Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকিংয়ের শিকার টুইচ, উন্মুক্ত হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
হ্যাকিংয়ের শিকার টুইচ, উন্মুক্ত হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ তথ্য
Share on FacebookShare on Twitter

হ্যাকিংয়ের শিকার হয়েছে জনপ্রিয় গেমিং স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ। হ্যাকাররা কোম্পানিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও স্ট্রিমারদের আয়ের তালিকা প্রকাশ করেছে। বুধবার টুইচের বিভিন্ন তথ্যসংবলিত ১২৫ জিবি পরিমাণ ডাটা অনলাইনে প্রকাশ হয়ে পড়ে। খবর বিবিসি।

প্রকাশিত এসব তথ্যে দেখা যায়, অ্যামাজনের মালিকানাধীন এ কোম্পানি থেকে দুই বছর ধরে শীর্ষস্থানীয় স্ট্রিমাররা প্রত্যেকে কয়েক কোটি ডলার উপার্জন করেছেন। হ্যাকিংয়ের বিষয়টি অনুধাবন করার পর পরই এ বিষয়ে তাত্ক্ষণিক কাজ করতে শুরু করে টুইচ কর্তৃপক্ষ। এক টুইট বার্তায় টুইচ জানায়, হ্যাকিংয়ের মাত্রা শনাক্ত করতে তারা জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে। হ্যাকিং সম্পর্কিত কোনো নতুন তথ্য তাদের হাতে আসা মাত্রই তারা তা কমিউনিটিতে শেয়ার করে জানিয়ে দেবে।

টুইচের এক স্ট্রিমার বিবিজি ক্যালক জানান, হ্যাকারদের প্রকাশিত তথ্যে তার আয়ের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তা শতভাগ মিলে গেছে। প্লাটফর্মটির আরেক স্ট্রিমার জানান, প্রকাশিত তথ্যে তার আয়ের বিবরণ সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। একটি অনলাইন ফোরামে প্রকাশিত এসব তথ্যে দেখা যায়, ২০১৯ সালের আগস্ট ও সেপ্টেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত যেসব পেমেন্ট করা হয়েছে তার ডাটা উন্মুক্ত করা হয়েছে। এসব উন্মুক্ত হওয়া তথ্যে দেখা যায়, প্লাটফর্মটির যেসব শীর্ষস্থানীয় স্ট্রিমারের উপার্জন প্রকাশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ডানজিওনস অ্যান্ড ড্রাগনস চ্যানেল ক্রিটিকালরোল, কানাডিয়ান এক্সকিউসি ও আমেরিকান সামিট ১ জি।

টুইচ সাধারণত তার পরিচালনা কার্যক্রম কঠোরভাবে গোপনীয় রাখার জন্য প্রসিদ্ধ। এর মধ্যে প্লাটফর্মটির স্ট্রিমারদের কী পরিমাণ পেমেন্ট করা হয়, এসব তথ্যও গোপন রাখে প্লাটফর্মটি। ফলে হ্যাকিংয়ের এ ঘটনা প্লাটফর্মটির জন্য বেশ বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। আর এটি এমন এক সময় ঘটেছে যখন ইউটিউব গেমিংয়ের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো গেমিং প্রতিভাগুলোকে বাগে আনতে বড় অংকের বেতন দেয়ার প্রস্তাব দিচ্ছে। সুতরাং এ ঘটনা বেশ উল্লেখযোগ্য প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে হ্যাকিংয়ের ঘটনায় জড়িতরা দাবি করছে, তাদের কাছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটির সোর্সকোড রয়েছে। প্রকাশিত এসব তথ্যে আরো দেখা যায়, স্ট্রিমারদের উপার্জনের পাশাপাশি প্লাটফর্মটির সোর্স কোডসহ বিভিন্ন প্রযুক্তিগত তথ্যের বিবরণ প্রকাশিত হয়েছে। এসব প্রযুক্তিগত বিবরণ অনুযায়ী কিছু প্রডাক্ট ও প্লাটফর্ম এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে। উন্মুক্ত হওয়া এসব তথ্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে যাতে মনে হয় এর কিছু তথ্য অন্তত বিশ্বাসযোগ্য ও সঠিক। এসব তথ্যের মধ্যে রয়েছে কোর কনফিগারেশন প্যাকেজ, ডেভেলপার টুলস ও তথ্য নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ডাটা।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকিংয়ের মাধ্যমে প্রকাশিত তথ্যে বেশ গোপনীয় কিছু তথ্য রয়েছে। যেমন—অভ্যন্তরীণ সার্ভারের পূর্ণ বিবরণ। সাধারণত এসব তথ্যে কেবল টুইচের কর্মীরাই প্রবেশ করতে সক্ষম। যদি হ্যাকারদের দ্বারা প্রকাশিত সব তথ্য সঠিক হয়, তবে এটি হবে এযাবত কালের সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা। যার মাধ্যমে একটি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য একের পর এক উন্মুক্ত হয়ে যাবে।

হ্যাকিংয়ের এ ঘটনার পর টুইচ বিষয়টি স্বীকার করে জানায়, প্লাটফর্মটির সার্ভার কনফিগারেশন পরিবর্তনের সময় কিছু ত্রুটির কারণে বহু ক্ষতিকর থার্ড পার্টির অনুপ্রবেশ ঘটেছে। তবে এসব হ্যাকার লগ-ইন ক্রেডিনশিয়াল সম্পর্কিত তথ্য হাতিয়ে নিতে পারেনি বলে জানায় টুইচ। একই সঙ্গে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড নম্বরও প্রকাশ করতে সক্ষম হয়নি বলে জানায় তারা।

স্ট্রিমিং প্লাটফর্মটি জানায়, হ্যাকাররা প্রতিষ্ঠানটির স্ট্রিমিং পরিষেবা সম্পর্কিত কিছু সোর্স কোড, অ্যামাজন গেস স্টুডিওর অপ্রকাশিত কিছু স্ট্রিম প্রতিদ্বন্দ্বী এবং অর্থ প্রদানের বিবরণ প্রকাশ করেছে মাত্র।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে
নির্বাচিত

বিটিআরসিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৫ জন কারাগারে

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে বৈধতা যাচাই করবেন
প্রযুক্তি সংবাদ

বন্ধ হচ্ছে গ্রাহকের হাতে থাকা ১ লাখ ২৫ হাজার অবৈধ মোবাইল ফোন

রিফারবিশড ফোন চেনার উপায়
নির্বাচিত

রিফারবিশড ফোন চেনার উপায়

৫০০ হার্টজের গেমিং মনিটর আনল এলিয়েনওয়্যার
নির্বাচিত

৫০০ হার্টজের গেমিং মনিটর আনল এলিয়েনওয়্যার

ব্যবসার বিকাশে দারাজের সেলার রেফারেল প্রোগ্রাম
ই-কমার্স

ব্যবসার বিকাশে দারাজের সেলার রেফারেল প্রোগ্রাম

নির্বাচিত

অবৈধ ওয়ারেন্টি কল বন্ধের নির্দেশ এফসিসির

Load More

ট্রেন্ডিং টপিক

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ অক্টোবর ২০২১

হ্যাকিংয়ের শিকার টুইচ, উন্মুক্ত হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ তথ্য

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix