Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে দেশের বাজারে শীর্ষস্থান দখল করল শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 October 2022
যেভাবে দেশের বাজারে শীর্ষস্থান দখল করল শাওমি
Share on FacebookShare on Twitter

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, ২০২২ সালের দ্বিতীয়ার্ধ্বে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন কোম্পানি হচ্ছে শাওমি। ২৮.৮% মার্কেট শেয়ার ও বার্ষিক ১৩৪% প্রবৃদ্ধি নিয়ে শীর্ষস্থান নিয়েছে বৈশ্বিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান। রিপোর্টে স্থানীয় কারখানায় উৎপাদন এবং সাশ্রয়ী দামের মডেলগুলোর চাহিদার কারণে বাংলাদেশে শাওমি সাফল্য পেয়েছে বলে উল্লেখ করা হয়। ২০১৮ সালে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আসার পর চার বছরে শাওমির এ অভাবনীয় সাফল্য। এতো অল্প সময়ে এমন সাফল্যের কারণ কি?

শাওমি ‘ফ্যান ফার্স্ট কৌশল

গ্রাহকদের প্রতিক্রিয়া বা ফিডব্যাককে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে শাওমি। তারুণ্য নির্ভর ব্র্যান্ড হওয়ায় সবসময় তরুণদের মতামত, পছন্দ-অপছন্দ, ভালো-মন্দ সবকিছু বিবেচনা করে থাকে। শাওমি ফ্যানদের একটি বড় বৈশ্বিক কমিউনিটি রয়েছে। তারাই শাওমি ব্র্যান্ড এবং কোম্পানির পণ্য উন্নয়নে অবদান রাখে। শাওমি কমিউনিটি বাংলাদেশে এখন নিবন্ধিত পাঁচ  লাখের অধিক ফ্যান রয়েছে। শাওমি ফ্যানদের নিয়ে বিভিন্ন সময়ে অনলাইন ও অফলাইনে মিলিত হয়ে থাকে এবং তাদের ফিডব্যাক নিয়ে নিজের পরিকল্পনা সাজায়।

বৈচিত্র্যময় পোর্টফোলিও

শাওমি দেশে বিদ্যমান বৈচিত্র্যময় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। শাওমির একেকটি প্রোডাক্ট লাইন একেক ধরনের গল্প বলে। একেক শ্রেণীকে লক্ষ্য করে আনা। যেমন: রেডমি সিরিজের ফোনগুলো সাধারণত এন্ট্রি ও মিড রেঞ্জের হয় আর শাওমি সিরিজের ফোনগুলো হাই-অ্যান্ডের হয়। এভাবে মানুষের আয়, বয়স, আঞ্চলিকতাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন মডেলের হ্যান্ডসেট নিয়ে আসে শাওমি।

অফলাইন ও অনলাইন উপস্থিতি

দেশে অফলাইন ও অনলাইন দুই স্থানেই শাওমির সরব উপস্থিতি রয়েছে। শাওমির ডিভাইসগুলো বিক্রির জন্য দেশব্যাপী ৩০০ এর অধিক অথোরাইজড শাওমি স্টোর এবং ৪৫০০ এর বেশি অনুমোদিত রিটেল স্টোর রয়েছে। এছাড়াও, বিভিন্ন ই-কমার্স প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে অনলাইনে গ্রাহকের কাছে পৌছে যাচ্ছে শাওমি।

শাওমি বাংলাদেশের দৃষ্টিভঙ্গি 

শাওমি এমন একটি ব্র্যান্ড যা শুরু থেকেই সবার জন্য প্রযুক্তির ডেমোক্র্যাটাইজেশন নিয়ে কাজ করছে। ফোনের ফিচার থেকে শুরু করে সবকিছুতেই চেষ্টা করা হয় সর্বশেষ উদ্ভাবনী প্রযুক্তি রাখা। শাওমি বাংলাদেশ সবসময় সেরা ফিচার, সর্বোচ্চ গুণগতমান এবং আকর্ষণীয় মূল্যে ডিভাইস নিয়ে আসার বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে । এছাড়াও,শাওমির অন্যতম প্রতিশ্রুতি হলো স্থানীয় নেতৃত্ব নিশ্চিত করা। সেই বিবেচনায় আজ পর্যন্ত শাওমি বাংলাদেশের নিয়োগকৃত প্রায় সকল লোকবল স্থানীয়। খুব সম্ভবত শাওমি বাংলাদেশে ফরচুন ৫০০ তালিকার একমাত্র ব্র্যান্ড যেখানে প্রায় সব বাংলাদেশি লোকজন কাজ করেন।

দেশে কারখানা

গত বছরের অক্টোবরে দেশে কারখানা স্থাপন করে শাওমি। বর্তমানে দেশে শাওমির মোট স্মার্টফোন চাহিদার ৯৫% স্থানীয় কারখানায় উৎপাদিত হচ্ছে । এখানে এন্ট্রি ও মিড রেঞ্জের সব ফোন যেমন রেডমি ১০এ, রেডমি ১০সি এবং রেডমি নোট ১১ দেশেই উৎপাদিত হয়। গ্রাহকও সাশ্রয়ী দামে ফোন পেয়ে লুফে নিচ্ছে। ফলে দিন দিন বাড়ছে শাওমির জনপ্রিয়তা। আগামীতে ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে আরো চমক নিয়ে আসছে শাওমি।

মানসম্মত সেবা

শাওমি সবসময় বিক্রয়োত্তর সেবাকে প্রাধান্য দিয়ে থাকে। বাজারের উপযোগী পণ্য এবং বিক্রয়োত্তর চমৎকার সেবা প্রদানের মাধ্যমে শাওমি বাংলাদেশে দ্রুত ভক্তদের আস্থা ও হৃদয় জয় করেছে। বর্তমানে শাওমি বাংলাদেশে ৪০টি অধিক সার্ভিস সেন্টার ও ৪২টির আধিক কালেকশন পয়েন্ট রয়েছে। তাছাড়া, শীর্ষস্থানীয় কনজ্যুমার ইন্টেলিজেন্স ফার্ম রেডকোয়ান্টা বাংলাদেশ বিক্রয়োত্তর সেবায় শাওমিকে সেরা ব্র্যান্ড হিসেবে ঘোষণা দিয়েছে আগেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
নির্বাচিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

যেসব নিয়ম মানলে স্মার্টফোন হ্যাং করবে না
কিভাবে করবেন

দীর্ঘদিন স্মার্টফোন নতুন রাখবেন যেভাবে

৭ অনলাইন গেম, যেন মৃত্যুফাঁদ
নির্বাচিত

৭ অনলাইন গেম, যেন মৃত্যুফাঁদ

কম দামে ৫জি ফোন আনছে অপো
নির্বাচিত

কম দামে ৫জি ফোন আনছে অপো

বিসিএস সদস্যদের বিনা জামানতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে প্রাইম ব্যাংক
প্রযুক্তি সংবাদ

বিসিএস সদস্যদের বিনা জামানতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে প্রাইম ব্যাংক

‘মোস্ট ইনোভেটিভ কোম্পানি’ হিসেবে পুরস্কার পেল র‌্যাবিটহোল
প্রযুক্তি সংবাদ

‘মোস্ট ইনোভেটিভ কোম্পানি’ হিসেবে পুরস্কার পেল র‌্যাবিটহোল

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 October 2022

যেভাবে দেশের বাজারে শীর্ষস্থান দখল করল শাওমি

Techzoom.TV |
TechzoomTV