Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 July 2022
ওয়ালটনের ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়
Share on FacebookShare on Twitter

দেশের ডিজিটাল ডিভাইস বাজারে একের পর এক চমক দিচ্ছে ওয়ালটন। সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়ে আসছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই ধারাবাহিকতায় এবার বিশাল পর্দার ফোরকে (4K) রেজুলেশনের দুই মডেলের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনলো ওয়ালটন। যা অফিস-আদালত, হাসপাতাল, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। নতুন এই ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকিংয়ে ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন।

জানা গেছে, ওয়ালটনের ডিসপ্লে ব্র্যান্ড ‘সিনেডি’-এর প্যাকেজিংয়ে আসা কালো রঙের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্যানেলের মডেল ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86)। ৭৫ এবং ৮৬ ইঞ্চির ডিসপ্লে দুটোর রেগুলার মূল্য যথাক্রমে ৩০৭,০৫০ এবং ৩৬২,৭৭০ টাকা। কিন্তু প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) মডেলে ১৫ হাজার এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86) মডেলে থাকছে ২০ হাজার টাকা ডিসকাউন্ট। ফলে এই দুই মডেলের দাম পড়ছে মাত্র ২৯২,০৫০ এবং ৩৪২,৭৭০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, ৫ আগস্ট ২০২২ পর্যন্ত কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই বিশাল পর্দার এই ডিসপ্লের প্রি-বুক দিতে পারছেন গ্রাহক। ঘরে বসেই ওয়ালটন ই-প্লাজা থেকে (https://cutt.ly/cZf959n) ডিসপ্লে দুটির প্রি-বুক দেয়া যাচ্ছে।

ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের উভয় মডেলে রয়েছে ফোরকে আল্ট্রা এইচডি এলসিডি আইপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। এর সঙ্গে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং ১৬:৯ এসপেক্ট রেশিও থাকায় বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার, অফিস মিটিং, ক্লাসরুমে ব্যবহার, ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত। ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন।

এই ডিসপ্লের উচ্চগতি নিশ্চিতে ব্যবহৃত হয়েছে এমটি৯৯৫০ চিপসেট। এতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির কর্টেক্স এ৭৩ কোয়াড কোর প্রসেসর এবং মালি জি৫২ এমপি২ গ্রাফিক্স। এরসঙ্গে ৪ জিবি র‌্যাম এবং ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি থাকায় অনেক বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।

ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের সঙ্গে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেয়া আছে। গ্রাহক প্রয়োজনে ওপিএস পিসি মডিউলের মাধ্যমে উইনডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই কিংবা ল্যান পোর্টের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করা যাবে। ব্লুটুথ এবং মিররিং সুবিধার মাধ্যমে অন্যান্য ডিভাইস যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদির ডিসপ্লে হিসেবে সংযুক্ত করা যাবে। এছাড়া এই ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লেতে রয়েছে এইচডিএমআই, ইউএসবি টাইপ এ ও টাইপ সি, মাইক্রোফোন ইত্যাদি অসংখ্য পোর্ট।

এতে পেন ব্যবহার করে লেখা বা আঁকার সুবিধা রয়েছে। ফলে ক্লাসরুম কিংবা মিটিংয়ে মাল্টিমিডিয়া বোর্ড হিসেবে ব্যবহার করা যাবে। এতে সরাসরি ইউটিউবসহ অন্যান্য ওয়েব ও ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও দেখার পাশাপাশি টিভি কার্ডের মাধ্যমে ক্যাবল নেটওয়ার্কে টিভি দেখার সুবিধা রয়েছে। বিল্ট ইন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা থাকায় স্পষ্ট ভিডিও কল কিংবা ভিডিও কনফারেন্সিং করা যাবে।
অ্যালুমিনিয়াম ও মেটাল প্লেটে তৈরি বলে ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে খুবই মজবুত ও টেকসই। এই ডিসপ্লেতে এইচডিএমআই ও ভিজিএ উভয় ধরনের ইনপুট পোর্ট থাকায় আধুনিক কিংবা পুরাতন সব ধরনের কম্পিউটার ডিভাইসে সহজেই ব্যবহার করা যাবে। এতে রয়েছে ১৫ ওয়াটের দুইটি বিল্ট ইন স্পিকার। ফলে আলাদা অডিও ডিভাইসের সংযোগ ছাড়াই ব্যবহারকারী প্রয়োজনীয় অডিও সুবিধা উপভোগ করতে পারবেন।

ওয়ালটনের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লেতে ওয়াল মাউন্টিং অপশন রয়েছে। ফলে শুধু স্ট্যান্ডেই নয়, প্রয়োজনে এটি যে কোনো এলইডি টিভির মতো দেয়ালে স্থাপন করা যাবে। যারা নিয়মিত গেম খেলেন কিংবা অফিশিয়াল কাজে প্রেজেন্টেশন বা মিটিং এর জন্য বড় স্ক্রিন ব্যবহারের প্রয়োজন হয়, তাদের জন্য এই অপশনটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চাকরি হারাবে উবারের ২০ শতাংশ কর্মী
অটোমোবাইল

উবার অ্যাপ এখন বাংলায়

ট্রাম্পকে নিষিদ্ধের সিদ্ধান্ত ‘সঠিক’ ও ‘বিপজ্জনক’: টুইটার সিইও
প্রযুক্তি সংবাদ

ভারতকে ১১০ কোটি রুপি অনুদান দিল টুইটার

অনিরাপদ ডাউনলোড ঠেকাবে ক্রোম ব্রাউজার
নির্বাচিত

অনিরাপদ ডাউনলোড ঠেকাবে ক্রোম ব্রাউজার

২০১৯ সালের সেরা অ্যাপ
নির্বাচিত

২০১৯ সালের সেরা অ্যাপ

ব্যাপক গ্রাহক চাহিদায় মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়ালো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ব্যাপক গ্রাহক চাহিদায় মিলিয়নিয়ার হওয়ার সুযোগ বাড়ালো ওয়ালটন

টেলিটক সংস্কারের নির্দেশ, চালু হতে পারে জেন-জি প্যাকেজ
টেলিকম

টেলিটক সংস্কারের নির্দেশ, চালু হতে পারে জেন-জি প্যাকেজ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2022

ওয়ালটনের ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

Techzoom.TV |
TechzoomTV