Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে চাহিদার শীর্ষে মার্সেলের গ্লাস ডোর ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 July 2020
ঈদে চাহিদার শীর্ষে মার্সেলের গ্লাস ডোর ফ্রিজ
Share on FacebookShare on Twitter

ঈদুল আযহা বা কোরবানি ঈদ দুয়ারে কড়া নাড়ছে। ঈদ বাজারে মার্সেল ব্র্যান্ডের রয়েছে ৮০টিরও বেশি মডেলের রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ। ঈদ উপলক্ষ্যে আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনের বেশ কিছু নতুন মডেলের ফ্রিজও বাজারে ছেড়েছে মার্সেল। পাশাপাশি ক্রেতাদের ফ্রিজ কিনে লাখপতি হওয়ার সুযোগসহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানটি। ফলে ঈদে সারা দেশে ব্যাপক বিক্রি হচ্ছে মার্সেল রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ।

জানা গেছে, ঈদ বাজারে মার্সেল ছেড়েছে উচ্চ গুণগতমানের ৭০ মডেলের ফ্রস্ট ও ৪ মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। আরো আছে ৭ মডেলের ডিপ ফ্রিজ। এর মধ্যে ঈদে বেশি বিক্রি হচ্ছে মার্সেলের আকর্ষণীয় ডিজাইনের সাইড বাই সাইড গ্লাস ডোর মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর। এর এক পাশে নরমাল, আরেক পাশে বিশাল ডিপ। ফলে, গ্রাহকের আলাদা ডিপ ফ্রিজ কেনার প্রয়োজন পড়ছে না। এছাড়া ডিজাইনে রয়েছে আভিজাত্যের ছাপ। মানের দিক থেকে খুব উন্নত এবং দামে সাশ্রয়ী। তাই এই ঈদে ক্রেতাদের কাছে ‘হটকেকে’ পরিণত হয়েছে মার্সেলের সাইড বাই সাইড রেফ্রিজারেটর।

পাশাপাশি ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে মার্সেলের দৃষ্টিনন্দন গ্লাস ডোর মডেলের ফ্রস্ট ফ্রিজ। এর মধ্যে বিশেষ ডিজাইনে তৈরি মার্সেলের ১৬৩, ২১৩ ও ২৩৮ লিটার ধারণক্ষমতার ফ্রিজ ভালো বিক্রি হচ্ছে। মার্সেল ফ্রিজে ব্যবহৃত ‘ন্যানো হেলথ কেয়ার টেকনোলজী’ খাবারকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে রাখে সতেজ ও জীবাণুমুক্ত।

মার্সেল ফ্রিজে ব্যবহৃত হচ্ছে ডিইসিএস টেকনোলজি, প্যাথ্যালেটমুক্ত গ্যাসকেট, হানড্রেড পার্সেন্ট কপার কনডেনসার, ওয়াইড ভোল্টেজ ডিজাইন। ফলে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ছাড়াই নিশ্চিন্তে ফ্রিজ চালানো যাবে। ফ্রিজের কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট গ্যাস। যা ওজন স্তরের কোনো ক্ষতি করে না।

এদিকে ক্রেতাদের ‘ঈদের খুশি জমবে বেশি, মার্সেল ফ্রিজ, টিভি ও মাইক্রোওয়েভ ওভেন কিনে লাখপতি’ শীর্ষক সুবিধা দিচ্ছে মার্সেল। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৭ এর আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেল ফ্রিজে কিনে একজন ক্রেতা পেতে পারেন এক লাখ টাকার ক্যাশ ভাউচার। এছাড়া সকল ক্রেতাদের জন্য রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। গত ৮ জুন থেকে শুরু হওয়া এ সুযোগ থাকবে কোরবানি ঈদ পর্যন্ত।

মার্সেলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাসিমা আক্তার নীলা জানান, ঈদে ইতোমধ্যে মার্সেল ফ্রিজ কিনে লাখপতি হয়েছেন বেশ কয়েকজন ক্রেতা। তাদের মধ্যে রয়েছেন: কিশোরগঞ্জে কৃষক সোলতান উদ্দিন, ময়মনসিংহে গৃহিণী সুফিয়া খাতুন, নারায়নগঞ্জে ব্যবসায়ী জামাল উদ্দিন, চাঁদপুর উত্তর মতলবে মো. ইলিয়াছ বকাউল ও শরীয়তপুরে কৃষক ইব্রাহিম মাদবর। সব ক্রেতাই পেয়েছেন বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার।

মার্সেলের নির্বাহী পরিচালক ও হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, কোরবানি ঈদের আগে দেশে ফ্রিজের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। তাই এই সময়কে বলা হয় ফ্রিজ বিক্রির প্রধান মৌসুম। আর এই সময়ে ফ্রিজ বিক্রিতে প্রতিবছরই ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করছে মার্সেল। এবার করোনা দুযোর্গের মধ্যেও মার্সেল ফ্রিজ বিক্রির সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে কিউসি পাস নিয়ে মার্সেলের প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়া হচ্ছে। আর তাই ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল। আছে ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সুবিধা।

দ্রুত বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় সারা দেশে মার্সেলের রয়েছে ৭৪টি সার্ভিস সেন্টার। গ্রাহকরা যেকোন মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে বছরের ৩৬৫ দিনই পাচ্ছেন কাঙ্খিত সেবা। তথ্য প্রাপ্তির পর গ্রাহকের বাড়িতে দ্রুত পৌঁছে যাচ্ছে সার্ভিস প্রোভাইডার। মার্সেলের এই সেবা এরইমধ্যে ব্যাপক প্রসংশিত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

‘নকল’ পণ্য বিক্রির অভিযোগ, কুমিল্লায় র‌্যাংগস এমডির বিরুদ্ধে মামলা

রিয়েলমির নতুন ৫জি  ফোন
নির্বাচিত

রিয়েলমির নতুন ৫জি ফোন

শাওমি
নির্বাচিত

গোপন তথ্য ফাঁসের অভিযোগে শাওমির সিনিয়র এক্সিকিউটিভ বরখাস্ত

এক চার্জে ৯৬৫ কিলোমিটার চলবে ই-কার
অটোমোবাইল

এক চার্জে ৯৬৫ কিলোমিটার চলবে ই-কার

মোবাইল কোম্পনিগুলোর কাছে বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ
টেলিকম

মোবাইল কোম্পনিগুলোর কাছে বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ফাইভজি স্মার্টফোন সরবরাহ সাড়ে ১৩ মিলিয়ন ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

ফাইভজি স্মার্টফোন সরবরাহ সাড়ে ১৩ মিলিয়ন ইউনিটে পৌঁছবে

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2020

ঈদে চাহিদার শীর্ষে মার্সেলের গ্লাস ডোর ফ্রিজ

Techzoom.TV |
TechzoomTV