Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইলন মাস্ককে এবার ইউটিউব কিনতে বলছেন ভক্তরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 June 2022
ইলন মাস্ককে এবার ইউটিউব কিনতে বলছেন ভক্তরা
Share on FacebookShare on Twitter

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে নিয়ে আবারও আলোচনা-গুঞ্জন শুরু হয়েছে। মূলত ইউটিউবের ‘স্ক্যাম বিজ্ঞাপন’-এর ব্যাপারে আপত্তি জানিয়ে পোস্ট করার পরই নতুন এ আলোচনা। তারই সূত্র ধরে এবার মার্কিন এই ধনকুবেরকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কিনে নেয়ার আহ্বান জানাচ্ছেন টুইটার ব্যবহারকারীরা।

টুইটারের একজন নিয়মিত ব্যবহারকারী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তার অসংখ্য ভক্ত (ফলোয়ার) রয়েছে। সংখ্যাটা ৯ কোটি ৭১ লাখ। প্রধানত গাড়ি ও মহাকাশ প্রযুক্তি নিয়ে পোস্ট দিলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অসংগতি তুলে ধরে প্রায়ই পোস্ট দেন তিনি।

সবশেষ মঙ্গলবার (৭ জুন) টুইটারে মাত্র ৭ শব্দের একটি বার্তা টুইট করেন ইলন। টুইটটি ছিল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের বিজ্ঞাপন প্রচার নিয়ে। ইলন তার ওই টুইটবার্তায় বলেন, ইউটিউবকে নিরন্তর স্ক্যাম বিজ্ঞাপন বলে মনে হচ্ছে।

নিজের ওই পোস্টে একটি মিম যোগ করে ইউটিউবের নীতি নিয়েও সমালোচনা করেন ইলন। বার্তাটি পোস্ট করার পরপরই তার লাখো-কোটি ভক্ত প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। এতে অনেকেই ইলনকে ইউটিউব কিনে নেয়ার আহ্বান জানিয়েছেন।

রামজেডপল নামে এক ভক্ত লিখেছেন, দয়া করে এবার ইউটিউব কিনে নিন। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান এর আগে কোমল পানীয় কোম্পানি কোকাকোলা কিনে নেয়ার ঘোষণা দেন। তাতে অনেকেই ধরে নেন, টুইটারের পর ইলনের পরবর্তী লক্ষ্য কোকাকোলা।

এখন থেকে কয়েক সপ্তাহ আগে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার জন্য চুক্তিবদ্ধ হন ইলন। তবে চলতি সপ্তাহে সেই চুক্তি বাতিল করার হুমকি দেন তিনি। টুইটার ব্যবহারকারীর সঠিক সংখ্যা জানতে তার অনুসন্ধানে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই ধনকুবের।

মার্কিন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো চিঠিতে ইলন দাবি করেন, টুইটারের স্প্যাম বা বট অ্যাকাউন্টের সঠিক সংখ্যা স্বাধীনভাবে গণনার পূর্ণ অধিকার তার আছে। স্প্যাম ও বট অ্যাকাউন্টের সঠিক সংখ্যা নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে দ্বিমতের জেরে কয়েক সপ্তাহ আগেই ক্রয়চুক্তি সাময়িকভাবে স্থগিত করারও ঘোষণা দেন ইলন।

টুইটারের নিজস্ব হিসাব অনুযায়ী প্ল্যাটফর্মটিতে যত অ্যাকাউন্ট আছে, তার পাঁচ শতাংশ স্প্যাম ও বট অ্যাকাউন্ট। শুরু থেকেই নিজেদের হিসাব সঠিক বলে দাবি করে আসছে টুইটার কর্তৃপক্ষ। তবে মাস্ক বলছেন, ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের নতুন ব্র্যান্ডশপ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নতুন ব্র্যান্ডশপ

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম

ঈদ উদযাপনে অপো’র নজরকাড়া অফার
ছাড় ও অফার

ঈদ উদযাপনে অপো’র নজরকাড়া অফার

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী
প্রযুক্তি সংবাদ

১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?
নির্বাচিত

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?

করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 June 2022

ইলন মাস্ককে এবার ইউটিউব কিনতে বলছেন ভক্তরা

Techzoom.TV |
TechzoomTV