Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জলবায়ু পরিবর্তন অস্বীকার করলে গুগল থেকে আয়ের পথ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 October 2021
জলবায়ু পরিবর্তন অস্বীকার করলে গুগল থেকে আয়ের পথ বন্ধ
Share on FacebookShare on Twitter
নিজস্ব প্ল্যাটফর্মে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীদের বিজ্ঞাপনের মাধ্যমে আয় ও ভুয়া তথ্য প্রচারের পথ বন্ধ করে দিচ্ছে সার্চ জায়ান্ট গুগল।

বৃহস্পতিবার গুগল বলেছে, “জলবায়ু পরিবর্তনের অস্তিত্ব এবং কারণ বিষয়ে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক মতবাদের বিরোধীতা করে এমন কন্টেন্টের পাশে” বিজ্ঞাপন দিতে দেবে না তারা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বাস্তবতা অস্বীকার করে এমন কোনো বিজ্ঞাপনও নিজস্ব প্ল্যাটফর্মে নেবে না প্রতিষ্ঠানটি।

সিএনএন জানিয়েছে, নভেম্বর মাস থেকে কার্যকর হবে গুগলের এই নতুন সিদ্ধান্ত। ইউটিউবসহ গুগলের অন্য সব প্ল্যাটফর্মে “জলবায়ু পরিবর্তনকে ধাপ্পাবাজি বা প্রতারণা” বলে আখ্যা দেয় এবং “জলবায়ু পরিবর্তনে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ অথবা মানব কর্মকাণ্ডের” ভূমিকা অস্বীকার করে এমন সব কন্টেন্টের উপর প্রযোজ্য হবে নতুন নীতিমালা।

বৃহস্পতিবারের ঘোষণায় গুগল বলেছে, “জলবায়ু পরিবর্তন অস্বীকার করে বা ভুল তথ্য ছড়ায় এমন কন্টেন্টের পাশে থাকা বিজ্ঞাপন নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞাপনদাতা ও প্রকাশকের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের কাছ থেকে সরাসরি অভিযোগ পেয়েছি আমরা। বিজ্ঞাপনদাতারা এমন কন্টেন্টের পাশে তাদের বিজ্ঞাপন দিতে চায় না। প্রকাশকরাও চায় না ওই ভুয়া দাবি প্রচার করে এমন বিজ্ঞাপন তাদের পেইজ বা ভিডিওতে রাখতে”।

সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও তৎপর হওয়ার চাপ বেড়েছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপরও; এর একটা বড় অংশ জুড়ে আছে নিজস্ব প্ল্যাটফর্মে জলবায়ু পরিবর্তন নিয়ে ভুয়া তথ্য ঠেকানোর চাপ।

সিএনএন বলছে, বড় পরিসরের প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে অতীতে যে সমস্যাটি হয়েছে, একটি নীতিমালা ঘোষণা করার পর তার নিয়মিত ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সেপ্টেম্বর মাসে জলবায়ু নিয়ে ভুয়া প্রচারণা ঠেকাতে নিজস্ব চেষ্টার ঘোষণা দিয়েছিলো ফেইসবুক। জলবায়ু পরিবর্তন বিষয়ে ভুয়া দাবিগুলোর সত্যতা যাচাইয়ের জন্য ১০ লাখ ডলারের তহবিলও গঠন করেছে প্রতিষ্ঠানটি।

জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বাড়াতে অক্টোবরের প্রথম সপ্তাহে একাধিক নতুন পণ্যও উন্মোচন করেছে গুগল। এর মধ্যে গুগল ম্যাপসের নতুন একটি ফিচার ব্যবহারকারকারীকে সবচেয়ে পরিবেশবান্ধব রুট দেখায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড
প্রযুক্তি সংবাদ

৮ ফুট উচ্চতার আইফোন বানিয়ে বিশ্ব রেকর্ড

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তা নয়, ব্যবসায়িক স্বার্থ দেখে ফেসবুক: তথ্য ফাঁসকারী

দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করল টেকনো
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করল টেকনো

যে কারণে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমবে
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহার করেন দেশের ৬৩.৩ শতাংশ মানুষ

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

রিয়েলমি বাডস কিউ২: ২০ ঘন্টা প্লেব্যাক সুবিধাসহ দুর্দান্ত ডিজাইনের ইয়ারবাডস
নির্বাচিত

রিয়েলমি বাডস কিউ২: ২০ ঘন্টা প্লেব্যাক সুবিধাসহ দুর্দান্ত ডিজাইনের ইয়ারবাডস

Load More

ট্রেন্ডিং টপিক

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 October 2021

জলবায়ু পরিবর্তন অস্বীকার করলে গুগল থেকে আয়ের পথ বন্ধ

Techzoom.TV |
TechzoomTV