Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হিডেন ক্যামেরার ফাঁদ এড়ানোর ১৩ তড়িকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 February 2021
হিডেন ক্যামেরার ফাঁদ এড়ানোর ১৩ তড়িকা
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি আশীর্বাদ, আবার প্রযুক্তিই ফাঁদ। যেমন ধরুন হিডেন ক্যামেরার কথা। আপনার জন্য হতে পারে মস্ত বিড়ম্বনা বা হয়রানির মাধ্যম। খুব সহজেই হিডেন ক্যামেরার ফাঁদে পড়ে আপনি অথবা আপনার স্বজন কিংবা আপনার সবচেয়ে প্রিয়জনটাও যে কোন সময় হতে পারে ভয়ানক বিপদের শিকার। এই বিপদ থেকে রক্ষা পেতে একদিকে আপনি যতই বাড়াচ্ছেন সতর্কতা, প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কারের সুবাদে পেছনের পরিচিত কৌশল ফেলে অপরাধীরাও নতুন কৌশলে আপনাকে ফাঁদে ফেলতে আবারো কোঁমর বেধে নিচ্ছে প্রস্তুতি! সাবধানতা আর প্রয়োজনীয় সতর্কতাই একমাত্র পারে আমাদের অনাকাঙ্খিত বিপদ এবং বিব্রতকর কোন পরিস্থিতি থেকে নিরাপদে রাখতে।

আসুন জেনে নেই কিভাবে নিরাপদে থাকবঃ

আজকাল হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিং মলের চেঞ্জিং রুম- অসতর্ক থাকলে যে কোনও সময়ই আপনি হতে পারেন হিডেন ক্যামেরার (লুকানো) শিকার। তবে একটু সতর্ক থাকলে খুব সহজেই নিজেকে রক্ষা করতে পারেন। খুব সহজে খুঁজে নেওয়া যায়, ঘরের কোনও কোণায় গোপন ক্যামেরার অস্তিত্ব আছে কি না।

১. মার্কেটে গেলে অনেকে ট্রায়াল রুমে পোশাকের মাপ দেখেন। শরীরে পরেন এক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে।খুব বেশি প্রয়োজন না হলে ট্রায়াল রুম এড়িয়ে চলুন।

২. বাইরের শৌচাগার ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে। শুধু ট্রায়াল রুম নয়, শপিং মল, দোকান বা রেস্তোরাঁর শৌচাগার ব্যবহার করলেও এভাবে সচেতন হওয়া জরুরি। কারণ এখানেও থাকতে পারে গোপন ক্যামেরার ফাঁদ।

৩. গোপন ক্যামেরা খুঁজে পেতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। অনেক ক্যামেরাতে মোশন ডিটেক্টর থাকে অর্থাৎ আপনি যেদিকে যাবেন, ক্যামেরাও সেদিকে ঘুরে যাবে। এধরনের ক্যামেরা খুঁজে পেতে প্রথমে রুমের সব জানালা দরজা বন্ধ করে পুরো রুম অন্ধকার করে কিছু সময় অপেক্ষা করুন। এবার, কোন শব্দ না করে রুমে এদিক ওদিক যান যাতে করে ক্যামেরা আপনাকে ফলো করে। এবার খুব ভাল করে খেয়াল করুন ক্যামেরা আপনাকে ফলো করে ঘুরে যাওয়ার সময় কোন শব্দ হচ্ছে কিনা।।

৪. পার্ক কিংবা রেস্টুরেন্টে নিজেদের সংযত রাখা এবং নিজের পোশাক ঠিক আছে কিনা -সেইদিকে খেয়াল রাখা। অপরিচিত কাউকে ছবি তুলতে দেওয়া উচিত না।

৫. ফেসবুকে নিজের ছবিগুলো সঠিকভাবে প্রাইভেসি দিয়ে সংরক্ষণ করা উচিত।কারণ ফেসবুকের ছবি দিয়েও হতে পারে ভয়াবহ বিপদ।

৬. জিমের ভেতরে বিভিন্ন জায়গায় এবং ইন্সট্রুমেন্ট ব্যবহারের আগে সঠিকভাবে চেক করে নেয়া উচিত। আশপাশে পরে থাকা জিম ব্যাগগুলো চেক করে নিলে ভালো হয়। কারণ আজকাল জিম ব্যাগ নামক হিডেন ক্যামেরা বাজারে এসেছে। এতে অতি ক্ষুদ্র ক্যামেরা লাগানো থাকে।

৭. চশমা, হাতঘড়ি ও কলমের মাঝেও থাকতে পারে ক্যামেরা। তাই এক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে।

৮. অনেকে অভিনন্দন জানাতে ফুলের তোরার মাঝেও ছোট্ট একটা ক্যামেরা লুকিয়ে রাখতে পারে। তাই সাবধান!

