Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন, আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি; ঝুঁকিতে কোটি ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 April 2020
আইফোনের চাহিদা ক্রমেই কমছে
Share on FacebookShare on Twitter

আইফোন ও আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে স্যান ফ্রান্সিসকোভিত্তিক মোবাইল নিরাপত্তা সংস্থা জেকঅপস। সংস্থাটির দাবি, ঝুঁকির মুখে রয়েছে অ্যাপলের তৈরি প্রায় পঞ্চাশ কোটি ডিভাইস। ত্রুটিটি সারাতে কাজ করছে অ্যাপল।

গত বছরের শেষের দিকে সাইবার আক্রমণের শিকার হয়েছিলেন জেকঅপসের এক সেবাগ্রহীতা। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে নিরাপত্তা ত্রুটিটি খুঁজে পেয়েছে প্রতিষ্ঠানটি। প্রধান নির্বাহী জুক আভ্রাহাম বলছেন, অন্তত ছয়টি সাইবার নিরাপত্তা লঙ্ঘনে ত্রুটিটিকে কাজে লাগানো হয়েছে। — খবর সংবাদমাধ্যম রয়টার্সের।

আইফোন ও আইপ্যাডের মেইল অ্যাপে পাওয়া গেছে ওই নিরাপত্তা ত্রুটি। এ ব্যাপারে অ্যাপল অবগত জানিয়ে নিশ্চিত করেছেন এক অ্যাপল মুখপাত্র। তিনি আরও জানিয়েছেন, এরই মধ্যে ‘ফিক্স’ তৈরি করেছে অ্যাপল। আগামী আপডেটের মধ্য দিয়ে ত্রুটিযুক্ত ডিভাইসে পৌঁছে দেওয়া হবে ওই ফিক্স।

তবে, জেকঅপস প্রধান আভ্রাহামের গবেষণার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বুধবার। প্রতিবেদনটির দাবি সঠিক হলে, দূর থেকে ওই নিরাপত্তা ত্রুটির সুযোগ নেওয়া সম্ভব এবং এরই মধ্যে ‘হাই-প্রোফাইল’ ব্যবহারকারীদের ডিভাইসে অনুপ্রবেশে ত্রুটিটি ব্যবহার করেছেন সাইবার অপরাধীরা।

এ প্রসঙ্গে আভ্রাহাম জানিয়েছেন, জানুয়ারি ২০১৮ থেকে আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমের ত্রুটির সুযোগ নিচ্ছে এমন ম্যালিশাস প্রোগ্রামের উপস্থিত থাকার প্রমাণ খুঁজে পেয়েছেন তিনি। তবে, হ্যাকারের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি আভ্রাহাম। রয়টার্সের পক্ষেও আভ্রাহামের দাবির পক্ষে প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি।

হ্যাকিংয়ের সময় মেইল অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীকে ফাঁকা ইমেইল মেসেজ পাঠানো হয়। মেইলটি খোলার পর এক পর্যায়ে মেইল অ্যাপ ক্র্যাশ করে এবং অ্যাপটিকে রিসেট করতে হয়। অ্যাপ ক্র্যাশের সুযোগ নিয়ে ডিভাইসে প্রবেশ করে ছবি ও কনট্যাক্টসের মতো নানাবিধ ডেটা হাতিয়ে নেয় হ্যাকাররা।

জেকঅপস দাবি করেছে, ত্রুটিটির সুযোগ নিয়ে সাম্প্রতিক আইওএস সংস্করণের আইফোন থেকেও দূরে বসে ডেটা হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। মেইল অ্যাপের যে যে তথ্যে প্রবেশাধিকার রয়েছে, তার সব জায়গা থেকেই ডেটা হাতিয়ে নিতে পারেন তারা, এমনকি গোপনীয় মেসেজও।

একটি সময় ইসরায়েলি ডিফেন্স ফোর্স সিকিউরিটি গবেষক হিসেবে কর্মরত ছিলেন আভ্রাহাম। তার ধারণা, হ্যাকিং কৌশলটি কোনো চেইন ম্যালিশাস প্রোগ্রামের অংশ, যেটির বাকি অংশ এখনও উদঘাটন করা যায়নি। এর মাধ্যেমে দূরে বসে ডিভাইসের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবেন আক্রমণকারীরা। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল।

আভ্রাহাম জানিয়েছেন, গত বছরের শেষের দিকে জেকঅপস সেবাগ্রহীতা এ ধরনের আক্রমণের শিকার হয়েছিলেন। সেবাগ্রহীতাকে ফরচুন ৫০০ তালিকায় আছে এমন একটি উত্তর আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান বলে দাবি করলেও নাম জানাতে রাজির হননি আভ্রাহাম। তিনি আরও জানিয়েছেন, জাপান, জার্মানি, সৌদি আরব এবং ইসরায়েলের আরও পাঁচ প্রতিষ্ঠানের কর্মীও এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন।

‘ক্র্যাশ রিপোর্টস’ ডেটা একত্রিত করে কী কারণে ক্র্যাশ হয়েছিল তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন আভ্রাহাম। পরে ওই হ্যাকিং কৌশলটি চোখে পড়ে জেকঅপসের এ প্রধান নির্বাহীর চোখে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে উবার ট্রিপে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ায় ঢাকার মানুষ শীর্ষে
অটোমোবাইল

বাংলাদেশে উবার ট্রিপে জিনিসপত্র ভুলে রেখে যাওয়ায় ঢাকার মানুষ শীর্ষে

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির
ই-কমার্স

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির

ইমোজি’র বেশে ফিরছে এমএস অফিসের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ক্লিপি
কিভাবে করবেন

ইমোজি’র বেশে ফিরছে এমএস অফিসের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ক্লিপি

‘ভ্যাট-ট্যাক্স দিতে হবে ফেসবুক গুগলকে’
ই-কমার্স

‘ভ্যাট-ট্যাক্স দিতে হবে ফেসবুক গুগলকে’

উচ্চগতির ব্রডব্যান্ডের আওতায় আসছে লক্ষাধিক প্রতিষ্ঠান: পলক
প্রযুক্তি সংবাদ

উচ্চগতির ব্রডব্যান্ডের আওতায় আসছে লক্ষাধিক প্রতিষ্ঠান: পলক

গুগল ম্যাপে বড় পরিবর্তন
কিভাবে করবেন

কোথায় আছেন, গুগল ম্যাপসে বন্ধুকে জানাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2020

আইফোন, আইপ্যাডে নিরাপত্তা ত্রুটি; ঝুঁকিতে কোটি ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV