Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশু শ্রম ও বাল্য বিবাহ রোধে চাই অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম — আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
‘বর্তমান বিশ্বে ইন্টারনেটকে ষষ্ঠ মৌলিক অধিকার বিবেচনা করা হয়’
Share on FacebookShare on Twitter

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে। বিবাহ নিবন্ধন ফরমে জন্মনিবন্ধন সনদের নম্বর ব্যবহারের সুযোগ নেই। অনলাইনে জন্মনিবন্ধন সনদ যাচাই করে ভুয়া সনদে বিয়ে হচ্ছে কি না তা যাচাইয়ের সুযোগ রাখলে বাল্যবিবাহ প্রতিরোধ অনেকখানি সম্ভব হবে। একইভাবে কারখানায় শিশুদের নিযুক্ত করে কেউ যেন আইন লঙ্ঘন করতে না পারেন, সে জন্য বয়সভিত্তিক ডেটাবেজ করে শিশুশ্রম প্রতিরোধও করা সম্ভব।

গতকাল সোমবার মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে ব্র্যাক সংলাপে বক্তারা এসব কথা বলেন। ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন উপলক্ষে বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত ‘বাল্যবিবাহ এবং শিশুশ্রম রোধে প্রযুক্তির ভূমিকা’ শিরোনামে সংলাপে বক্তারা বলেন, কোভিড–১৯ টিকা নিতে সুরক্ষা অ্যাপে গণমানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে, প্রযুক্তি হাতের নাগালে রাখলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তা ব্যবহার করে।

সংলাপে প্রধান অতিথির বক্তবে৵ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ভুয়া বয়স ও প্রতারণা ঠেকাতে ‘বন্ধন’ নামে অনলাইনে বিয়ে নিবন্ধন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এর সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সংযোগ থাকবে। এর মাধ্যমে বাল্যবিবাহ বহুলাংশে কমানো সম্ভব হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ এ সরকার আগে থেকেই নিয়েছিল বলে মহামারির সময়ে জনগণ নানাভাবে তা ব্যবহারের সুযোগ পেয়েছে।

সংলাপে ব্র্যাকের জেন্ডার স্টাডিজ অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির অ্যাডভোকেসি লিড তাকবির হুদা বলেন, করোনা মহামারিতে বাল্যবিবাহ ও শিশুশ্রম পরিস্থিতি খারাপ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, ১৮ বছর বয়সের আগে ৫১ শতাংশের বেশি মেয়ের বাল্যবিবাহ হয়। ১৮ বছরের নিচের বয়সের সাড়ে ১৩ লাখ এবং ১৪ বছরের নিচের বয়সী সাড়ে ৭ লাখ কন্যাশিশু শ্রমে নিযুক্ত হয়। গৃহকর্মে নিযুক্ত কন্যাশিশুদের হিসাব এর বাইরেই রয়েছে। বিবাহ নিবন্ধন ও শ্রমিক নিয়োগের সময় অবশ্যই জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং স্কুলের সনদ যাচাই করা উচিত।

বিশেষ অতিথি ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে আইন প্রয়োগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। কোভিড মহামারিতে টিকার জন্য সুরক্ষা অ্যাপ এবং তথ্য নেওয়া ও দেওয়ার জন্য ৯৯৯ জনপ্রিয় হওয়ার কারণ এ দুটি প্রযুক্তি সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল। দেশের যে সক্ষমতা রয়েছে, তার ওপর আস্থা রেখে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধেও প্রযুক্তির ব্যবহার সহজ করতে হবে।

বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রক্রিয়াটি আরও সহজ করা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন জাতীয় জরুরি সেবার দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ তবারক উল্লাহ। তাঁর বক্তবে৵ বলেন, ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। ৯৯৯ নম্বরে বাল্যবিবাহের তথ্য জানিয়ে ফোন এলেও ইউএনওর সঙ্গে সমন্বয় করা সম্ভব হয় না। অনেক সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সহযোগিতা করেন না। তিনি জানান, ৯৯৯ প্রতিষ্ঠার পর ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১১ হাজার ৬৬৮টি কল এসেছে। বাল্যবিবাহের তথ্য জানিয়ে নারীর কল আসার হার ১৯ শতাংশ।

আইএলওর জাতীয় বিশেষজ্ঞ ও কর্মসূচি সমন্বয়ক সৈয়দা মুনিরা সুলতানা বলেন, শিশুশ্রম প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি শিশুকর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটু সমন্বয় ও ভালোবাসা দিয়ে শিশুকর্মীদের নিবন্ধিত কার্ডের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন কোনো বিষয় নয়। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স ও কাজের ন্যূনতম বয়সের মধ্যে সমন্বয় করা গেলে ৯৫ শতাংশ শিশুকে শ্রমের বাইরে রাখা যাবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নোভা আহমেদ চা–বাগান ও পোশাক কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিজের দেশের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান খুঁজে বের করতে নিজেদেরই গবেষণা করতে হবে। অনেক সমস্যাই এখন শনাক্ত হয়েছে, সেগুলো সমাধানের ব্যবস্থা নিতে হবে। এদেশে দুর্বলতা যেমন আছে, সক্ষমতাও আছে।

বাংলাদেশ মুসলিম নিকাহ্‌ রেজিস্ট্রার সমিতির সভাপতি (ঢাকা জেলা) আবদুল ওয়াহেদ বলেন, একটি শিশুর জন্ম থেকেই একটি একক নম্বরের মাধ্যমে তার তথ্য সংরক্ষণের ব্যবস্থা নেওয়া উচিত। বিবাহ নিবন্ধন ফরমে জন্মসনদের নম্বর ব্যবহারের কোনো সুযোগ নেই। সেই সুযোগ থাকলে কাজি অনলাইনে সহজে যাচাই করে নিতে পারতেন জন্মসনদটি ভুয়া কি না, অথবা ভুয়া বয়স দেখিয়ে বিয়ে দেওয়া হচ্ছে কি না।

সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক নবনীতা চৌধুরী। তিনি বলেন, ডেটাবেজের বাইরে থাকার মানে হচ্ছে প্রযুক্তির বাইরে থাকা। প্রযুক্তির শক্তির সঙ্গে সমাজের প্রতে৵ক মানুষকে যুক্ত করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?
প্রযুক্তি সংবাদ

বার বার স্মার্টফোনের দিকে তাকানো কি ভালো?

ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম
প্রযুক্তি সংবাদ

ঝকঝকে ছবি আর মাল্টি-ডাইমেনশন সাউন্ডের সাথে আরো প্রাণবন্ত হোক এবারের ফুটবল মৌসুম

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার
প্রযুক্তি সংবাদ

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার

নতুন ব্র্যান্ড স্লোগান “#স্টপঅ্যাটনাথিং”-এর ঘোষণা দিল টেকনো
নির্বাচিত

নতুন ব্র্যান্ড স্লোগান “#স্টপঅ্যাটনাথিং”-এর ঘোষণা দিল টেকনো

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও  নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন
নির্বাচিত

মধ্যবিত্তের ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৬ ও নর্ড সিই ৬ লাইট কবে আসবে জানুন

মধ্যবিত্তের ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন!
নির্বাচিত

৫ হাজার টাকা কমে রিয়েলমি ফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ অক্টোবর ২০২১

শিশু শ্রম ও বাল্য বিবাহ রোধে চাই অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম — আইসিটি প্রতিমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix