Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা মহামারি শিগগিরই থেমে যাবে: হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের রোটেটিং চেয়ারম্যান এরিক জু বলেছেন, ‘আশা করি, বৈশ্বিক এই মহামারি শিগগিরই থেমে যাবে। সারা বিশ্বে করোনায় আক্রান্ত প্রতিটি রোগী যথাযথ চিকিৎসা পাবেন এবং দ্রুত সেরে উঠবেন ।’

গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির প্রান্তিক আয় ঘোষণার সময় এরিক জু এ কথা বলেন।

এরিক জু বলেন, ‘ভয়াবহ এই করোনা বিপর্যয় আমাদের আবার মনে করি দিলো যে আমরা একই দুনিয়ায় বাস করি এবং আমাদের পরিণতিও এক। এই ধরনের বিপর্যয় মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। কারণ ভাইরাস কোনো সীমানা মানে না। জাতি-বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে এটি যেকোনো সময় যে কাউকেই নিজের লক্ষ্যবস্তু বলে বেছে নিতে পারে।’

হুয়াওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে তাদের নিট মুনাফার হার প্রায় ৭.৩%। করোনায় নানা প্রতিকূলতার মধ্যেও গত তিন মাসে প্রায় ২৫ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে হুয়াওয়ে, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১.৪% বেশি। বর্তমান পরিস্থিতিতে বড় ঝুঁকিগুলো চিহ্নিত করে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করছে কোম্পানিটি। বিপর্যস্ত এই সময়ের মধ্যেও হুয়াওয়ের ব্যবসা আগের মতোই চলছে এবং বছরের প্রথম প্রান্তিকে আশানুরূপ মুনাফা অর্জিত হয়েছে।

হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা অবস্থায় নিজেদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে মানুষ এখন টেলিযোগাযোগ, অনলাইন শিক্ষা পদ্ধতি এবং ই-কমার্সের প্রতি বেশি ঝুঁকছে। এতে নেটওয়ার্কের চাহিদাও বেড়েছে। ক্রমবর্ধমান এই চাহিদা পূরণে ক্যারিয়ারগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হুয়াওয়ে। করোনা প্রাদুর্ভাবের শুরুতেই হুয়াওয়ে এবং এর অংশীদারেরা দ্রুত ৫জি এবং এআই নির্ভর অনেক মেডিকেল অ্যাপ্লিকেশন চালু করেছে। এআই নির্ভর করোনা ডায়াগনোসিস সমাধানের মাধ্যমে সিটি স্ক্যান পর্যালোচনার সময় ১২ মিনিট থেকে ২ মিনিটে নেমে এসেছে, যা করোনা চিকিৎসায় ডাক্তারদেরকে দারুণ সাহায্য করছে।

উদ্ভূত পরিস্থিতিতে ৫জি নির্ভর ‘ভিডিও পরামর্শ’ বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘাটতি পূরণের পাশাপাশি করোনা শনাক্তকরণ ও গুরুতর রোগির চিকিৎসা প্রদানের দক্ষতা বাড়িয়েছে। এআই নির্ভর থার্মাল ইমেজিং যন্ত্র সন্দেহভাজন রোগীর শরীরের তাপমাত্রা মাপতে পারছে, যা করোনা সংক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া আক্রান্ত বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানকে প্রয়োজনমতো মাস্ক, টেস্ট কিটসহ অন্যান্য দরকারী জিনিসপত্র প্রদানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুয়াওয়ে।

করোনা মোকাবিলায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া, লাওসসহ এশিয়া প্যাসিফিক অঞ্চল এবং আসিয়ানভূক্ত অনেক দেশের পাশে দাঁড়িয়েছে হুয়াওয়ে। অভিনব প্রযুক্তি সহায়তার মাধ্যমে যোগাযোগ ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি নির্বিঘ্ন সংযোগসহ অন্যান্য দরকারী সেবা প্রদানে সর্বোচ্চ সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

করোনা চিকিৎসায় সম্প্রতি ব্যাংককের সিরিরাজ হাসপাতালে এআই নির্ভর সমাধান চালু করা হয়েছে, যেটি প্রদান করেছে থাইল্যান্ডের ডিজিটাল অর্থনীতি ও সমাজ মন্ত্রণালয় এবং হুয়াওয়ে।

৫জি নেটওয়ার্ক নির্ভর এআই প্রযুক্তি রোগ নির্ণয়ের সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করেছে। এতে স্বয়ংক্রিয়ভাবে ২০,০০০ সিটি স্ক‌্যানের ফলাফল বিশ্লেষণ করা যায়। এ ছাড়া বিদ্যমান ডেটাবেসের নমুনার সাথে তুলনা করে এটি সহজেই রোগ শনাক্ত করতে পারে।
হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারির প্রকোপ ঠিক কখন থামবে, তা নিশ্চিতভাবে বলা হয়তো অসম্ভব; কিন্তু হুয়াওয়ে বিশ্বাস করে যে, ঐক্যবদ্ধভাবে থাকলেই এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ই-কমার্স

উৎসবমুখর পরিবেশে দারাজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
নির্বাচিত

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি হল অ্যাপল

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা
নির্বাচিত

পোল্যান্ডে বড় বিনিয়োগের পরিকল্পনায় হুয়াওয়ে

ভিভো নিয়ে এলো ওয়াই০২এস
নির্বাচিত

ভিভো নিয়ে এলো ওয়াই০২এস

শরীরের ফিটনেস ট্র্যাক করতে পারে যে ৫ অ্যাপস
প্রযুক্তি সংবাদ

শরীরের ফিটনেস ট্র্যাক করতে পারে যে ৫ অ্যাপস

জাকারবার্গকে বাকি জীবন কারাগারে রাখার হুমকি ট্রাম্পের
প্রযুক্তি সংবাদ

জাকারবার্গকে বাকি জীবন কারাগারে রাখার হুমকি ট্রাম্পের

Load More

ট্রেন্ডিং টপিক

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন
প্রযুক্তি সংবাদ

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!
প্রযুক্তি বাজার

মেমোরি চিপের বাজারে আগুন: ২০ শতাংশ দাম বাড়ছে শাওমির পরবর্তী ফ্ল্যাগশিপ ‘Xiaomi 18 Pro’-এর!

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়
নির্বাচিত

ফোনে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ এপ্রিল ২০২০

করোনা মহামারি শিগগিরই থেমে যাবে: হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix