Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘২০২১ সালের বিজয় দিবসে দেশে ফাইভজি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 22 March 2019
Share on FacebookShare on Twitter

দেশে ২০২১ সালের বিজয় দিবস বা ১৬ ডিসেম্বরেই ফাইভজি চালু করার কথা বলেছেন ডাক, টেলিযোগোযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগেই আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, আমাদের প্রস্তুতি কতখানি আছে ফাইভজি চালু করার।

বিশেষ করে আমাদের জন্য খুব ক্রুশিয়াল সময় হচ্ছে ২০২০ এবং ২০২১ সালকে আমরা মুজিব বর্ষ ও ডিজিটাল বাংলাদেশ বর্ষ হিসেবে ঘোষণা করেছি।

আমার ব্যক্তিগত ইচ্ছে ২০২১ সালের মধ্যে, আমাদের স্বাধীনতার ৫০ বছরের মধ্যেই যেন আমরা ফাইভজির যুগে পা দিতে পারি। আমার সময়, মানে হচ্ছে ১৬ ডিসেম্বর ২০২১। সেখান থেকে শুরু করলে আমরা আস্তে আস্তে প্রচলন করার ক্ষেত্রটায় সময় নেবো সেটা নিয়ে সন্দেহ নাই, বলেন মোস্তাফা জব্বার।

রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের বেসিস সফটএক্সপোর শেষ দিনে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার সকালে ‘ফাইভজি : নিউ এরা ট্রান্সফরমিং আওয়ার লাইভস, সোসাইটি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ শিরোনামের সেমিনারে মন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও পারেননি। পরে মোবাইল ফোনের মাধ্যমে যোগ দিয়ে ব্ক্তব্য দেন মোস্তাফা জব্বার। সেই বক্তব্যেই ২০২১ সালের মধ্যে ফাইভজি চালুর কথা জানান।

মন্ত্রী তার ব্ক্তব্য বলেন, এখানে যারা আলোচনা করছেন তাদের সবাই প্রায় জানেন যে আমাদের সরকার নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে আমরা ফাইভজি চালু করবো। এটি আমাদের জাতির কাছ অঙ্গীকার। সুতরাং এ অঙ্গীকার পূরণ করতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ফাইভজি সংক্রান্ত যেসব ধারণাগুলো পেয়েছি সেগুলো দেখে প্রাথমিক দিকে আমাদের মনে হয়েছিল যে, ফাইভজি বোধহয় আমাদের হিমালয় আরোহন করতে হবে। এখন কিন্তু আমরা আর হিমালয় আরোহন করার কথা ভাবি না। আমার কাছে মনে হচ্ছে ছোটখাটো পিলারগুলো অতিক্রম করতে হবে। সেদিক থেকে আমি নিজে বিশ্বাস করি আমাদের বিটিআরসি, আমাদের অপারেটরগুলো এবং অন্যান্য যারা আছেন এর সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকেই সক্ষমতা অর্জন করতে পারবেন যে, আমরা ফাইভজি যথা সময়ে যেতে পারবো।

আলোচকদের মঞ্চে ডেকে নিচ্ছেন সঞ্চালক নূরুল কবীর মোস্তাফা জব্বার তার বক্তব্যে সেমিনার থেকে উল্লেখযোগ্য বিষয়গুলোকে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি সেমিনারে যারা আছেন তারা বের করার চেষ্টা করবেন যে সরকারের দিক থেকে কি কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে এটাও বের করা যে, বেসরকারি খাতের দিক থেকেই কি কি প্রস্তুতি নেবার আছে।আমরা সেমিনার থেকে যে রেকমেন্ডেশন পাবো, তা আমরা নেবো। কারণ, আমরা কোন পক্ষকে বাদ দিয়ে কোন নীতিমালা বা আইন -কানুন করতে চাই না। সবাইকে নিয়েই আমরা তা করবো। যেহেতু তারা আমাদের স্টেক হোল্ডার, বলেন মন্ত্রী।

তবে নিজে উপস্থিত থাকতে না পারার জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করে মোস্তাফা জব্বার। আমাদের দিক থেকে বিষয়টা একেবারে পয়েন্ট অব নো রিটার্ন; আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা এই সময় সীমা পেছাতে পারবো না, বলেন মন্ত্রী। সেমিনারটি সঞ্চালনা করেন অ্যামটবের সাবেক মহাসচিব ও টেলিকম বিশেষজ্ঞ নূরুল কবীর।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফাইভজিমোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি বাজার

বৈশ্বিক প্রতিকূলতায়ও ওয়ালটনের ব্যবসায় সুবাতাস

এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে
কিভাবে করবেন

এআই দিয়ে ছবি বানাবেন যেভাবে

৪৪ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরার রেনো থ্রি প্রো আনছে অপো
নির্বাচিত

৪৪ মেগাপিক্সেল পাঞ্চহোল ক্যামেরার রেনো থ্রি প্রো আনছে অপো

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Nothing OS 4.1: নতুন এআই ফিচার ও আরসিবি ওয়াটারমার্কে চমক!
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Nothing OS 4.1: নতুন এআই ফিচার ও আরসিবি ওয়াটারমার্কে চমক!

ফাইনালে প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তা হোয়াটসঅ্যাপে
নির্বাচিত

ফাইনালে প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তা হোয়াটসঅ্যাপে

ই-কমার্স প্রতিষ্ঠান মাই অর্গানিকের ‘সেইফফুড’ আন্দোলন
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান মাই অর্গানিকের ‘সেইফফুড’ আন্দোলন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 March 2019

‘২০২১ সালের বিজয় দিবসে দেশে ফাইভজি’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix