Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনআইডি জালিয়াতি ঠেকাতে ৯ প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে দেখবে ইসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 June 2026
এনআইডি জালিয়াতি ঠেকাতে ৯ প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে দেখবে ইসি
Share on FacebookShare on Twitter

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও তথ্য সংশোধনের আবেদনে জালিয়াতি ঠেকাতে সরকারি ৯টি প্রতিষ্ঠানের তথ্য ভান্ডারের সঙ্গে সমন্বিত যাচাই ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার(২৯ জুন) ইসির এনআইডি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান, পরিকল্পনা বাস্তবায়ন হলে আবেদন জমা দেওয়ার সময়ই পাসপোর্ট, জন্মনিবন্ধন, শিক্ষা সনদসহ বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যাবে। এতে ভুয়া কাগজপত্র ব্যবহার করে আবেদন করা কঠিন হবে এবং আবেদন নিষ্পত্তির সময়ও কমে আসবে বলে মনে করছে কমিশন।

জানা যায়, বর্তমানে এনআইডি নিবন্ধন ও তথ্য সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীদের জমা দেওয়া কাগজপত্র কর্মকর্তাদের ম্যানুয়ালি যাচাই করতে হয়। এ কারণে আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগে। পাশাপাশি ভুয়া শিক্ষা সনদ, জাল জন্মনিবন্ধন বা পাসপোর্ট ব্যবহার করে আবেদন করার সুযোগও থেকে যায়। নতুন ব্যবস্থা চালু হলে এসব তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য ভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখা যাবে।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‍“এনআইডি নিবন্ধন ও সংশোধনের আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র অনলাইনে যাচাইয়ের জন্য ৯টি প্রতিষ্ঠানের কাছে এপিআই চাওয়া হয়েছে। বর্তমানে কিছু তথ্য অনলাইনে যাচাই করা গেলেও তা ম্যানুয়ালভাবে করতে হয়। এপিআই পাওয়া গেলে আবেদন জমা দেওয়ার সময়ই তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে। এতে ভুয়া আবেদন ও জাল কাগজপত্র ব্যবহারের প্রবণতা কমবে।”

যেসব প্রতিষ্ঠানের তথ্য ভান্ডারের সঙ্গে এনআইডি সিস্টেম যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো হলো- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা এবং নিবন্ধন অধিদপ্তরের বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনআইডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই
প্রযুক্তি বাজার

চমকপ্রদ ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই

প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারলে টিকে থাকা যাবে না: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে না পারলে টিকে থাকা যাবে না: মোস্তাফা জব্বার

স্যামসাংয়ের এই ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
নির্বাচিত

স্যামসাংয়ের এই ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে
নির্বাচিত

ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

অনলাইন প্রেমের পর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়
প্রযুক্তি সংবাদ

আপনার এনইআইডি দিয়ে কয়টি ফোন নিবন্ধিত জানার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 June 2026

এনআইডি জালিয়াতি ঠেকাতে ৯ প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে দেখবে ইসি

Techzoom.TV |
TechzoomTV