Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদের নামে প্রতারণা, টাকা নিয়ে পোস্টম্যান উধাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 February 2022
নগদের নামে প্রতারণা, টাকা নিয়ে পোস্টম্যান উধাও
Share on FacebookShare on Twitter

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের পোস্ট অফিসের পোস্টম্যান ও পোস্ট মাস্টারের বিরুদ্ধে পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড ‘নগদ’ এর নামে গ্রাহকের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

একাধিক ভুক্তভোগী বলেন, সাগরকান্দি ইউনিয়নের পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের যোগসাজশে প্রায় ৩ কেটি টাকা নিয়ে উধাও হয়েছেন পোস্টম্যান নূর হোসেন বকুল। তারা গ্রাহকদের পল্লী কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড নগদ (রেজিঃ নং-সি-৫৩৬৭৭ (৩৪২) ২০০৪) এর নামে গ্রাহকদের টোকেন দিয়েছেন।

আরো পড়ুন: ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

নগদে টাকা রাখলে লাভ বেশি, এজন্য সরকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ডিজিটাল সেবা দেবার জন্য পোস্ট অফিসের পাশাপাশি একটি সংস্থা চালু করেছেন ‘নগদ’— এমন ভুলভাল বুঝিয়ে সুজানগর উপজেলার সাগরকান্দি পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল ও পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ যোগসাজশে বহু নারী-পুরুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আলেয়া খাতুন, বুলু খাতুন, খালেক ফকির, সুফিয়া খাতুন, হুলুফা খাতুন, মানিক মোল্লাসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, ‘এক লাখে প্রতিমাসে এক হাজার টাকা করে লাভ দেয়ার কথা বলে টাকা জমা নেয়। আমাদের একেকজনের কাছ থেকে ২ লাখ, ৫ লাখ, ৭ লাখ, ৮ লাখ করে টাকা নিয়েছেন। পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুল আমাদের বলে নগদে টাকা রাখলে লাভ বেশি হবে। তিনি আমাদের নগদের টোকেনও দিয়েছেন। আমরা কিছুদিন পরে পোস্ট অফিসে টাকা তুলতে গেলে মোহাম্মদ নূর হোসেন বকুল ও পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদ আমাদের সঙ্গে শুরু করেন নানা তালবাহানা। টাকা না দিয়ে একের পর এক ঘুরাতে থাকে।’

তারা আরও বলেন, ‘তখন আমরা বিষয়টি স্থানীয় সাগরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহীন চৌধুরীকে জানালে তিনি পোস্টম্যানকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন এবং বুঝতে পারেন— তারা গ্রাহকের সঙ্গে প্রতারণা করেছেন।’

আরো পড়ুন: ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

এ বিষয়ে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন, নগদে টাকা রাখলে লাভ বেশি— এমন লোভ দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে ঘটনার একদিন পরে পাবনা ডেপুটি পোস্ট মাস্টার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে আব্দুল্লাহ আল মাহমুদকে সাতবাড়িয়া পোস্ট অফিসে এবং সাতবাড়িয়ার পোস্ট মাস্টার রফিকুল ইসলামকে সাগরকান্দি পোস্ট অফিসে বদলি করেন।

এ বিষয়ে নতুন পোস্ট মাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘পোস্টম্যান নূর হোসেন কোথায় আছে জানি না।’ গ্রাহকের বই হাতে নিয়ে তিনি বলেন, ‘এই সব বই ডাক বিভাগের না। গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

এ ঘটনায় পোস্টম্যান মোহাম্মদ নূর হোসেন বকুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বকুলের পরিবারের সদস্যরা বলেছেন, চেয়ারম্যান শাহীন চৌধুরীর সঙ্গে তাদের কথা হয়েছে। গ্রাহকদের সব টাকা তারা পরিশোধ করে দেবেন।

আরো পড়ুন: ‘নগদ’ থেকে ভাতা ও উপবৃত্তির টাকা উধাও, বিপাকে লক্ষাধিক গ্রাহক

অপরজন পোস্ট মাস্টার আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে কথা বললে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

এ বিষয়ে সুজাানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, তিনি বিষয়টি কয়েকজন ভুক্তভুগীর মাধ্যমে জেনেছেন। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

পাবনার ডেপুটি পোস্ট মাস্টার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাদের একজন পোস্টম্যান লাখে এক হাজার টাকা লাভ দেবার কথা বলে পল্লী কুরিয়ার সার্ভিস প্রাঃ লিঃ নগদ এর মতো করে বই তৈরি করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। পোস্ট অফিসের সঙ্গে কুরিয়ারের এ ধরনের সম্পর্ক নেই। বইতে নগদের লোগো দিয়েছে। মূলত মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’

ডেপুটি পোস্ট মাস্টার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তবে এ ঘটনায় এখনও ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদনগদ থেকে উপবৃত্তির টাকা উধাওনগদ থেকে ভাতা টাকা উধাওনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর: ফ্রিল্যান্সারদের ডিজিটাল আইডি দিতে স্বয়ংক্রিয় পোর্টাল চালুর সিদ্ধান্ত

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা
টেলিকম

হুয়াওয়েকে তহবিল যোগায় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা

বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে ওয়ালটন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নির্বাচিত

বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে ওয়ালটন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শাওমির আপকামিং যত স্মার্টফোন
নির্বাচিত

শাওমির আপকামিং যত স্মার্টফোন

আ.লীগ সরকারের ‘সুবিধাভোগী’ পিয়াসই অবৈধ মোবাইল সিন্ডিকেট প্রধান
নির্বাচিত

আ.লীগ সরকারের ‘সুবিধাভোগী’ পিয়াসই অবৈধ মোবাইল সিন্ডিকেট প্রধান

অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা
প্রযুক্তি সংবাদ

অবশেষে প্রকাশ্যে এলেন জ্যাক মা

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 February 2022

নগদের নামে প্রতারণা, টাকা নিয়ে পোস্টম্যান উধাও

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix