুকির ‘মাইলেজ কিং’ বাইক জিএসএক্স ১২৫ মডেল

Load More

ট্রেন্ডিং টপিক

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?
প্রযুক্তি সংবাদ

কতদিন পরপর ওয়াই-ফাই রাউটার রিস্টার্ট করতে হয়?

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
নির্বাচিত

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’
নির্বাচিত

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

স্মার্টফোনের বাজারে প্রিমিয়াম ক্যামেরা এবং দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য...

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বিশ্বকাপে প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মরক্কো

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ এপ্রিল ২০২০

ইনস্টাগ্রামের ছবি ‘এমবেড’ করা কপিরাইটের লঙ্ঘন নয়: বিচারক

Techzoom.TV |
TechzoomTV