Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্যাটেন্ট মামলা নিষ্পত্তিতে একমত হুয়াওয়ে ও ভেরাইজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 July 2021
চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রভিত্তিক ভেরাইজন কমিউনিকেশনসের সঙ্গে প্যাটেন্ট লঙ্ঘন-সংক্রান্ত বেশ কয়েকটি মামলা নিষ্পত্তিতে একমত হয়েছে চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস। উভয় কোম্পানির পক্ষ থেকেই সম্প্রতি তথ্যটি নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

গত সপ্তাহে আদালতে দুটি মামলা উত্থাপিত হওয়ার পর কোম্পানিগুলো নিজেদের মধ্যে আপসরফায় পৌঁছানোর ব্যাপারে একমত হয়। গত রোববার শেষবেলায় টেক্সাসের আদালতে মামলা নিষ্পত্তির আবেদন জানায় হুয়াওয়ে ও ভেরাইজন। তাতে স্পষ্ট হয়ে যায় দুই প্রযুক্তি জায়ান্ট নিজেদের মধ্যে আপসে সমাধানের পথ খুঁজছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ভেরাইজনের বিরুদ্ধে হুয়াওয়ে মামলা করে যে মার্কিন কোম্পানিটি হুয়াওয়ের বেশ কয়েকটি প্যাটেন্ট লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার নেটওয়ার্কিং, ডাউনলোড সিকিউরিটি ও ভিডিও সিকিউরিটি। ভেরাইজনের কাছে বড় অংকের ক্ষতিপূরণের পাশাপাশি রয়্যালটি পেমেন্ট দাবি করে। চলতি সপ্তাহে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে ভেরাইজন জানায়, হুয়াওয়ের সঙ্গে প্যাটেন্ট মামলা নিষ্পত্তিতে পৌঁছতে পেরে আমরা আনন্দিত।

এদিকে এক বিবৃতিতে হুয়াওয়ে জানায়, আমরা আনন্দিত যে ভেরাইজন ও হুয়াওয়ে সমঝোতায় পৌঁছতে পেরেছে। তবে উভয়পক্ষের মধ্যে যে সমঝোতা হয়েছে তা একান্ত গোপনীয়। হুয়াওয়ে জানায়, বিশ্বব্যাপী তাদের প্যাটেন্ট সংখ্যা এক লাখের বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ১০ হাজার। ২০১৯ সালের জুনে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, হুয়াওয়ের ২৫০টিরও বেশি প্যাটেন্টের জন্য লাইসেন্সিং ফি দিতে হবে ভেরাইজনকে। এমনকি হুয়াওয়ে তখন ভেরাইজনের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছিল।

প্যাটেন্ট নিয়ে গত বছর থেকেই হুয়াওয়ে ও ভেরাইজনের মধ্যে আইনি লড়াই চলছিল। এমনকি হুয়াওয়ের মামলার কয়েকদিন পরই ভেরাইজন পাল্টা প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ আনে চীনা কোম্পানিটির বিরুদ্ধে।

২০২০ সালে মামলার আরজিতে হুয়াওয়ে জানিয়েছিল, ভেরাইজনের কাছে আমাদের সরল প্রত্যাশা গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) আমরা যে বিনিয়োগ করেছি, তার প্রতি সম্মান জানাক তারা। হয় তারা আমাদের প্যাটেন্ট ব্যবহারের জন্য অর্থ প্রদান করুক কিংবা তা ব্যবহার থেকে বিরত থাকুক।

ভেরাইজনের সঙ্গে হুয়াওয়ের বিরোধ নিষ্পত্তিকে চীনা প্রযুক্তি জায়ান্টটির জন্য বড় জয় হিসেবে দেখছে এনগ্যাজেট। ভেরাইজন মালিকানাধীন এ সাইটটি এক প্রতিবেদনে লেখে, প্যাটেন্ট পোর্টফোলিও মানিটাইজ করতে চলতি বছরের শুরুতে যে আগ্রাসী পরিকল্পনার কথা জানিয়েছিল, তার বাস্তব প্রতিফলন ঘটেছে এ বিরোধ নিষ্পত্তিতে। ভেরাইজনের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে হুয়াওয়ে যেমন ফলাফল কামনা করছিল তা-ই হয়েছে। যুক্তরাষ্ট্র, ইইউ ও বিশ্বের অন্যান্য অংশে ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণ ব্যাহত হলেও নিজেদের হাতে থাকা হাজারো প্যাটেন্টের লাইসেন্সিং ফির মাধ্যমে অর্থ কামাচ্ছে হুয়াওয়ে। বিশ্বে ফাইভজি-সংক্রান্ত সর্বোচ্চ প্যাটেন্ট এখন হুয়াওয়ের দখলে। হুয়াওয়ের প্রাক্কলন, ২০১৯ থেকে শুরু করে ২০২১ সালের শেষ নাগাদ নিজেদের লাইসেন্সিং কৌশল কাজে লাগিয়ে অতিরিক্ত ১৩০ কোটি ডলার আয় করতে যাচ্ছে তারা।

গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে হুয়াওয়ে। জাতীয় নিরাপত্তা ঝুঁকির অজুহাত তুলে ২০১৯ সালে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে ওয়াশিংটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুলেও ডাউনলোড করবেন না এই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ভুলেও ডাউনলোড করবেন না এই অ্যাপ

ভারতের ২২ লাখ ভিডিও ডিলিট করল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ভারতের ২২ লাখ ভিডিও ডিলিট করল ইউটিউব

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

পুরোনো সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ
নির্বাচিত

পুরোনো সব ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ

শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

শ্রীলঙ্কায় ব্যবসা চালু করছে ওয়ালটন

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেলেন সিলেটের মুদি দোকানদার
প্রযুক্তি সংবাদ

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেলেন সিলেটের মুদি দোকানদার

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2021

প্যাটেন্ট মামলা নিষ্পত্তিতে একমত হুয়াওয়ে ও ভেরাইজন

Techzoom.TV |
TechzoomTV