Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ‘ওয়াচ’, দর্শক বেড়ে ১২৫ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 11 September 2020
ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ‘ওয়াচ’, দর্শক বেড়ে ১২৫ কোটি
Share on FacebookShare on Twitter

ইউটিউবকে টেক্কা দিতে ভিডিও সেবা ‘ওয়াচ’ নিয়ে আসে ফেসবুক। ২০১৮ সালে বিশ্বব্যাপী ফিচারটি চালুর পর খুব বেশি সময় লাগেনি জনপ্রিয় হতে। বর্তমানে প্রতিমাসে প্রায় ১২৫ কোটি ব্যবহারকারী ফিচারটির সুবিধা ভোগ করছেন। বলা যায়, ইউটিউবের সবচয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ফেসবুকের এ ফিচার।

ফেসবুক অ্যাপের ভাইস প্রেসিডেন্ট ফিডজি সিমো বলেছেন, ওয়াচ ব্যবহার বেড়েই চলেছে। অগণিত ব্যবহারকারী এতে বিভিন্ন ইভেন্ট, শো, খেলাধুলা, খবর এবং মিউজিক ভিডিও দেখে আসছেন। ভিডিও দেখাটা সামাজিক যোগাযোগ কার্যক্রমের অংশ—এ ধারণা থেকেই ওয়াচ তৈরি করা হয়েছে।

ফেসবুকের ভিডিও প্রোডাক্টস বিভাগের প্রধান পরেশ রাজওয়াত বলেন, ওয়াচে প্রবেশ করলেই যেন ব্যবহারকারীরা বিনোদিত হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা এটাকে এতটা সহজ করেছি যে, তিনি যা দেখতে পছন্দ করেন, সেগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন। তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে আরো বেশি ভিডিও যেন তারা দেখতে পান, সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।

ওয়াচ ফিচারে শুধু গ্রাহকই বাড়ছে না, ভিডিও প্রকাশকের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তারণ তারা ফেসবুকের স্বয়ংক্রিয় বিজ্ঞাপন সুবিধার মাধ্যমে ওয়াচ প্ল্যাটফর্ম থেকে মোটা অংকের টাকা আয় করতে পারছেন। ওয়াচ কমিউনিটি ও সহযোগীদের জন্য ভালো বিজ্ঞাপন অভিজ্ঞতা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম ও দীর্ঘ পথ পাড়ি দিয়েছ ফেসবুক।

সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, ওয়াচে ভিডিও নির্মাতারা ৫৫ শতাংশ অর্থ পাচ্ছেন। ফেসবুক নিচ্ছেন ৪৫ শতাংশ। অ্যাড ব্রেকে অংশ নিয়ে অর্থ আয় করতে হলে ভিডিও নির্মাতাদের কমপক্ষে তিন মিনিটের ভিডিও তৈরি করতে হবে। দুই মাসে ৩০ হাজার ব্যবহারকারী এক মিনিট করে ভিউ থাকতে হবে। ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।

করোনাকালে সারাবিশ্বের মানুষ যোগাযোগের জন্য অনেকটাই অনলাইন নির্ভর ছিলেন। তখন অধিক সংখ্যক ফেসবুক ব্যবহারকারী ওয়াচ ফিচারের সঙ্গে যুক্ত ছিলেন। এর মাধ্যমে ভিডিও নির্মাতা, শিল্পী, খেলাধুলার গেমস এবং খবর দেখার মাধ্যমে পুরো বিশ্বে কী হচ্ছে সে বিষয়ে অবগত ছিলেন এবং আছেন।

ওয়াচ ফিচারে ‘লাইভ’ ভিডিও এর জন্য আরেকটি বিশেষায়িত সেকশন আছে উল্লেখ করে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, লাতিন আমেরিকার প্রায় ১৩ দশমিক ৭ মিলিয়ন মানুষ ফেসবুক লাইভে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। ফুটবলের কোনো ভিডিও ফেসবুকে সবচেয়ে বেশি দর্শকের দেখা ম্যাচ এটাই।

বর্তমানে প্রতিমাসে প্রায় ১২৫ কোটি ব্যবহারকারী ফেসবুকের ওয়াচ ফিচার ব্যবহার করছেন। এদিকে গুগল ইনকরপোরেশনের ইউটিউব জানিয়েছে, তাদের ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটির ব্যবহারকারীর সংখ্যা মাসে ২শ’ কোটিতে পৌঁছেছে। এতে বোঝা যায়, ইউটিউবকে খুব শিগগিরই ছাড়িয়ে যেতে পারে ফেসবুক।

জনপ্রিয়তার দৌড়ে অন্যসব সামাজিক যোগাযোগ মাধ্যমের চাইতে অনেক এগিয়ে আছে ফেসবুক। ব্যবহারকারীদের কাছে সহজবোধ্য ও সহজে ব্যবহারযোগ্য ফিচারগুলো যুক্ত করার কারণেই এর জনপ্রিয়তা দিনদিন বাড়ছে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এমএসআইয়ের নতুন ল্যাপটপ স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি
নির্বাচিত

এমএসআইয়ের নতুন ল্যাপটপ স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি

‘ইন্টারনেট সভ্যতা থেকে বাংলাদেশ পিছিয়ে নেই’
প্রযুক্তি সংবাদ

‘ইন্টারনেট সভ্যতা থেকে বাংলাদেশ পিছিয়ে নেই’

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পারবে মার্কিন প্রতিষ্ঠান

২০২৪ সালের সেরা ৫ স্মার্টফোন জিম্বাল
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালের সেরা ৫ স্মার্টফোন জিম্বাল

সংবিধানের মূল চার নীতিতে প্রগতিশীলতার মন্ত্র নিহিত আছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সংবিধানের মূল চার নীতিতে প্রগতিশীলতার মন্ত্র নিহিত আছে: মোস্তাফা জব্বার

নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ করছে শাওমি
নির্বাচিত

নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ করছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2020

ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ‘ওয়াচ’, দর্শক বেড়ে ১২৫ কোটি

Techzoom.TV |
TechzoomTV