Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল দুনিয়ায় বাস করতে ডিজিটাল নিরাপত্তা আইন লাগবেই: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১১ এপ্রিল ২০২১
শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় পুরো বাণিজ্য ব্যবস্থা ডিজিটাল হওয়া অনিবার্য: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তি যত বেশী বাড়ছে, ডিজিটাল অপরাধের পরিমান তত বাড়ছে। ডিজিটাল আইন না থাকলে কিংবা এই আইন সম্পুর্ণ ভাবে প্রত্যাখ্যান করলে ডিজিটাল দুনিয়ায় বসবাস করা সম্ভব হবেনা। নারী – শিশুসহ নতুন প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছেন। একই সাথে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, মৌলবাদ ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চূড়ান্ত ভাবে বেড়ে চলেছে। আমরা এসবকে মোকাবেলা করতে ডিজিটাল নিরাপত্তা আইনেরই সহায়তা নিচ্ছি। এই আইনের বদৌলতে ২২ হাজার পর্ন সাইট ও ৪ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। এছাড়াও ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, পাইরেসি, কপিরাইট ও ট্রেডমার্ক ভায়োলেশন হচ্ছে। এসব বন্ধ করতে আইনের প্রয়োগ অপরিহার্য।

মন্ত্রী আজ শনিবার ঢাকায় ইন্টারনেট গভার্ন্যান্স ফোরাম আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা, সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট ফারহানা হক, টিআরএনবি সভাপতি সাংবাদিক রাশেদ মেহেদী, ফাইভার এট হোমের চীফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাব্বির প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট খন্দকার হাসান মাহমুদ।

মন্ত্রী তথ্য প্রযুক্তির প্রসারের ধারাবাহিকতায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পরিবার, সমাজ, রাষ্ট্রকে নিরাপদ রাখতে এই আইনটির প্রয়োজনীয়তা অপরিহার্য। তিনি নাসির নগর, রামু, নোয়াগাও কিংবা ঝিকাতলাসহ বিভিন্ন সময় ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা সমূহের দৃষ্টান্ত বর্ণনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। জনগণের প্রয়োজনে যদি আইন প্রয়োগের কিংবা বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন প্রয়োজন হয় তবে তা সরকার করবে।

কম্পিউটার প্রযুক্তি বিপ্লবের অগ্রদূত মোস্তাফা জব্বার অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের উদাহরণ দিয়ে বলেন, দেশ ও মানুষের নিরাপত্তা বিধানে সোস্যাল মিডিয়ার ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। দেশ ও দেশের মানুষ সবার আগে বলে তিনি উল্লেখ করেন।

২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ধারাবাহিকতায় ২০০৯ থেকে গত ১২ বছরে দেশে ডিজিটাল প্রযুক্তির বিকাশের চিত্র তুলে ধরে বলেন, ২০০৮ সালে দেশে ৮ জিবিপিএস ইন্টারনেট ব্যবহার হতো, ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৮ লাখ যা বর্তমানে ১১ কোটিতে উন্নীত হয়েছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তার জন্য সচেতনতা দরকার। কিভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, কিভাবে নিজেদের নিরাপদ রাখা যাবে সে বিষয়টা নিয়ে ব্যবহারকারিদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নিরাপদ ইন্টারনেটের জন্য মন্ত্রী ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে অনুরোধ করেন যেন তারা আইনটির কোন ত্রুটি থাকলে তা সরকারের দৃষ্টিতে আনার জন্য অনুরোধ করেন।

সভাপতির বক্তৃতায় হাসানুল হক ইনু ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগকারি সংস্থা, বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের এই বিষয়ে ব্যাপক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ডিজিটাল জগৎ প্রসারিত হচ্ছে । ফলে এর সাথে প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করতে হবে । তা না হলে মানুষ হয়রানির শিকার হবে বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ট্যাসলক ভিডিও বানিয়ে জিতে নিন বাইক
অটোমোবাইল

ট্যাসলক ভিডিও বানিয়ে জিতে নিন বাইক

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা
প্রযুক্তি সংবাদ

ক্রিকেক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিয়া জামান মিথিলা

প্রযুক্তি সংবাদ

ভাঙা হাড় শনাক্তে সাহায্য করবে এআই!

বাংলাদেশের কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক! আবেদন করবেন যেভাবে
নির্বাচিত

বাংলাদেশের কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক! আবেদন করবেন যেভাবে

৫ লাখ ৮০ হাজার টাকায় কিনল ৩০ হাজারের রাউটার!
নির্বাচিত

৫ লাখ ৮০ হাজার টাকায় কিনল ৩০ হাজারের রাউটার!

টেলিফটো ক্যামেরাসহ আসতে চলেছে অপোর নতুন ফোন, জেনে নিন বিস্তারিত
প্রযুক্তি সংবাদ

টেলিফটো ক্যামেরাসহ আসতে চলেছে অপোর নতুন ফোন, জেনে নিন বিস্তারিত

Load More

ট্রেন্ডিং টপিক

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ গুগলের এআই সার্চ
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ গুগলের এআই সার্চ

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ডে নির্ভুল ডেটাবেইজ গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ এপ্রিল ২০২১

ডিজিটাল দুনিয়ায় বাস করতে ডিজিটাল নিরাপত্তা আইন লাগবেই: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV