Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 June 2020
কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত
Share on FacebookShare on Twitter

ভারত-চীন সংঘর্ষে লাদাখ সীমান্তে গত ১৫ জুন ভারতের ২০ জন সেনা নিহত হয়। এই ঘটনার পর থেকে ভারতের অভ্যন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন। বিভিন্নমহল থেকে ডাক দেওয়া হচ্ছে চীনা পণ্য ও চীনা অ্যাপ বয়কটের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে একটি পোস্ট। যেখানে দাবি করা হয়েছে ভারত সরকার গুগল ও অ্যাপল স্টোরকে নির্দেশ দিয়েছে সমস্ত চীনা অ্যাপ দেশটি থেকে সরিয়ে দিতে।

বিষয়টি নজরে আসে ভারতের কেন্দ্রীয় সরকারের। পোস্টটি খতিয়ে দেখে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। তারা জানায়, ওই পোস্টটিতে সরকারি অর্ডারের যে কপি ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ভুয়া।

ফলে ভারত সরকার কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করেনি। এমনকি গুগল প্লে-স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরকে এই সংক্রান্ত কোনও নির্দেশও দেয়নি দেশটির ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম।

তবে সম্প্রতি দেশটির উদ্ভূত পরিস্থিতিতে টিকটকসহ ভারতে জনপ্রিয় চীনের অন্তত ২৫টি অ্যাপ ব্যবহার না করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে সতর্কতা জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। এসব অ্যাপ বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলোর মধ্য দিয়ে ভারতীয় নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যায় বলে দাবি গোয়েন্দাদের।

অ্যাপগুলোর মধ্যে রয়েছে- টিকটক, বিংগো লাইভ, উইবো, শেয়ারইট, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, এক্সজেন্ডার, হ্যালো, লাইক, বিউটি প্লাস, পারফেক্ট ক্রপ, সিএম ব্রাউজার, ভাইরাস ক্লিনার, ফটো ওয়ান্ডার, নিউজডগ, মি-কমিউনিটি, ডিইউ রেকর্ডার, ইউক্যাম মেকআপ, জুম, ক্লিন মাস্টার ইত্যাদি।

ভারতের ‘ন্যাশনাল সিকিউরিটি সেক্রেটারিয়েট’ও মনে করছে, এসব অ্যাপ দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। এ ব্যাপারে কী করা যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে নিষিদ্ধ করার কোনও ঘোষণা এখনও দেয়নি দেশটির কেন্দ্রীয় সরকার। একটি ভুয়া খবর রটেছে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!
নির্বাচিত

বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!

স্মার্টফোন বিক্রি বাড়াবে ফাইভ-জি
নির্বাচিত

স্মার্টফোন বিক্রি বাড়াবে ফাইভ-জি

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
নির্বাচিত

ভারতে আইফোনের রেকর্ড বিক্রি, ধুঁকছে অ্যান্ড্রয়েড বাজার

শিল্পকারখানার চালিকা শক্তি হবে ইন্টারনেট : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিল্পকারখানার চালিকা শক্তি হবে ইন্টারনেট : মোস্তাফা জব্বার

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
প্রযুক্তি বাজার

যেসব স্যামসাং ফোন অ্যানড্রয়েড আপডেট পাবে

বাসা থেকে কাজ করার নির্দেশ জিপি-বাংলালিংক-রবি কর্মীদের
টেলিকম

বাসা থেকে কাজ করার নির্দেশ জিপি-বাংলালিংক-রবি কর্মীদের

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2020

কোনও চীনা অ্যাপ নিষিদ্ধ করছে না ভারত

Techzoom.TV |
TechzoomTV