Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশের লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ এপ্রিল ২০২২
বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা দাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের কর-পরবর্তী নিট লোকসান আগের বছরের তুলনায় ২০২১ সাল শেষে প্রায় দ্বিগুণ বেড়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটির নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১২৩ কোটি ৪২ লাখ টাকায়। আগের বছরে নিট লোকসান ছিল ৬৭ কোটি ৪৩ লাখ টাকা। মূলত পরিচালন ও প্রশাসনিক খাতে ব্যয় বাড়ার কারণে বিকাশের লোকসান বেড়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে বিকাশের মোট আয় দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৬ কোটি, যা এর আগের বছর ছিল ২ হাজার ৬২৪ কোটি টাকায়। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির মোট আয় বেড়েছে প্রায় ২২ শতাংশ। মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধের পর ২০২১ সালে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৪ কোটি টাকায়, যা এর আগের বছর ছিল ২ হাজার ৩০৭ কোটি টাকা।

সেবার বিপরীতে ২০২১ সালে বিকাশের ২ হাজার ১৩০ কোটি টাকা ব্যয় হয়েছে। আগের বছর এ খাতে ব্যয় ছিল ১ হাজার ৬৭৬ কোটি টাকা। ২০২১ সালে প্রতিষ্ঠানটির মোট মুনাফা হয়েছে ৬৬৩ কোটি, যা এর আগের বছর ছিল ৬৩০ কোটি টাকা। ২০২১ সালে বিকাশের পরিচালন ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ৫৮৫ কোটি টাকা। যেখানে এর আগের বছর এ খাতে ব্যয় হয়েছিল ৪৮২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ খাতে প্রতিষ্ঠানটির ব্যয় বেড়েছে ১০৩ কোটি টাকা বা ২১ শতাংশ। ফলে ২০২১ সালে ১৫৯ কোটি টাকা পরিচালন লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। যেখানে এর আগের বছর এ খাতে লোকসান ছিল ১১৪ কোটি টাকা।

কোম্পানি অ্যাক্ট-১৯৯৪-এর অধীনে ২০১০ সালের ১ মার্চ ইনকরপোরেটেড হয় বিকাশ। ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মুনাফায় ছিল। ২০১৯ সালে প্রথমবারের মতো ৬৩ কোটি টাকা লোকসান হয় প্রতিষ্ঠানটির। ২০২০ সালে নিট লোকসান ছিল ৬৭ কোটি টাকা। সর্বশেষ ২০২১ সালে নিট লোকসানের পরিমাণ এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেড়ে ১২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।

২০২১ সালের ডিসেম্বর শেষে বিকাশের ৫১ শতাংশ ইকুইটি শেয়ার ছিল ব্র্যাক ব্যাংকের হাতে। ১৬ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে যুক্তরাষ্ট্রের মানি ইন মোশন এলএলসির কাছে। এছাড়া ১০ দশমিক ৩৬ শতাংশ ইকুইটি শেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), ১৪ দশমিক ৮৭ শতাংশ আলিপে সিঙ্গাপুর ই-কমার্স প্রাইভেট লিমিটেড ও ৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে সফট ব্যাংক গ্রুপের এসভিএফ-২ বিইএএম (ডিই) এলএলসির কাছে। এছাড়াও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপে ও সফট ব্যাংকের কাছে বিকাশের ভোটাধিকারহীন প্রেফারেন্স শেয়ারও রয়েছে।

এর আগে ২০২০ সাল শেষে প্রতিষ্ঠানটিতে মানি ইন মোশন এলএলসির ২৯ শতাংশ, আইএফসির ৯ দশমিক ৯ শতাংশ এবং আলিপের ১০ দশমিক ১ শতাংশ শেয়ার ছিল।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি বিকাশ লিমিটেডের ২০ শতাংশ শেয়ার জাপানের সফট ব্যাংক কর্তৃক অধিগ্রহণের ঘোষণা আসে গত বছরের নভেম্বরে। সে সময় বিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ও সফট ব্যাংকের আওতাধীন ভিশন ফান্ডের মধ্যে এ-সংক্রান্ত একটি শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তিও অনুমোদন করে ব্র্যাংক ব্যাংকের পর্ষদ। বিকাশের বিদ্যমান শেয়ারহোল্ডার ব্র্যাক ব্যাংক, মানি ইন মোশন এলএলসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, আলিপে সিঙ্গাপুর ই-কমার্স প্রাইভেট লিমিটেড, বিকাশ এমপ্লয়ি শেয়ার অপশন প্ল্যান ট্রাস্ট এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসভিএফ-২ বিইএএম (ডিই) এলএলসির (সফট ব্যাংক) মধ্যে হওয়া এ শেয়ার ক্রয় ও সাবস্ক্রিপশন চুক্তি সে সময় অনুমোদন করে ব্র্যাংক ব্যাংকের পর্ষদ।

চুক্তি অনুসারে সফট ব্যাংক বিকাশে প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধাপে বিনিয়োগের মাধ্যমে ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে নেবে। এক্ষেত্রে বিকাশে থাকা ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার সংখ্যায় কোনো পরিবর্তন আসবে না এবং বিকাশে ব্র্যাক ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার অক্ষুণ্ন থাকবে। এরই মধ্যে বিকাশের ৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে সফট ব্যাংক। সুত্র : বণিক বার্তা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিকাশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
নির্বাচিত

ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে

করোনাভাইরাস সম্পর্কিত সাইবার অপরাধ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কিত সাইবার অপরাধ

ডাক বিভাগের কাছে নগদের নিয়ন্ত্রণ পুরোপুরি হস্তান্তর
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের কাছে নগদের নিয়ন্ত্রণ পুরোপুরি হস্তান্তর

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!
টেলিকম

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!

উইন্ডোজ ১০ ও ১১ দ্রুত চালু করার সহজ আট সমাধান
কিভাবে করবেন

অজানা ৩০টি ফিচারে সাজানো উইন্ডোজ ১১: আপনি কতটা কাজে লাগাচ্ছেন?

Load More

ট্রেন্ডিং টপিক

সোস্যাল মিডিয়ায় ব্যবহৃত বট বাহিনী কিভাবে অপকর্ম করে
বিবিধ

সোস্যাল মিডিয়ায় ব্যবহৃত বট বাহিনী কিভাবে অপকর্ম করে

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন
বিবিধ

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
প্রযুক্তি সংবাদ

অবৈধ স্মার্টফোন ঠেকাতে ফিরছে এনইআইআর; সহজ হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

চীনে একই স্পেসিফিকেশনে এক্সবক্স পুনর্গঠন মাইক্রোসফটে আরো ৪৮০০ কর্মী ছাঁটাই

ব্যয় কমানোর লক্ষ্যে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা...

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

ভিভোর জোড়া ফোন G5i ও G5z লঞ্চ, সাথে ৭২০০ এমএএইচ ব্যাটারি

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

কয়েক মিনিটেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ডাটা ট্রান্সফার করবেন যেভাবে

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ এপ্রিল ২০২২

বিকাশের লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix