Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন প্লাটফর্মগুলো কি কনটেন্ট ক্রিয়েটর বান্ধব?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 January 2022
অনলাইন প্লাটফর্মগুলো কি কনটেন্ট ক্রিয়েটর বান্ধব?
Share on FacebookShare on Twitter

১০ বছর আগেও যদি কোনো অকালতত্ত্বজ্ঞানী বালক বলত ইউটিউবে বিজ্ঞাপন থেকে এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে, তাহলে হয়তো অনেকে চোখ কপালে তুলত। সমাজ কিংবা পরিবারের চোখে হয়তো তাকে বেকার বলেই গণ্য করা হতো। কিন্তু এখন আপনি যদি আপনার সৃজনশীল কনটেন্ট মনিটাইজ করে অর্থ কামান, বাসা ভাড়া দেন কিংবা পছন্দের গাড়িটি কেনেন, এটাকে অস্বাভাবিক চোখে দেখবে না কেউ। কারণ আপনি দ্রুত সম্প্রসারমাণ কনটেন্ট ক্রিয়েটর অর্থনীতির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দাঁড়িয়েছেন।

ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সিগন্যালফায়ারের এক রিপোর্টে বলা হয়েছে, কনটেন্ট ক্রিয়েটরই এখন সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্ষুদ্র ব্যবসা। যদিও ক্রিয়েটর অর্থনীতি সত্যিকার অর্থে তৈরি হয়েছে এক দশক আগে, বর্তমানে প্রায় পাঁচ কোটি মানুষ নিজেদের ক্রিয়েটর হিসেবেই পরিচয় দিতে পছন্দ করে। এমনকি বর্তমানে যুক্তরাষ্ট্রের অনেক শিশুই নভোচারীর (১১ শতাংশ) তুলনায় ইউটিউব স্টার (২৯%) হতে বেশি আগ্রহী। সুতরাং বলাই যায় যে ক্রিয়েটরদের জন্য আরো অনেক অনেক ক্ষেত্র তৈরি করছে নতুন নতুন স্টার্টআপ। এই বর্ধনশীল বাজারে অর্থ অর্জনের এটা একটা সুযোগ আর উদ্যোক্তারা সবাই চান অনেক অনেক অর্থ উপার্জন করতে।

কিন্তু সব ধরনের ব্যবসাই ক্রিয়েটরদের জন্য নয়, যেটা তারা করতে চান। গবেষকরা ক্রিয়েটরদের একটি ঝুড়িতেই সব ডিম না রাখার পরামর্শ দিয়েছেন। ধরা যাক এক ক্রিয়েটরের বানানো একের ভেতর সব ক্রিয়েটিভ প্লাটফর্ম বন্ধ হয়ে গেল, তাহলে কেমন হবে?

সেজন্য স্টার্টআপ ক্রিয়েটরদের একটা ব্যাকআপ পরিকল্পনা থাকতে হবে। কারণ যদি কেউ পরবর্তী প্যাট্রিয়ন না হতে পারেন তাহলে যেন ক্রিয়েটর ধ্বংসের মুখে না পড়ে।

ক্রিয়েটরদের অর্থপ্রাপ্তি সহজ করার জন্য মেম্বারশিপ প্লাটফর্ম প্যাট্রিয়ন জানিয়েছে, তাদের কাছে তিন মাসের জরুরি পরিচালনা ব্যয় আলাদা করে রাখা থাকে। কেউ ব্যর্থ হলে তারা যেন ক্রিয়েটরদের এ সময়ে অন্য প্লাটফর্মে নিয়ে যেতে পারে। আরেক প্রতিষ্ঠান ফোর্থওয়াল জানিয়েছে, যদি এমন কিছু ঘটে তাহলে তারা তাদের প্লাটফর্মকে মুক্ত উৎস বানিয়ে দেবে। কিন্তু তার পরও তা ঠিক সাহায্য করবে না।

তবে ক্রিয়েটিভ অর্থনীতির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো, অর্থনৈতিক স্বাধীনতার প্রতিশ্রুতি এবং এ স্বাধীনতা যে বড় মূল্যের বিনিময়ে আসে সেটা উপলব্ধির মধ্যে থাকা ফারাকটা। যদিও বেশির ভাগ স্টার্টআপের লক্ষ্য মেধার সঙ্গে ব্র্যান্ড চুক্তিকে যুক্ত করা, নগদীকরণের বিভিন্ন উপাদান গঠন করা। এছাড়া নতুন নতুন সামাজিক প্লাটফর্ম তৈরি করার ক্ষেত্রে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হলে সামাল দেয়ার জন্য কোন কোন বিষয়ে নজর রাখতে হবে, সেটাও তারা মাথায় রাখেন। উদ্যোক্তাদের ক্রিয়েটরের জুতায় পা গলিয়ে বুঝতে হবে তাদের যদি নিজেদের ব্যবসার ওপর বিশ্বাস থাকে তাহলে নৈতিক ও অর্থনৈতিক বাধা তেমন বড় হয়ে দাঁড়াবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে নতুন কারখানা নির্মাণ করছে হুয়াওয়ে
নির্বাচিত

চীনে নতুন কারখানা নির্মাণ করছে হুয়াওয়ে

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়
নির্বাচিত

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়

নতুন আইফোন নিয়ে স্যামসাংয়ের কটাক্ষ!
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোন নিয়ে স্যামসাংয়ের কটাক্ষ!

দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২
নির্বাচিত

দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
নির্বাচিত

প্যাকেজের দাম বাড়ালো নেটফ্লিক্স

গুগলের ‘কর্ম জবস’ দেবে চাকরির সন্ধান
প্রযুক্তি সংবাদ

গুগলের ‘কর্ম জবস’ দেবে চাকরির সন্ধান

Load More

ট্রেন্ডিং টপিক

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
সোশ্যাল মিডিয়া

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2022

অনলাইন প্লাটফর্মগুলো কি কনটেন্ট ক্রিয়েটর বান্ধব?

Techzoom.TV |
TechzoomTV