Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই-এর দু’টি উদ্ভাবনী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 September 2022
উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই-এর দু’টি উদ্ভাবনী উদ্যোগ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সরকারের এটুআই-এর দু’টি উদ্যোগকে এবছর বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর জোট-ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) কর্তৃক প্রদানকৃত উইটসা ২০২২ গ্লোবাল ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে। মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ডব্লিউসিআইটি ২০২২ আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার রাতে বিশ্বের ১৬৫টি প্রকল্পের মধ্যে থেকে এটুআই-এর ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ উদ্যোগকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া এটু্আই-এর আরো একটি প্রকল্প ‘কোভিড-১৯ ন্যাশনাল ড্যাশবোর্ড’- ইনোভেটিভ ই-হেলথ সল্যিউশনস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করে। ডব্লিউআইটিএসএ চেয়ারম্যান ইয়ানিস সিরোস গতকাল উইটসা গ্লোবাল অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর-এর হাতে এ পুরস্কার তুলে দেন।

সরকারি ও বেসরকারি/এনজিও খাতের জন্য মোট ১৪ ক্যাটাগরি ছাড়াও এবছর নতুন ক্যাটাগরি হিসেবে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে সরকারি সকল দপ্তরের তথ্য ও সেবা একক প্ল্যাটফর্ম থেকে প্রদানের স্বীকৃতি হিসেবে চেয়ারম্যান ক্যাটাগরিতে ‘ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক’ এবং কোভিড-১৯ সংকট মোকাবেলায় প্রযুক্তির সাহায্যে ডাটাভিত্তিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদানের স্বীকৃতি হিসেবে ইনোভেটিভ ই-হেলথ ক্যাটাগরিতে ‘কোভিড-১৯ ড্যাশবোর্ড’ তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সম্মাননা অর্জন করে।

তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) এর সদস্য হলো বিশ্বের ৮০টি দেশের জাতীয় পর্যায়ের বাণিজ্য সংগঠন। প্রতিবছর সদস্য দেশসমূহের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রতিনিধিরা এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মনোনয়ন দিয়ে থাকেন। ডব্লিউআইটিএসএ-র সদস্যরা বিশ্বের প্রায় ৯০% আইসিটির বাজার নিয়ন্ত্রণ করেন। ডব্লিউআইটিএসএ কর্তৃক আয়োজিত তথ্যপ্রযুক্তি শিল্পের অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড টেকনোলজি (ডব্লিউসিআইটি-২০২২) শীর্ষক সম্মেলন উপলক্ষ্যে এবছর ১৩-১৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার পেনাং শহরে এর সদস্যভূক্ত দেশের ৪০০+ প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে সরকারি সকল দপ্তরের তথ্য ও সেবা একটি প্ল্যাটফর্ম থেকে প্রদানের লক্ষ্যে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করছে এটুআই। দেশের সকল ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ ৫১,৫০০+ অধিক সরকারি দপ্তরের ওয়েবসাইটের সমন্বয়ে তৈরি করা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) বিশ্বের বৃহত্তম সরকারি ওয়েব পোর্টাল। যা বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ এজেন্ডা বাস্তবায়ন ও টেকসই উন্নয়নে অবদান রেখে চলছে। এপর্যন্ত এতে সরকারি দপ্তরের ৮১৩টি ই-সেবা সংযুক্ত করা হয়েছে, যেখান থেকে প্রতিদিন গড়ে ৪ লক্ষেরও অধিক জনগণ তথ্য ও সেবা গ্রহণ করছেন। ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের কারণে জনসেবা প্রদানে সরকারি প্রতিষ্ঠানগুলোর যেমন দায়বদ্ধতা তৈরি করা সম্ভব হচ্ছে, একইসাথে অতীতের তুলনায় সরকারি দপ্তরের উপর জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর জরুরি অবস্থায় মহামারি কোভিড-১৯ এর বিস্তার ঠেকানো এবং এর প্রভাব মোকাবেলায় সময়মতো কোভিড সম্পর্কিত সঠিক তথ্য ও ডাটা সরবরাহের জন্য ‘কোভিড-১৯ জাতীয় ড্যাশবোর্ড’ তৈরি করেছে এটুআই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, আইসিটি বিভাগ এবং ইউএনডিপিসহ একাধিক সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারদের নিয়ে এই ড্যাশবোর্ডের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও ডাটা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে করোনাভাইরাসের বিস্তারের ধরন, কোভিড আক্রান্ত সম্ভাব্য রোগীদের শনাক্তকরণে দেশীয় প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সঠিক উদ্ভাবনী সমাধান তৈরিতে ডাটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়েছে।

উইটসা অ্যাওয়ার্ড নাইটে ‘উইটসার চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ এবং ‘ইনোভেটিভ ইহেলথ সল্যিউশনস অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করায় এটুআইকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম) এর চেয়ারম্যান ড. সিন সিয়াহ, পেনাং স্টেট এক্সকো ফর ট্যুরিজম অ্যান্ড ক্রিয়েটিভ ইকোনমি এর সভাপতি ইয়েউহ সুন হিন, উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান এবং বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারসহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তিখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এটুআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে দুই আঙ্গুলের ছাপ স্ক্যান করবে গ্যালাক্সি এস১১!
নির্বাচিত

একসঙ্গে দুই আঙ্গুলের ছাপ স্ক্যান করবে গ্যালাক্সি এস১১!

গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ কর্মীরা
প্রযুক্তি সংবাদ

গুগলের অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ কর্মীরা

স্যামসাংয়ের এক্সিনসের চেয়ে দ্রুতগতির চিপ বানাল শাওমি
নির্বাচিত

স্যামসাংয়ের এক্সিনসের চেয়ে দ্রুতগতির চিপ বানাল শাওমি

অ্যানড্রয়েড ১১ পেয়েও ‘লাভ হয়নি’ ব্যবহারকারীদের
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ পেয়েও ‘লাভ হয়নি’ ব্যবহারকারীদের

সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
টেলিকম

সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

২০২৪ সালে বাজারে আসা সেরা ৫টি ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ২২ কোটির বেশি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2022

উইটসা অ্যাওয়ার্ড পেলো এটুআই-এর দু’টি উদ্ভাবনী উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix