Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ হাজার টাকায় ফোরজি স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
৫ হাজার টাকায় ফোরজি স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট আইটেল এ২৩ প্রো উন্মোচনে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইটেলের সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। বাজারে সাশ্রয়ী মূল্যের ফোরজি স্মার্টফোন নিয়ে আসার মাধ্যমে দেশের সকল স্তরের মানুষকে অত্যাধুনিক কানেক্টিভিটি সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।

এ নিয়ে রাজধানীর জিপি হাউজে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্যের কো-ব্র্যান্ডেড ডিভাইসটি উন্মোচনের সময় উপস্থতি ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, হেড অব প্রোডাক্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া, হেড অব ডিভাইস, ভিএএস ও রোমিং সরদার শওকত আলী, ট্রানসান বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রেজওয়ানুল হক ও গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার।

আইটেল এ২৩ প্রো ভিওএলটিই সক্ষম ফোরজি স্মার্টফোন। এ স্মার্টফোনটিতে ডুয়াল ফোরজি সিম স্লট রয়েছে। এতে রয়েছে ৫ ইঞ্চি বড় ডিসপ্লে, ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি রম। ডিভাইসটিতে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশ সহ একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা রয়েছে; ডিভাইসটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাও রয়েছে। সাশ্রয়ী মূল্যের এ ডিভাইসটিতে ফেস আনলক ফিচারও রয়েছে এবং দু’টি আকর্ষণীয় রঙে (লেক ব্লু ও স্যাফায়ার ব্লু) ফোনটি পাওয়া যাচ্ছে।

আইটেল এ২৩ প্রো হ্যান্ডসেটটি ক্রয়ে গ্রামীণফোনের গ্রাহকরা সাত দিন মেয়াদে বিনামূল্যে ১২ জিবি ইন্টারনেট (৩জিবি+৯জিবি বায়োস্কোপ স্ট্রিমিং) সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ক্রেতারা ১ মাসের জন্য বিনামূল্যে বায়োস্কোপ, জি৫ ও সিনেম্যাটিক এ স্ট্রিমিং সাইটে প্রিমিয়াম পাস সুবিধা উপভোগ করবেন। পাশাপাশি, ক্রেতারা ২৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে ১০ জিবি+২০০ মিনিট এর একটি বিশেষ ডিভাইস কম্বো প্যাক ক্রয় করতে পারবেন। বিশেষ এ প্যাকের সুবিধা ৬ মাস পর্যন্ত উপভোগ করা যাবে।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের সবার কাছে ডিজিটালাইজেশানের সুবিধা পেীছে দেয়ার লক্ষ্যে আমরা দেশব্যাপী ফোরজি ইন্টারনেটের সুবিধা পেীছে দিচ্ছি । সারা দেশে উন্নত কানেক্টিভিটি এবং বিস্তৃত ফোরজি কাভারেজের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে আমাদের অবশ্যই সর্বস্তরের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ফোরজি ডিভাইস আনতে হবে। এ পথচলায় আমাদের ডিভাইস পার্টনার আইটেল গ্রামীণফোনের প্রিয় এবং মূল্যবান গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের ফোরজি ডিভাইস আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

এ নিয়ে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “আইটেল এবং গ্রামীণফোনের মধ্যে এ পার্টনারশিপে আমরা আনন্দিত। এই বাজেট-বান্ধব এন্ট্রি-লেভেল ফোরজি স্মার্টফোন আইটেল এ২৩ প্রো এর সাথে গ্রামীণফোনের আকর্ষণীয় অফার ক্রেতাদের জন্য এ সময় বেশ কার্যকর হবে। আইটেল এর সাথে থাকার জন্য এবং গ্রাহকদের প্রয়োজন পূরণ করার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ। সেরা ফোরজি অফার সহ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এ২৩ প্রো নিশ্চিতভাবে মানুষের মন জয় করবে বলে আমরা প্রত্যাশা করছি।”

গ্রামীণফোন ও আইটেলের কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আইটেল এ২৩ প্রো মাত্র ৪ হাজার ৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই’র কারণে মানুষের চাহিদা যেন কমে না যায়: ড. ইউনূস
নির্বাচিত

এআই’র কারণে মানুষের চাহিদা যেন কমে না যায়: ড. ইউনূস

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

কুইজ খেলে বিকাশে ৫০০ টাকা জেতার সুযোগ

উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই
অটোমোবাইল

উবার রাইড শেয়ারিং নিয়ে অভিযোগের পাহাড়, প্রতিকার নেই

কড়াকড়ি শিথিল হচ্ছে কার্ডে কেনাকাটায়
নির্বাচিত

কড়াকড়ি শিথিল হচ্ছে কার্ডে কেনাকাটায়

ফেসবুকে ‘লাইক’ গোনার দিন শেষ
প্রযুক্তি সংবাদ

লাইকের সংখ্যা গোপন রাখার ফিচার চালু

শক্তিশালী পারফরমেন্সের টেক ট্রেন্ডি স্মার্টফোন রিয়েলমি সি১১
টিপস

সূর্যের তাপে মোবাইল নষ্ট হতে পারে!

Load More

ট্রেন্ডিং টপিক

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা
নির্বাচিত

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

১৯ আগস্ট টেলিকম সেবা নিয়ে বিটিআরসি’র গণশুনানি, নিবন্ধন ২৬ জুলাই পর্যন্ত

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

গুগল ও স্যামসাংয়ের দীর্ঘস্থায়ী আপডেটের ফাঁদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ ফেব্রুয়ারি ২০২২

৫ হাজার টাকায় ফোরজি স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV