Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘একযুগেও ডিজিটাল আর্থিক সেবায় ন্যায্যতা নিশ্চিত হয়নি’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
‘একযুগেও ডিজিটাল আর্থিক সেবায় ন্যায্যতা নিশ্চিত হয়নি’
Share on FacebookShare on Twitter

বিশ্ব ভোক্তা অধিকার দিবস আজ। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন যার লক্ষ্যমাত্রা ধরা হয় ২০২১ সাল। ডিজিটাল বাংলাদেশের মূলমন্ত্র ছিল চারটি, যথা: মানবসম্পদ উন্নয়ন, ইন্টারনেট সংযোগ প্রদান, ই-গভর্নেন্স ও তথ্যপ্রযুক্তি শিল্প খাত গড়ে তোলা।

এরই ধারাবাহিকতায় ২০১১ সালে টুজি, ২০১৩ সালে থ্রিজি, ২০১৮ সালে ফোরজি এবং ২০২১ সালে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ সেবা দানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে ফাইভ-জি যুগে বাংলাদেশ পদার্পণ করেছে। দেশে বর্তমানে সক্রিয় মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১১ কোটি, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী এক কোটি ৭০ হাজার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের শুরুতে যেখানে ব্যান্ডউইথ ব্যবহার হতো মাত্র আটশত জিবিপিএস ডিজিটাল বাংলাদেশের একযুগে সেখানে ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে প্রায় ৩ হাজার জিবিপিএস।

বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়ন করতে যাচ্ছে। বর্তমানে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮ কোটি। মোবাইল ব্যাংকিং খাতে গ্রাহকের সংখ্যা প্রায় ৮ কোটি ২০ লাখ। এখাতে দৈনিক লেনদেন হচ্ছে প্রায় দুই হাজার কোটি টাকা। ই-কমার্স ও এফ কমার্সের দৈনিক লেনদেন মিলিয়ে প্রায় হাজার কোটি ছাড়িয়ে গেছে। মোবাইল হ্যান্ডসেটের দেশে উৎপাদিত কারখানার সংখ্যা প্রায় ১৩টি।

বিপুল সম্ভাবনাময় খাতে এখনো টেলিযোগাযোগ ও প্রযুক্তির ব্যবহার প্রায় ৫০ শতাংশ। হ্যান্ডসেট ও এক্সেসরিজের প্রায় ২০ হাজার কোটি টাকার বাজার কাজে লাগানো যাচ্ছে না। ফোরজি পেনিট্রেশন এখনো চল্লিশ ভাগে উত্তীর্ণ করা যায়নি। মানবসম্পদ উন্নয়ন ও ই-গভর্নেন্স বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জ। সরকার ব্যান্ডউইথের দাম কমালেও নাগরিকরা তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে। মোবাইল ব্যাংকিং এখনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো যায়নি। এ সেবার অতিরঞ্জিত অযৌক্তিক সার্ভিস চার্জ ও নিরাপত্তা প্রধান অন্তরায়। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র সহ অন্যান্য নাগরিক সেবায় এখনো প্রচুর অনিয়ম এবং ডিজিটাল ভোগান্তি রয়ে গেছে। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাতেও নৈরাজ্য রয়েছে। ই-টিকেটিং সিস্টেম এ নাগরিক ভোগান্তি অনেক। ই-কমার্স সেবাতে হাজার হাজার কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। হ্যাকাররা হাতিয়ে নিয়েছে নাগরিকদের ব্যাংক একাউন্ট এর অর্থ।

ডিজিটাল বিন্যাস ব্যবহার করে গ্রাহকদের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি জালিয়াত চক্র। ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য সামনে রেখে এটুআই এর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে কিশোর বাতায়ন, ডিজিটাল সেন্টার, জাতীয় তথ্য বাতায়ন, ই-নথি, একশপ, এক পে, জাতীয় হেল্পলাইন-৩৩৩, মন মুক্তপাঠ, শিক্ষক বাতায়ন, এসডিজি ট্র্যাকার, ই-মিউটেশন, উত্তরাধিকার বাংলা, ডিজিটাল ভূমি রেকর্ড রুম, মাইগভ অ্যাপ, ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব ও আই ল্যাব এবং ইনোভেশন ল্যাব ইত্যাদি।

জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি দপ্তর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ ৫১ হাজারেরও অধিক সরকারি দপ্তরে ওয়েবসাইটের একটি সমন্বিত রূপ বা ওয়েব পোর্টাল হলো জাতীয় তথ্য বাতায়ন। এখানে বিভিন্ন সরকারি দপ্তরের এ পর্যন্ত ৬৫৭ টি ই-সেবা এবং ৮৬ লাখ ৪৪ হাজারেরও বেশি বিষয়ভিত্তিক কনটেন্ট যুক্ত করা হয়েছে। এই বাতায়নে প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি নাগরিক তথ্য সেবা গ্রহণ করছে।

বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন এর জনপ্রিয় সেবা এর মধ্যে রয়েছে-অর্থ ও বাণিজ্য সেবা, অনলাইন আবেদন, শিক্ষা বিষয়ক সেবা, অনলাইন নিবন্ধন, পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন, নিয়োগ সংক্রান্ত সেবা, পরীক্ষার ফলাফল, কৃষি, ইউটিলিটি বিল, টিকিট বুকিং ও ক্রয়, তথ্য ভান্ডার, ভর্তির আবেদন, আয়কর, যানবাহন সেবা, প্রশিক্ষণ এ স্বাস্থ্য বিষয়ক পোর্টাল কুরিয়ার, ফরমস, ট্রেজারি চালানসহ ডিজিটাল সেন্টার। এখানে রয়েছে ৬শ’রও বেশি ই-সেবা, ১ হাজার ৬০০ এরও বেশি বিভিন্ন সরকারি ফরম অর্থাৎ সকল সেবার ফরম এক ঠিকানায়। রয়েছে কিশোর বাতায়ন-কানেক্ট, ইমাম বাতায়ন, মুক্তপাঠ, সকল সেবা এক ঠিকানায়-সেবাকুঞ্জ, জাতীয় ই-তথ্য কোষ যে কোনো স্থানে, যে কোনো সময় পাঠ্যপুস্তকের সহজলভ্যতার জন্য তৈরী করা হয়েছে ই-বুক।

এতদসত্ত্বেও ডিজিটাল ও ডিজিটাল আর্থিক সেবায় ন্যায্যতা নিশ্চিত করা যাচ্ছে না। সকল সেবার নিরাপত্তা ,সার্ভিস চার্জ কমিয়ে এনে ইকোসিস্টেম করতে পারলে এবং সঠিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য শতভাগ পড়ানো সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপরিচিত ফোন নাম্বারের পরিচয় জানবেন যেভাবে
কিভাবে করবেন

গোপনে আপনার কল রেকর্ড হচ্ছে কি না বুঝবেন যেভাবে

শাওমি আনছে নতুন পোকো ফোন
নির্বাচিত

শাওমি আনছে নতুন পোকো ফোন

আপনার ফোনে কেউ আড়ি পাতছে? বুঝবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার ফোনে কেউ আড়ি পাতছে? বুঝবেন যেভাবে

৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স
নির্বাচিত

৭২০০এমএএইচ ব্যাটারি ও সনি ক্যামেরা নিয়ে এলো আইকু জেড১১এক্স

অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
নির্বাচিত

অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ আনলো আয়ারল্যান্ড
প্রযুক্তি সংবাদ

কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ আনলো আয়ারল্যান্ড

Load More

ট্রেন্ডিং টপিক

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
নির্বাচিত

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

ছয় মাসে ১ হাজার ৪২৩ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

ছয় মাসে ১ হাজার ৪২৩ কোটি টাকা নিট মুনাফা ব্র্যাক ব্যাংকের

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর
প্রযুক্তি সংবাদ

অ্যাডভান্স নিয়েও ম্যাকবুক ডেলিভারিতে টালবাহানা: স্টার টেকের বিরুদ্ধে প্রতারণা ও অপমানের অভিযোগ শিক্ষার্থীর

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা
অর্থ ও বাণিজ্য

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ মার্চ ২০২২

‘একযুগেও ডিজিটাল আর্থিক সেবায় ন্যায্যতা নিশ্চিত হয়নি’

Techzoom.TV |
TechzoomTV