Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির ওয়ালটন এসএসডি বাজারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 May 2021
অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির ওয়ালটন এসএসডি বাজারে
Share on FacebookShare on Twitter

বেশকিছু নতুন মডেলের এসএসডি বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। সাটা এবং এম ডট টু এনভিএমই দুই ফর্ম ফ্যাক্টরের এই এসএসডিগুলোর প্রধান আকর্ষণ হচ্ছে ডির‌্যাম ক্যাশ। ফলে এগুলো কম্পিউটারের দ্রুতগতি নিশ্চিত করবে। রিড ও রাইট স্পিড হবে অনেক বেশি।

উল্লেখ্য, কম্পিউটারের প্রধান স্টোরেজ হিসেবে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। পুরনো হার্ড ডিস্ক ড্রাইভের পরিবর্তে স্টোরেজ হিসেবে এখন প্রায় সব কম্পিউটারেই এসএসডি ব্যবহৃত হচ্ছে। এর কারণ এসএসডিতে রিড ও রাইট স্পিড অনেক বেশি। ফলে কম্পিউটারের সব কার্যক্রম দ্রুততর হয়। অপারেটিং সিস্টেমের বুটের গতি অনেক বেড়ে যায়। বিশ্বব্যাপী জনপ্রিয় এই স্টোরেজ ডিভাইসটি বেশ কয়েক বছর ধরেই নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন ও বাজারজাতকরণ করে আসছে ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ওয়ালটনের মেমোরি ডিভাইস ব্র্যান্ড ‘অ্যান্টিক’ এর প্যাকেজিং এ ইতোমধ্যে ২.৫ ইঞ্চির সাটা ৩ (SATA III), এম ডট টু (M.2 SATA III) এবং এম ডট টু এনভিএমই (M.2 NVMe) এই ৩টি ফর্ম ফ্যাক্টরে বিভিন্ন ধারণক্ষমতার এসএসডি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আরও উন্নতমানের সর্বাধুনিক প্রযুক্তির স্টোরেজ ডিভাইস বাজারে ছেড়েছে ওয়ালটন।

ওয়ালটন সূত্রে জানা গেছে, ডির‌্যাম ক্যাশ ছাড়া ২.৫ ইঞ্চি সাটা ৩ এসএসডি ১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট আকারে পাওয়া যাচ্ছে। দাম ২,২৫০ টাকা থেকে ১০,৯৫০ টাকার মধ্যে। ডির‌্যাম ক্যাশসহ একই ক্যাটাগরির ২৫৬ এবং ৫১২ গিগাবাইট এসএসডির মূল্য যথাক্রমে ৪,৪৫০ এবং ৬,৭৫০ টাকা। আর একই ধারণক্ষমতার সাটা এম ডট টু এসএসডির দাম যথাক্রমে ৩,২৫০ এবং ৫,৯৫০ টাকা।

এদিকে ডির‌্যাম ক্যাশ ছাড়া ওয়ালটনের এম ডট টু এনভিএমই ২৫৬ এবং ৫১২ গিগাবাইট এসএসডির দাম যথাক্রমে ৩,৫৫০ ও ৬,২৫০ টাকা। আর ডির‌্যাম ক্যাশসহ একই ক্যাটাগরির ২৫৬ ও ৫১২ গিগাবাইট এবং ১ টেরাবাইট এসএসডির মূল্য যথাক্রমে ৪,৫৫০, ৬,৯৫০ এবং ১৪,৫৫০ টাকা। মডেলভেদে এসএসডিতে ৩ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটন মেমোরি ডিভাইসের প্রোডাক্ট ম্যানেজার রাকিব বিন কাদির বলেন, ২.৫ ইঞ্চি সাটা ৩ ফর্ম ফ্যাক্টরের মেমোরি ডিভাইসগুলো নতুন এবং পুরাতন প্রায় সব মডেলের কম্পিউটার ও ল্যাপটপের মাদারবোর্ডে ব্যবহারের উপযোগী। তাই গ্রাহকরা পুরাতন হার্ড ডিস্ক ড্রাইভ পরিবর্তন করে উচ্চগতির এই স্টোরেজ ডিভাইসে তাদের কম্পিউটার আপগ্রেড করে নিতে পারবেন। এম ডট টু ফর্ম ফ্যাক্টরের সাটা এবং এনভিএমই এই দুই ধরণের ডিভাইস ব্যবহারের স্লটও প্রায় প্রতিটি আধুনিক মাদারবোর্ডে রয়েছে। প্রয়োজন এবং বাজেট অনুসারে গ্রাহকগণ যাতে সহজেই তাদের কম্পিউটারের কার্যক্ষমতা বাড়িয়ে নিতে পারে, এটি নিশ্চিত করতেই আমরা নতুন মডেলের স্টোরেজ ডিভাইসগুলো বাজারে ছেড়েছি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কম্পিউটার ও এক্সেসরিজ বিভাগের সিইও প্রকৌশলী লিয়াকত আলী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন হয়। বর্তমান সময়ে সবার চাওয়া সাশ্রয়ী দামে দ্রুতগতির টেকসই কম্পিউটার ডিভাইস। ওয়ালটনের দক্ষ প্রকৌশলীদের গবেষণায় প্রতিনিয়ত নতুন ও অত্যাধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদিত হচ্ছে। গ্রাহকদের প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা নতুন মডেলের এসএসডিগুলো বাজারে ছেড়েছি। এসব স্টোরেজ ডিভাইস গ্রাহকদের দিচ্ছে দ্রুতগতির কম্পিউটিং অভিজ্ঞতা। ‘অ্যান্টিক’ ব্র্যান্ডের ওয়ালটন এসএসডিগুলোর বিষয়ে আমরা গ্রাহকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছি।

এসএসডি ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে বিভিন্ন মডেলের এক্সটারর্নাল এসএসডি, র‌্যাম, মেমোরি কার্ড ইত্যাদি ডিভাইস। পাশাপাশি, নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই প্রিন্টার, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?
প্রযুক্তি সংবাদ

ফোনের এক প্রান্তের কথা শত কিলোমিটার দূরে অপর প্রান্তে কীভাবে পৌঁছায়?

ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!
নির্বাচিত

ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!

ভুলেও করোনা ভাইরাস সম্পর্কে এই তথ্যগুলি গুগলে সার্চ করবেন না
নির্বাচিত

ভুলেও করোনা ভাইরাস সম্পর্কে এই তথ্যগুলি গুগলে সার্চ করবেন না

দুই দশক পুরনো প্লেস্টেশনে নতুন আপডেট
প্রযুক্তি সংবাদ

দুই দশক পুরনো প্লেস্টেশনে নতুন আপডেট

সাশ্রয়ী মূল্যে আসবে গুগলের পিক্সেল ৮-এ
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে আসবে গুগলের পিক্সেল ৮-এ

ঈদে ওয়ালটন ফ্রিজ বিক্রির ধূম
নির্বাচিত

ঈদে ওয়ালটন ফ্রিজ বিক্রির ধূম

Load More

ট্রেন্ডিং টপিক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 May 2021

অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির ওয়ালটন এসএসডি বাজারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix