Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হিরো মোটরসাইকেলের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৬ আগস্ট ২০২১
হিরো মোটরসাইকেলের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়
Share on FacebookShare on Twitter

একক পথচলার ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো। আগামী ৯ আগস্ট পর্যন্ত যেকোনো হিরো মোটরসাইকেল কিনলেই ক্রেতারা এ মূল্যছাড় পাবেন।

প্রথমে ১৯৮৪ সালে যৌথভাবে যাত্রা শুরু করলেও পরবর্তী ২০১১ সালে এককভাবে হিরো মোটরসাইকেল নামে মোটরসাইকেল বাজারজাত শুরু করে প্রতিষ্ঠানটি।

বিরামহীন সাফল্যের সুদীর্ঘ ১০ বছরের পথচলায় ভালোবাসা ও সহযোগিতা দিয়ে হিরো পরিবারের পাশে থাকায় ক্রেতাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য প্রযুক্তিগতভাবে উন্নত মোটরসাইকেল এবং স্কুটার ডিজাইন ও বিকাশের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছে। আর জ্বালানী সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বাহন হিসেবে বিশ্বের কোটি কোটি মানুষের স্বীকৃতি পেয়েছে হিরো। প্রতিষ্ঠানটির এক দশকের পথচলায় ১০০ মিলিয়নেরও বেশি বাইক বিক্রি করে মোটরসাইকেল বাজারে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

এতে আরও বলা হয়, হিরোর গবেষণা ও বিকাশের গ্লোবাল হাব সেন্টার অব ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (সিআইটি) উত্তর ভারতের জয়পুরে অবস্থিত। রেসিং ট্র্যাকসহ বিশ্বের অন্যতম বৃহৎ টু-হুইলারের গবেষণা সেন্টারটিতে পণ্যের নকশা, পরীক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে ৭০০’র বেশি প্রকৌশলী নিরলসভাবে কাজ করে চলেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে আরও জানানো হয়, বিশ্বমানের অত্যাধুনিক সুবিধাসম্পন্ন পরিবেশবান্ধব হিরোর ৮টি গ্রিন ফ্যাক্টরি রয়েছে। এর মধ্যে ছয়টি ভারতে, একটি কলম্বিয়াতে এবং আরেকটি বাংলাদেশে। অল্প সময়ের মধ্যে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকার মোট ৩৭টি দেশে পণ্য সরবরাহের সাফল্য অর্জনের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে উপস্থিতি বাড়াতে পদক্ষেপ গ্রহণ করেছে হিরো।

মূল দর্শন ‘বি দ্য ফিউচার অব মোবিলিটি’-কে লক্ষ্যে রেখে বিশ্বব্যাপী ৯ হাজারেরও বেশি টাচপয়েন্ট-এর বিশাল নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করে যাচ্ছে হিরো। পণ্য বিক্রয় ও সে সঙ্গে বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য বাংলাদেশে ৫০০টিরও বেশি টাচপয়েন্ট রয়েছে।

হিরো তার দীর্ঘ ১০ বছরের পথচলায় সিএসআর ও আর্থসামাজিক উন্নয়নের অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কিছু ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। এসব কার্যক্রমের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- ‘রাইড সেফ’ প্রোগ্রাম, ‘হ্যাপি আর্থ’ প্রোগ্রামসহ খেলাধুলার বিভিন্ন লিগের স্পন্সর করা। এছাড়াও প্রতিষ্ঠানটি ২০১৬ থেকে এখন পর্যন্ত মোট ৪বার বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ‘ডাকার র‍্যালি’ সফলতার সঙ্গে সম্পন্ন করেছে এবং মোটোস্পোর্টস টিম র‍্যালি-তে অংশগ্রহণ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুলাইয়ে নতুন স্মার্টফোন আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে নতুন স্মার্টফোন আনছে শাওমি

১ জুলাই থেকে রাইডশেয়ারিং কোম্পানির লাইসেন্স দেয়া হবে
অটোমোবাইল

১ জুলাই থেকে রাইডশেয়ারিং কোম্পানির লাইসেন্স দেয়া হবে

আইফোন ১৫ প্রো: নতুন আইফোন হবে আলাদা
নির্বাচিত

আইফোন ১৫ প্রো: নতুন আইফোন হবে আলাদা

‘কিপ ইট রিয়েল’ থিমে শুরু হলো রিয়েলমি ফ্যান ফেস্ট, থাকছে আকর্ষণীয় অফার
প্রযুক্তি বাজার

‘কিপ ইট রিয়েল’ থিমে শুরু হলো রিয়েলমি ফ্যান ফেস্ট, থাকছে আকর্ষণীয় অফার

দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল
প্রযুক্তি সংবাদ

দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল

৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শক্তিশালী ফোন
নির্বাচিত

৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শক্তিশালী ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

গণমাধ্যম-যোগাযোগ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ তথ্যমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

গণমাধ্যম-যোগাযোগ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ তথ্যমন্ত্রীর

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি

স্বর্ণের দাম ফের বাড়ল
অর্থ ও বাণিজ্য

এবার ভরিতে স্বর্ণের দাম কমল ২১৫৮ টাকা

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি
প্রযুক্তি সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
প্রযুক্তি বাজার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি নতুন...

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ আগস্ট ২০২১

হিরো মোটরসাইকেলের ১০ বছর পূর্তিতে ১০ হাজার টাকা মূল্যছাড়

Techzoom.TV |
TechzoomTV