৯. কোথায় কোথায় গোপন ক্যামেরা থাকতে পারে তা ভাল করে দেখুন। এছাড়াও ছাদের কোণা, দেয়ালের ছবি, ফুলের টব বা সন্দেহজনক সকল স্থান ভাল করে পর্যবেক্ষণ করুন।

১০. সাধারণত রুমের অন্ধকার স্থানগুলিতে গোপন ক্যামেরা বসানো হয়। রুমের তুলনামুলক অন্ধকার স্থানগুলো ভাল করে দেখে নিন।

১১. রুমে যদি আয়না থাকে আর তা যদি আপনার সন্দেহ হয় তাহলে আয়নার উপর একটা আঙ্গুল রাখুন। আপনার আঙ্গুল আর আয়নার আঙ্গুলের প্রতিবিম্বের মাঝখানে যদি কোন ফাক না থাকে অর্থাৎ দুটি আঙ্গুলের মাথা যদি একেবারে একটার সাথে আরেকটা লেগে থাকে তাহলে বুঝবেন এটা ডুয়েল মিরর। আর যদি মুল আঙ্গুল ও আয়নার আঙ্গুলের মাঝে একটু ফাক থাকে তাহলে এটা একটা সাধারণ আয়না হিসেবে ধরে নিতে পারেন।

১২. বেশিরভাগ ক্যামেরার পাওয়ার অন করার পরপরই একটি এলইডি বাতি জ্বলে উঠে। রুম পুরোটা অন্ধকার করে কিছুটা সময় নিন যাতে আপনার চোখে অন্ধকারটা সয়ে যায়। এবার খুব ভাল করে লক্ষ্য করুন লাল, সবুজ বা হাল্কা নীল রঙের আলো কোথাও থেকে বের হচ্ছে কিনা। যদি এমনটি হয়, তাহলে আপনি নিশ্চিত যে সেটা ক্যামেরা।

১৩. এর জন্য আপনার লাগবে একটা মোবাইল ফোন (অ্যাক্টিভেটেড) যেখান থেকে ফোন করা যাবে। এবার ধরুন ট্রায়াল রুমে ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে- তাহলে গোপন ওই ঘরে ক্যামেরা নেই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়-তাহলে অবধারিত ভাবে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে।

এছাড়াও যারা অ্যান্ড্রয়েড কিংবা আইফোন অপেরেটিং সিস্টেমের স্মার্ট ফোন ব্যবহার করেন, তাদের পক্ষে সবচেয়ে সহজ হবে গোপন ক্যামেরা সনাক্তকরণ ‘অ্যাপস’ ইনস্টল করে নিন। সেক্ষেত্রে অ্যাপসটিই আপনাকে জানিয়ে দেবে, ঘরে কোনও লুকোনো ক্যামেরা আছে কি না। তথ্যসূত্রঃ ইন্টারনেট

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেমারদের জন্য আসছে নতুন ফোন, র‌্যাম ৮ জিবি
নির্বাচিত

গেমারদের জন্য আসছে নতুন ফোন, র‌্যাম ৮ জিবি

রিয়েলমি ৩ প্রো উন্মোচন হল, যেনে নিন স্পেসিফিকেশন
নির্বাচিত

রিয়েলমি ৩ প্রো উন্মোচন হল, যেনে নিন স্পেসিফিকেশন

ফোনে আগুন লাগলে যা করবেন
কিভাবে করবেন

ফোনে আগুন লাগলে যা করবেন

এআইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাবে মেটা
নির্বাচিত

এআইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের ভিত্তিতে বিজ্ঞাপন দেখাবে মেটা

ফোনে সিগন্যাল না পেলে এই কাজটি করুন
কিভাবে করবেন

ফোনে সিগন্যাল না পেলে এই কাজটি করুন

ভিভো ওয়াই ২০টি : মিড রেঞ্জের মধ্যে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

ভিভো ওয়াই ২০টি : মিড রেঞ্জের মধ্যে যা যা থাকছে ফোনটিতে

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর আইফোন রিপ্লেসমেন্ট পেলেন সিয়াম

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন
নির্বাচিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার
প্রযুক্তি সংবাদ

২০২৮ সালের মধ্যে দেশের সব ডাকঘর হবে ডিজিটাল সেন্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2021

হিডেন ক্যামেরার ফাঁদ এড়ানোর ১৩ তড়িকা

Techzoom.TV |
TechzoomTV