Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুপ্তরচরবৃত্তির অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট ইউনিকমকে নিষিদ্ধ করলো আমেরিকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 January 2022
গুপ্তরচরবৃত্তির অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট ইউনিকমকে নিষিদ্ধ করলো আমেরিকা
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র আরো একটি বৃহৎ চীনা টেলিকম কোম্পানিকে নিষিদ্ধ করেছে। চায়না ইউনিকমের ওপর নিষেধাজ্ঞা আরোপের যুক্তি হিসাবে “জাতীয় নিরাপত্তা” এবং “গুপ্তচরবৃত্তি” নিয়ে উদ্বেগের যুক্তি দেওয়া হয়েছে।

আমেরিকার কেন্দ্রীয় টেলিযোগাযোগ কমিশন (এফসিসি) বলেছে ইউনিকমের আমেরিকা অপারেশনসের কাজ বন্ধ করে দেওয়ার ব্যাপারে কমিশন সদস্যদের সবাই একমত হয়েছেন।

আগামি ৬০ দিনের মধ্যে এই কোম্পানিকে আমেরিকাতে কার্যক্রম বন্ধ করতে হবে।

এর আগে অক্টোবরে যুক্তরাষ্ট্র আরো বড় একটি চীনা টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিল করে দেয়।

এফসিসিন প্রধান জেসিকা রোজেনওয়ারসেল বলেন: “চীনা সরকারি এসব টেলিকম কোম্পানি যে আমাদের টেলিকম নেটওয়ার্কে সত্যিকারের হুমকি তৈরি করেছে তার বহু প্রমাণ পাওয়া গেছে, এবং এ নিয়ে উদ্বেগ বাড়ছে।”

হুয়াওয়ে ‘চীনা সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট’: ট্রাম্প প্রশাসন

চীন আমেরিকা ঠাণ্ডা লড়াই ‘বিশ্বের জন্য ভাইরাসের থেকে বড় হুমকি’

চীন-মার্কিন দ্বন্দ্ব কি পরিণতি ডেকে আনতে পারে?

চায়না ইউনিকমের পক্ষ থেকে বিবিসির কাছে এক বিবৃতিতে বলা হয়েছে, “কোম্পানির আমেরিকান ইউনিট সেদেশের সমস্ত আইন কানুন মেনে টেলিকম সেবা দিয়ে যাচ্ছে, এবং গত ২০ বছর ধরে সেদেশে তারা তাদের ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য সহযোগী হিসাবে প্রমাণ করেছে।”

বিবৃতিতে বলা হয়েছে, “চায়না ইউনিকম (হংকং) লিমিটেড পরিস্থিতির ওপর নজর রাখবে।”

বিবিসি যোগাযোগ করলেও ওয়াশিংটনে চীনা দূতাবাস কোনো মন্তব্য করেনি।

গত কয়েক বছর ধরে জাতীয় নিরাপত্তার ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনা টেলিকম কোম্পানিগুলোকে টার্গেট করছে।

নভেম্বরে প্রেসিডেন্ট বাইডেন এমন একটি আইনে সই করেছেন যার ফলে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কোনো কোম্পানিকে নতুন টেলিযোগাযোগ যন্ত্রপাতির ব্যবসার লাইসেন্স পাবে না। নতুন এই আইনের ফলে, হুমকি হিসাবে বিবেচিত কোনো কোম্পানির কাছ থেকে কোনো আবেদনপত্রই আর কেন্দ্রীয় টেলিযোগাযোগ কমিশন বিবেচনা করবে না।

তার অর্থ, হুয়াওয়ে, জেডটিই সহ পাঁচটি চীনা কোম্পানির যন্ত্রপাতি যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

এছাড়া, নভেম্বরে যুক্তরাষ্ট্র আরো এক ডজন চীনা প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধের তালিকায় ঢুকিয়েছে। মার্কিন সরকার অভিযোগ করছে এগুলোর মধ্যে কিছু কোম্পানি চীনা সেনাবাহিনীর জন্য কোয়ান্টাম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করছে।

অক্টোবর মাসে, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের যুক্তিতে চায়না টেলিকমের লাইসেন্সও বাতিল করে দেয়। সেসময় বলা হয় চীনা সরকারি নিয়ন্ত্রণাধীন হওয়ার কারণে এই কোম্পানির পক্ষে থেকে “যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী বিরোধী” কিজে লিপ্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

২০১৯ সালে, চীনা রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না মোবাইলেরও যুক্তরাষ্ট্র শাখার লাইসেন্সও বাতিল করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে রিয়েল-টাইম কলার আইডি আনলো ট্রুকলার
নির্বাচিত

আইফোনে রিয়েল-টাইম কলার আইডি আনলো ট্রুকলার

শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা মাউশির
প্রযুক্তি সংবাদ

শিক্ষক-শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশনা মাউশির

নাসার মতো প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে!
প্রযুক্তি সংবাদ

নাসার মতো প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে!

বাংলাদেশে রিয়েলমির স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠান বাতিল
নির্বাচিত

বাংলাদেশে রিয়েলমির স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠান বাতিল

চীনের জাতীয় সময় নির্ধারণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

চীনের জাতীয় সময় নির্ধারণ কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার অভিযোগ

২০৩০ সালের মধ্যে ৬জি চালুর ঘোষণা হুয়াওয়ের
নির্বাচিত

বাইডেন মেয়াদেও হুয়াওয়ের নিষেধাজ্ঞা বহালের সম্ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2022

গুপ্তরচরবৃত্তির অভিযোগে চীনা টেলিকম জায়ান্ট ইউনিকমকে নিষিদ্ধ করলো আমেরিকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix