Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ মে ২০২২
সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ
Share on FacebookShare on Twitter

নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কেরোন্ডা সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্স সেভেনটুয়েলভ এইচ।

ল্যাপটপটি ব্যবহৃত হয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া ৪ গিগাবাইট জিফোর্স আরটিএক্স গ্রাফিক্স, ৩২০০ মেগাহার্জ গতির ১৬ জিবি ডিডিআরফোর র‌্যাম, ৫১২ গিগাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, নতুন এই গেমিং ল্যাপটপটির দাম ১ লাখ ২৯ হাজার ৯৯০ টাকা। নগদ মূল্যের পাশাপাশি ল্যাপটপটি কিস্তিতে কেনা যাবে।

‘ঈদ উল্লাস অফার’-র আওতায় কোনো ধরনের ডাউনপেমেন্ট ছাড়া শুধুমাত্র এক মাসের কিস্তির সমপরিমাণ টাকা জমা দিয়ে ওয়ালটন প্লাজা থেকে এই গেমিং ল্যাপটপসহ ওয়ালটনের অন্যান্য মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি ও ট্যাব কিনতে পারছেন গ্রাহক। এই সুবিধা থাকছে চলতি মাসের ১৫ তারিখ থেকে চাঁদরাত পর্যন্ত।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, গেম খেলার পাশাপাশি ডিজাইন, সিমুলেশন এবং গ্রাফিক্সের ভারী কাজ করার জন্য প্রয়োজন হাই কনফিগারেশনের ল্যাপটপ বা ডেক্সটপ। বাজারে থাকা অন্যান্য ব্র্যান্ডের গেমিং ল্যাপটপের মূল্য অনেক বেশি। তাই সবার চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা সাশ্রয়ী মূল্যের এই গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছি। কোনো ধরনের ডাউনপেমেন্ট বা ইন্টারেস্ট না থাকায় সহজেই কিস্তি সুবিধায় গ্রাহকরা আমাদের এই ল্যাপটপ কিনতে পারবেন। এরফলে শিক্ষার্থী, চাকুরিজীবি, ফ্রিলান্সারসহ সবাই প্রয়োজনীয় হাই কনফিগারেশনের ডিভাইসটি নিতে পারবেন।

জানা গেছে, নতুন এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ হওয়ায় গেমারদের কাছে এটি বিশেষ আকর্ষণীয়। ল্যাপটপটির পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করে চোখকে আরাম দেবে।

কেরোন্ডা জিএক্স সেভেনটুয়েলভ এইচ ল্যাপটপের উচ্চগতি নিশ্চিতে আছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের ৩.৫০ গিগাহার্টস ক্লকরেটের কোর আই সেভেন ১২৭০০এইচ প্রসেসর। মেমোরি ডিভাইস হিসেবে রয়েছে ৩২০০ মেগাহার্জ গতির ১৬ গিগাবাইট ডিডিআরফোর র‌্যাম, যা আলাদা স্লটের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।

প্রয়োজনীয় গেম, সফটওয়ার, ডকুমেন্ট, মুভি ইত্যাদি সংরক্ষণের জন্য আছে এনভিএমই ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ। দুটি স্লট থাকায় ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

শক্তিশালী ও ভারী গেম অনায়াসে চলার জন্য এই ল্যাপটপে গ্রাফিক্স হিসেবে আছে এনভিডিয়া এর ৪ গিগাবাইট জিফোর্স আরটিএক্স ৩০৫০ জিডিডিআর৬ ভিডিও র‌্যাম। পাশাপাশি রয়েছে বিল্টইন ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স। ফলে গেম খেলার সময় অসাধারণ অভিজ্ঞতা মিলবে। ছবি বা ভিডিও এডিটিং কাজের গ্রাফিক্যাল কালার ও মানও হবে অনেক বেশি উচ্চপর্যায়ের।

আকর্ষণীয় গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও। বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি স্পিকার থাকায় স্পষ্ট ও জোড়ালো শব্দ পাওয়া যাবে। সাউন্ড ব্লাস্টার সিনেমা সিক্স প্লাস থাকায় আলাদা স্পিকার ব্যবহারে শব্দের মান অপরিবর্তিত থাকবে।

দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৪ সেলের পলিমার ব্যাটারি প্যাক। যা প্রায় ৭ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ দেবে।

ল্যাপটপটির অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে আছে জেনুইন উইনডোজ ১০ হোম, মাল্টি কালারের ইলুমিনেটেড ফুল সাইজ কি-বোর্ড, ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, ২ টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট, টু ইন ওয়ান অডিও জ্যাক, মাইক্রোফোন জ্যাক, ল্যান পোর্ট ইত্যাদি।

এতসব ফিচার থাকা সত্ত্বেও আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৯ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩৫৯.৫ মিমি, ২৩৮ মিমি চওড়া এবং পুরুত্ব ২২.৭ মিমি।

কেরোন্ডা সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনগেমিং ল্যাপটপল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি ৫ থেকে রিয়েলমি ৫এস ফোনের পার্থক্য কী?
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি ৫ থেকে রিয়েলমি ৫এস ফোনের পার্থক্য কী?

দেশের বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

জিমেইল ‘স্মার্ট ফিচার্স’-এ নতুন সেটিং গুগলের

মাল্টি ওয়ার্কিং মোড নিয়ে এইচপির স্পেক্ট্রা এক্স৩৬০ ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

মাল্টি ওয়ার্কিং মোড নিয়ে এইচপির স্পেক্ট্রা এক্স৩৬০ ল্যাপটপ

বিটিসিএল এমভিএনও এর আনলিমিটেড কোয়াড-প্লের পরীক্ষামূলক সেবা কার্যক্রম পরিদর্শন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব
টেলিকম

বিটিসিএল এমভিএনও এর আনলিমিটেড কোয়াড-প্লের পরীক্ষামূলক সেবা কার্যক্রম পরিদর্শন করলেন ফয়েজ আহমদ তৈয়্যব

হাইপারওএস থেকে গুরুত্বপূর্ণ ফিচার সরিয়ে নিচ্ছে শাওমি
প্রযুক্তি সংবাদ

হাইপারওএস থেকে গুরুত্বপূর্ণ ফিচার সরিয়ে নিচ্ছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩
প্রযুক্তি বাজার

দ্রুতগতির কাজের ভরসা: বাজারে এলো লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
প্রযুক্তি সংবাদ

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২২

সাশ্রয়ী মূল্যে ওয়ালটনের নতুন গেমিং ল্যাপটপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix