Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার বেলুন থেকে আসবে ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 27 January 2022
এবার বেলুন থেকে আসবে ইন্টারনেট
Share on FacebookShare on Twitter

আকাশে ভেসে আছে এক বিশালাকার যান। হঠাৎ দেখলে চমকে যেতে হতে পারে। তবে এটি যান আদতে একটি ভাসমান গ্যাস বেলুন। আর এই ভাসমান এরোস্ট্যাটই ইন্টারনেট পরিষেবা সরবরাহ করবে আস্ত একটি দ্বীপপুঞ্জে।

ব্রিটিশ সংস্থা ওয়ার্ল্ড মোবাইলের সৌজন্যে তাঞ্জানিয়ার জাঞ্জিবার (Zanzibar) এবং পেম্বা দ্বীপে এবার চালু হতে চলেছে এমনই অভিনব ভাসমান মোবাইল নেটওয়ার্ক সেন্টার (Mobile Network Centre)।

মাটি থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতায় ভাসমান, সৌরশক্তি চালিত এই হিলিয়াম বেলুনই সরবরাহ করবে ৩জি ও ৪জি ইন্টারনেট ফ্রিকোয়েন্সি। বেলুনকে কেন্দ্র করে ৭০ কিলোমিটার ব্যাসের অঞ্চলজুড়ে পাওয়া যাবে এই হাইস্পিড ইন্টারনেট পরিষেবা।

কিন্তু হঠাৎ করে মোবাইল টাওয়ার ছেড়ে বেলুনের দ্বারস্থ হওয়া কেন? প্রথমত, জাঞ্জিবার ঘনজনবসতিপূর্ণ এলাকা। তার ওপর অরণ্যের পরিমাণও নেহাত কম নয় এই দ্বীপপুঞ্জে। ফলে, অপটিক্যাল ফাইবার বা কেবল প্রতিস্থাপন অনেকটাই খরচসাপেক্ষ এমন অঞ্চলে। অন্যদিকে জাঞ্জিবারের মাটি মূলত বালুকাময় ও নমনীয় হওয়ায় মোবাইল টাওয়ার বসানোও বেশ দুঃসাধ্য ব্যাপার। সেদিক থেকে ভাসমান বেলুন-নেট পরিষেবা অনেকটাই কমিয়ে আনবে ইন্টারনেটের খরচ।

পরিসংখ্যান অনুযায়ী, জাঞ্জিবারের মাত্র ২০ শতাংশ মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করেন। সীমিত ইন্টারনেট কভারেজ এবং উচ্চ মূল্যই তার অন্যতম কারণ।

ওয়ার্ল্ড মোবাইলের হাইব্রিড পরিষেবা চালু হলে, অনেকেই ইন্টারনেটের সুবিধা পেতে পারেন বলেই আশাবাদ ব্যক্ত করেছে জাঞ্জিবার প্রশাসন। কিছুদিন আগেই সাফল্য পেয়েছে ওয়ার্ল্ড মোবাইলের পাইলট প্রোজেক্ট। এবার শুরু হতে চলেছে তার বাস্তবায়নের কাজ। প্রোজেক্টটি পূর্ণতা পেলে উপ-সাহারা অঞ্চলের মানুষদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

২০১৩ সালে বেলুন-নেটের ব্যাপারে সর্বপ্রথম চিন্তাভাবনা শুরু করেছিল গুগল। ২০১৬ সালে পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়ায় এই পরিষেবাও চালু করেছিল গুগলের শাখা সংস্থা ‘অ্যালফাবেট’। তবে বছর তিনেকের মধ্যেই মুখ থুবড়ে পড়েছিলেন গুগলের ‘প্রোজেক্ট লুন’। ‘প্রোজেক্ট অ্যাকুইলা’ নামের একইধরনের আরো একটি উদ্যোগ নিয়েছিল ফেসবুক। তবে এই প্রথম পৃথিবীতে বাণিজ্যিকভাবে বেলুন-নেট পরিষেবা আনতে চলেছে ব্রিটিশ সংস্থাটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি
প্রযুক্তি সংবাদ

৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে অনর প্লে ৫ ৫জি

এবার মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’
নির্বাচিত

এবার মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’

তরুণরাই যেকোন উন্নয়নের মূল চালিকাশক্তি: পলক
প্রযুক্তি সংবাদ

তরুণরাই যেকোন উন্নয়নের মূল চালিকাশক্তি: পলক

শিগগিরই আসছে হুয়াওয়ের হারমনি ওএস ৩
নির্বাচিত

অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

সরকারি লাইসেন্স সেবা অনলাইনে না করলে বরাদ্দ আটকা: অর্থ উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

সরকারি লাইসেন্স সেবা অনলাইনে না করলে বরাদ্দ আটকা: অর্থ উপদেষ্টা

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 January 2022

এবার বেলুন থেকে আসবে ইন্টারনেট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix