Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গন্তব্যের নাম লিখে সার্চ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ভাড়ার তালিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 November 2021
গন্তব্যের নাম লিখে সার্চ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ভাড়ার তালিকা
Share on FacebookShare on Twitter

গণপরিবহনে ভাড়া নৈরাজন্য বন্ধ করতে ‘হ্যালো সিএমপি’ নামে একটি অ্যাপস চালু করেছে সিএমপি। এই অ্যাপের মাধ্যমে মিলবে পুলিশের একগুচ্ছ সেবা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ‘হ্যালো সিএমপি’ নামে এই অ্যাপটি উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ সময় তিনি বলেন, ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় যাত্রী এবং চালক-হেলপারদের মধ্যে বিতর্ক হচ্ছে। এজন্য আমরা ডিজেলচালিত গাড়িতে লাল এবং গ্যাসচালিত গাড়িতে সবুজ স্টিকার লাগিয়েছি। এর পাশাপাশি একটি অ্যাপ বানিয়েছি, যেটি মেপে ভাড়া দিতে পারবেন সাধারণ যাত্রীরা৷ অ্যাপটিতে গন্তব্যের শুরু এবং শেষ স্থান নির্ধারণ করলেই স্ক্রিনে ভেসে উঠবে ভাড়া তালিকা। ওই তালিকায় থাকবে বাস ও মিনিবাস এবং গ্যাসচালিত ও ডিজেলচালিত ক্যাটাগরির ভাড়া। পাশাপাশি এ সংক্রান্তে বাসের ড্রাইভার কিংবা হেল্পার কর্তৃক ভাড়া আদায় সংক্রান্তে কোন ধরনের হয়রানির শিকার হলে নিকটস্থ ট্রাফিক পুলিশকে অবহিত করতে পারবে। কিংবা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সিএমপির কন্ট্রোল নাম্বার ৩০৩৫২/৬৩৯০২২/ ৬৩০৩৭৫ এ অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘এ উদ্যোগের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানের ৭০০টি সিসিটিভি ক্যামেরা প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ৭০০টি ক্যামেরার মধ্যে গুরুত্ব বিবেচনায় ৪১১টি ক্যামেরার সংযোগ দেয়া হয় সিএমপির কন্ট্রোল রুমের সাথে। অবশিষ্ট ৩২৪টি ক্যামেরা ২৪ ঘণ্টা অনস্ক্রিন সচল থাকে। এসব ক্যামেরার ধারণকৃত ফুটেজ ১৫ দিন পর্যন্ত হার্ডডিস্কে সংরক্ষিত থাকবে। সার্বক্ষণিক দুইজন অপারেটর এই সকল ক্যামেরার কার্যক্রম মনিটরিং করবে। পাশাপাশি একটি ট্যাকনিক্যাল টিম মাঠ পর্যায়ে কাজ করবে এসকল ক্যামেরার কার্যক্রম সচল রাখার জন্য। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জিইসি, ২ নম্বর গেট, বহদ্দারহাট, মুরাদপুর, অক্সিজেন, পতেঙ্গাসহ প্রায় ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে।’
এর মাধ্যমে একটি ডিজিটাল কন্ট্রোল রুম স্থাপন করে একটি নির্দিষ্ট রুম থেকে সমগ্র মহানগরী এলাকা পর্যবেক্ষণ সম্ভব হবে। ফলে সেবার মান বৃদ্ধি পাবে। অপরাধীদের অপরাধ প্রবণতা কমে যাবে, অপরাধ নিয়ন্ত্রণ ও আসামী সনাক্তকরণ সহজতর হবে।

ভবিষ্যতে এ কার্যক্রমের আওতায় সমগ্র মহানগরী এলাকাকে সিএমপির নিজস্ব ক্যামেরার অধীনে নিয়ে আসা হবে। অপরাধ নিয়ন্ত্রণে স্থাপন করা হবে ফেইস ডিটেকশন ও নাম্বার রিডেবল ক্যামেরা। তৈরী করা হবে ভিডিও ভিত্তিক ক্রাইম ম্যাপ। সম্ভাব্য অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করে ঐসকল এলাকায় বিশেষ আইপি ক্যামেরার সাথে ডিউটিরত পেট্রোল গাড়ির সংযোগ স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, শামসুল আলম, সানা শামীমুর রহমান, উপ-কমিশনার আলী হোসাইনসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ

স্মার্ট বাংলাদেশ উদ্যোগকে এগিয়ে নেবে বাংলাদেশের সার্বভৌম ক্লাউড
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশ উদ্যোগকে এগিয়ে নেবে বাংলাদেশের সার্বভৌম ক্লাউড

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা
ই-কমার্স

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব

বাজারে আসছে বড় পর্দার আইপ্যাড
নির্বাচিত

বাজারে আসছে বড় পর্দার আইপ্যাড

অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি
প্রযুক্তি সংবাদ

অনলাইনে রিটার্ন জমার পদ্ধতি

Load More

ট্রেন্ডিং টপিক

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

অগ্রণী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার সোহাগ গ্রেফতার

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 November 2021

গন্তব্যের নাম লিখে সার্চ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ভাড়ার তালিকা

Techzoom.TV |
TechzoomTV