Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’ বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 March 2021
ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’ বাজারে
Share on FacebookShare on Twitter

দৃষ্টিনন্দন ডিজাইনের বড় পর্দার নতুন একটি ট্যাবলেট পিসি বাজারে এনেছে ওয়ালটন। ‘ওয়ালপ্যাড ১০পি’ নামের নতুন এই ট্যাবের বিশেষ ফিচার হলো হাই রেজুলেশনের ডিসপ্লে, শক্তিশালী র‌্যাম-রম ও ব্যাটারি। ফলে মাল্টিটাস্কিং এই ট্যাবে একইসঙ্গে গ্রাহকরা পাবেন মোবাইল ফোন এবং ল্যাপটপের নানা সুবিধা।

ট্যাবটির দাম ১৭,৯০০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুম থেকে কেনা যাবে। কালো রঙের ট্যাবটিতে থাকছে ১ বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কম্পিউটার পণ্যের সিইও মো. লিয়াকত আলী জানান, দারুণ সব ফিচার সমৃদ্ধ ‘ওয়ালপ্যাড ১০পি’ আধুনিক জীবনযাপনে যোগ করবে নতুন মাত্রা। এই ট্যাবে আছে ১৯২০ বাই ১২০০ পিক্সেলের ১০.৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ক্যাপাসিটিভ ১০ পয়েন্ট টাচ স্ক্রিনের ফলে প্রয়োজনীয় কাজের পাশাপাশি বিনোদন উপভোগেও ব্যবহারকারী পাবেন নতুন অভিজ্ঞতা। ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ক্লাস, বই পড়া, গেম খেলা, মুভি দেখাসহ অন্যান্য কাজ হবে সহজ ও আনন্দদায়ক। বিশেষ করে যারা বেশি ভ্রমণ করেন, তাদের অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য আদর্শ এই ট্যাব।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবের দ্রুতগতি নিশ্চিত করতে আছে ২.০ গিগাহার্টজ গতির হেলিও পি৬০ ১২ ন্যানোমিটার অক্টা কোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম। গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে এআরএম মালি-জি৭২০। ফলে ফুল এইচডি মানের ভিডিও দেখা এবং গেমিং হবে আরো বেশি উপভোগ্য।
ট্যাবটির ইন্টারনাল মেমোরি ১২৮ গিগাবাইটের। এক্সটারনাল কার্ডের মাধ্যমে আরো ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে। ফলে অনেক বেশি ডকুমেন্ট, ভিডিও, ছবি, মিউজিক, অ্যাপ ইত্যাদি সংরক্ষণ করা সম্ভব হবে।

ওয়ালটনের নতুন এই ট্যাবের পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফলে ছবি বা ভিডিও হবে স্পষ্ট ও নিখুঁত। পেছনের ক্যামেরায় ফুল এইচডি এবং সামনের ক্যামেরায় এইচডি মানের ভিডিও ধারণ করা যাবে।

ওয়ালটনের নতুন এই ট্যাবে আছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার লি পলিমার ব্যাটারি। ফলে দীর্ঘক্ষণ কাজ করা বা ভিডিও দেখা যাবে অনায়াসেই। এতে টাইপ-সি চার্জিং সুবিধা থাকায় অল্প সময়ে সহজেই ব্যাটারি চার্জ দেয়া যাবে।

দ্রুতগতিসম্পন্ন ফোরজি ইন্টারনেট ব্যবহার ও কল করার জন্য ট্যাবটিতে রয়েছে ডুয়াল হাইব্রিড সিম স্লট। মাল্টিমিডিয়া হিসেবে আছে ফুল এইচডি মানের ভিডিও দেখার সুযোগ ও ক্যামকর্ডার এবং রেকর্ডিংসহ এফএম রেডিও।

কানেক্টিভিটি হিসেবে রয়েছে ২.৪ এবং ৫ গিগাহার্টজ ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি, জিপিএস নেভিগেশন, জি-সেন্সর, লাইট সেন্সর, প্রোক্সিমিটি ইত্যাদি।

নতুন এই ওয়ালপ্যাডের থিকনেস মাত্র ৮.৩ মিলিমিটার। এর দৈর্ঘ্য ২৫৮.৩ মিলিমিটার। ১৫৯.৪ মিলিমিটার চওড়া ব্যাটারিসহ ট্যাবটির ওজন মাত্র ৫১০ গ্রাম। ফলে যে কোনো জায়গায় সহজেই বহন করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালপ্যাড ১০পি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে টেকনো ক্যামন ১৮ প্রিমিয়ার
নির্বাচিত

আসছে টেকনো ক্যামন ১৮ প্রিমিয়ার

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট কমলো

ওয়ালটনের নতুন ৪ অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন ৪ অ্যান্টেনার ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে

৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”
প্রযুক্তি সংবাদ

৯ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০”

নন-গেইমিং অ্যাপে বেশি সময় দেবেন অ্যাপল ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

নন-গেইমিং অ্যাপে বেশি সময় দেবেন অ্যাপল ব্যবহারকারীরা

বাজার দাপিয়ে বেড়াচ্ছে স্যামসাং এম সিরিজের ফোন
নির্বাচিত

বাজার দাপিয়ে বেড়াচ্ছে স্যামসাং এম সিরিজের ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2021

ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব ‘ওয়ালপ্যাড ১০পি’ বাজারে

Techzoom.TV |
TechzoomTV