Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিএসএমসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ এপ্রিল ২০২০
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি)। চীনের হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের জন্যও চিপ তৈরি করে তারা। তবে এ সম্পর্ক মনে হয় আর বেশিদিন থাকবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে অনেকটা বাধ্য হয়েই টিএসএমসির কাছ থেকে সরে আসছে হুয়াওয়ে। টিএসএমসির পরিবর্তে চীনের মূল ভূখণ্ডের কোম্পানিকে দিয়ে চুক্তিভিত্তিক সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের পরিকল্পনা করছে তারা। খবর রয়টার্স।

সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে যুক্তরাষ্ট্রে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে টিএসএমসি। এদিকে ওয়াশিংটন নতুন আইন জারির প্রস্তুতি নিচ্ছে, যাতে করে চিপ উৎপাদনে মার্কিন যন্ত্রাংশ ব্যবহারকারী বিদেশী কোম্পানিগুলোকে হুয়াওয়ের কাছে চিপ সরবরাহের আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। বলার অপেক্ষা রাখে না যে নতুন আইনটি জারি হলে তা টিএসএমসির ওপরও বর্তাবে। আর পরোক্ষভাবে তা হুয়াওয়ের ওপরও চাপ তৈরি করবে। এ কারণেই পাল্টা পদক্ষেপ হিসেবে কোম্পানিটি সাংহাইভিত্তিক সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) দিয়ে চিপ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন সরকার ও হুয়াওয়ের মধ্যে দ্বন্দ্ব অনেকদিন ধরেই চলে আসছে। বিশ্বে টেলিকম নেটওয়ার্কের যন্ত্রাংশ উৎপাদনকারী সর্ববৃহৎ কোম্পানি হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, তাদের টেলিকম নেটওয়ার্ক খাতে হুয়াওয়ের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হলে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়ে যেতে পারে। ওয়াশিংটনের অভিযোগ, এসব যন্ত্রাংশের সাহায্য নিয়ে গুপ্তচরবৃত্তি চালাতে পারে বেইজিং।

এ কারণে যুক্তরাষ্ট্র এরই মধ্যে কোনো মার্কিন কোম্পানি কর্তৃক হুয়াওয়ের কাছে সরাসরি পণ্য সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এখন হুয়াওয়েকে আরো চাপে ফেলতে নতুন আইন জারির প্রস্তুতি নিচ্ছে। তবে চীনও ছেড়ে কথা বলতে রাজি নয়। বেইজিং ও হুয়াওয়ে বরাবরই যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করে আসছে। এর পরও যদি ওয়াশিংটন হুয়াওয়ের ওপর আরো বেশি চড়াও হয়, তাহলে চীনা কোম্পানিগুলোও নিজস্ব প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে সে চাপ সামাল দেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত বছরের শেষের দিকে হুয়াওয়ের চিপ ইউনিট হাইসিলিকনের পক্ষ থেকে এর প্রকৌশলীদের পরিকল্পনা সাজানোর নির্দেশনা দেয়া হয়, যেন চিপ উৎপাদনে টিএসএমসির পরিবর্তে এসএমআইসিমুখী হওয়া যায়।

হুয়াওয়ে ঠিক কী পরিমাণ চিপ এসএমআইসির কাছ থেকে নেবে, তা এখনো পরিষ্কার নয়। তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প উৎস হিসেবে দক্ষিণ কোরিয়া, চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের অন্যান্য কোম্পানির কথাও ভেবে দেখছে তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের ‘ছোট’ ফোন
নির্বাচিত

‘মিথ্যা’ বলায় অ্যাপলের জরিমানা

ফিচার ফোনে অ্যান্ড্রয়েড ১২, থাকছে সেলফি ক্যামেরাসহ টাচস্ক্রিন ডিসপ্লে
নির্বাচিত

ফিচার ফোনে অ্যান্ড্রয়েড ১২, থাকছে সেলফি ক্যামেরাসহ টাচস্ক্রিন ডিসপ্লে

‘ম্যজিকের’ মত আসছে নকিয়া ম্যাজিক ম্যাক্স
নির্বাচিত

‘ম্যজিকের’ মত আসছে নকিয়া ম্যাজিক ম্যাক্স

চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের পথে ডিজিটাল বাংলাদেশ :মোস্তফা জব্বার
প্রযুক্তি সংবাদ

চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের পথে ডিজিটাল বাংলাদেশ :মোস্তফা জব্বার

এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব
নির্বাচিত

রাজধানীর বিভিন্ন মার্কেটে দোকানপাট বন্ধে অবৈধ ব্যবসায়ীদের চাপ, আইসিটি উপদেষ্টার পদত্যাগ দাবি

আসছে আইফোন ১৭ এয়ার: কাঠ পেনসিলের চেয়েও পাতলা হতে পারে নতুন আইফোন!
নির্বাচিত

আসছে আইফোন ১৭ এয়ার: কাঠ পেনসিলের চেয়েও পাতলা হতে পারে নতুন আইফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে
প্রযুক্তি বাজার

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের...

ক্যালিফোর্নিয়ায় বৈশ্বিক ‘রোবোসাব ২০২৬’ প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

ক্যালিফোর্নিয়ায় বৈশ্বিক ‘রোবোসাব ২০২৬’ প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ এপ্রিল ২০২০

টিএসএমসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV