Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক সমাধানই রুখতে পারে র‍্যানসমওয়্যার আক্রমণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 22 November 2022
বৈশ্বিক সমাধানই রুখতে পারে র‍্যানসমওয়্যার আক্রমণ
Share on FacebookShare on Twitter

র‍্যানসমওয়্যার মূলত এক ধরনের বিশেষ ম্যালওয়্যার। সাইবার সন্ত্রাসীরা এর মাধ্যমে ডিজিটাল যেকোনো ডিভাইসের ক্ষতি করতে পারে। ব্যাংকের অর্থ থেকে চুরি হয়ে যেতে পারে ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ও নথি। অর্থ প্রদানের মাধ্যমে এসব তথ্য উদ্ধার সম্ভব হলেও অনেক সময় গ্রাহক ফাইলগুলোয় পূর্ণ প্রবেশাধিকার পায় না। তাই ম্যালওয়্যার সবসময়ই ভয়ংকর। তাছাড়া বর্তমানে র‍্যানসমওয়্যার তৈরিকারক হ্যাকাররা ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থের লেনদেন করছে। তাই ক্রমেই এ ধরনের আক্রমণ বাড়ছে।

গত বছর সাইবার সন্ত্রাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের জাস্টিস ডিপার্টমেন্ট বড় ধরনের পদক্ষেপ নেয় ও সফল হয়। তারা সফলভাবে ২৩ লাখ ডলার বিটকয়েন উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের পরিশোধিত তেলের বৃহত্তর পাইপলাইন কলোনিয়াল পাইপলাইন ঘটনায় ডার্কসাইট র‍্যানসমওয়্যার গ্যাংয়ের কাছ থেকেও অর্থ উদ্ধার করে জাস্টিস ডিপার্টমেন্ট। পরের মাসে অন্য একটি র্যানসামওয়্যার গ্যাংকেও শায়েস্তা করে সরকারি সংস্থাটি।

অভিযানের বিপরীতে পাল্টা আঘাত হানতে শুরু করে সাইবার সন্ত্রাসীরা। বিশেষ করে জাস্টিস ডিপার্টমেন্টের পদক্ষেপের প্রত্যুত্তর হিসেবে ডিজিটাল সন্ত্রাসীরা আক্রমণ বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছর একের পর এক আক্রমণ করছে তারা। প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০২২ সালেই সবচেয়ে বেশি র‍্যানসমওয়্যার আক্রমণের ঘটনা ঘটেছে। গত বছরের তুলনায় ২০২২ সালে এ আক্রমণের পরিমাণ বেড়েছে ৮০ শতাংশ। খবর টেকক্রাঞ্চ।

সাইবার অপরাধীরা সহজেই র‍্যানসমওয়্যারকে একটি পরিষেবা হিসেবে ব্যবহার করে বা পুনরায় ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আইন প্রয়োগকারী পদক্ষেপকে ফাঁকি দেয়। ক্লাউডফ্লেয়ারের সিইও ম্যাথিউ প্রিন্স টেকক্রাঞ্চকে বলেন, এটা স্পষ্ট যে র‍্যানসমওয়্যার আক্রমণ বাড়ছে। সেপ্টেম্বরে আমাদের গ্রাহক সমীক্ষায় প্রতি চারজন উত্তরদাতার মধ্যে প্রায় একজন র‍্যানসমওয়্যার আক্রমণ বা হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।

শুধু পরিসংখ্যানগতভাবেই ২০২২ সালকে র‍্যানসমওয়্যার আক্রমণের শিকার হওয়া অন্যতম বছর বলা হচ্ছে না। পাশাপাশি হ্যাকাররা আক্রমণের ধরনও পাল্টেছে। গত বছর হ্যাকাররা অবকাঠামো ও আর্থিক পরিষেবা খাতগুলোর প্রতি বেশি মনোযোগী থাকলেও চলতি বছর বড় বড় প্রতিষ্ঠানের তথ্য লোপাটেই আগ্রহী।

লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টে ম্যালওয়ার আক্রমণের মাধ্যমে ভাইস সোসাইটি হ্যাকাররা ৫০০ গিগাবাইটের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয় ও ফাঁস করে। সেখানে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক মূল্যায়নের তথ্য ছিল। তবে অন্যতম বড় ঝাঁকুনিটি ছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) আক্রমণের ঘটনা। এনএইচএসকে আইটি পরিষেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান নিশ্চিত করে আগস্টে র‍্যানসমওয়্যার আক্রমণের সময় এর সিস্টেম থেকে তথ্য চুরি হয়েছে, তবে তা থেকে রোগীর তথ্য চুরি হয়েছে কিনা তা জানাতে অস্বীকার করা হয়। এরপর শোনা যায় যে কর্মীরা কাগজ-কলমে নোট রাখা শুরু করেছেন।

তবে ২০২২ সালের সবচেয়ে বিধ্বংসী আক্রমণটি ছিল অস্ট্রেলিয়ান স্বাস্থ্য বীমা জায়ান্ট মেডিব্যাংকের তথ্যে প্রবেশের ঘটনা। এতে প্রায় ৯৭ লাখ গ্রাহকের ব্যক্তিগত বিবরণ এবং প্রায় অর্ধ মিলিয়ন গ্রাহকের স্বাস্থ্যগত তথ্যে অনুপ্রবেশ করা হয়। এ সময় চুরি করা তথ্যের মধ্যে গর্ভপাত ও অ্যালকোহল সংক্রান্ত অসুস্থতা সম্পর্কিত সংবেদনশীল তথ্যও ছিল।

তবে ২০২১ সালের মে মাসে মেরিল্যান্ডের কলোনিয়াল পাইপলাইনের ঘটনাটি ছিল থমকে দেয়ার মতো। মার্কিন সরকার এটিকে আঞ্চলিক জরুরি অবস্থা ঘোষণা করে কারণ র‍্যানসমওয়্যার হামলার দুদিন পর সবচেয়ে বড় মার্কিন জ্বালানি পাইপলাইন কার্যক্রম মূলত বন্ধ ছিল।

একের পর এক আক্রমণগুলো খারাপ অবস্থার কথাই তুলে ধরে। তাই বিশেষজ্ঞদের অভিমত, র‍্যানসমওয়্যার একটি বিশ্বব্যাপী সমস্যা, সফলভাবে এর বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ প্রয়োজন। এর অংশ হিসেবে নভেম্বরের শুরুতে মার্কিন সরকার তথ্য ও সক্ষমতা ভাগ করে নেয়ার জন্য একটি আন্তর্জাতিক কাউন্টার র‍্যানসমওয়্যার টাস্কফোর্স বা আইসিআরটিএফ প্রতিষ্ঠা করবে বলে ঘোষণা দিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার
অটোমোবাইল

আসছে ‘মেইড ইন বাংলাদেশ’ প্রাইভেট কার

পরিবর্তন এসেছে গুগল ফটোসে
টিপস

গুগল ফটোসের নতুন নীতিমালায় কী আছে

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি
ই-কমার্স

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি

সিরিকে গোপনে সক্রিয় করতে পারে হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

সিরিকে গোপনে সক্রিয় করতে পারে হ্যাকাররা

শাওমি আনছে ইলেকট্রিক হাওয়া ভরা যন্ত্র
প্রযুক্তি সংবাদ

শাওমি আনছে ইলেকট্রিক হাওয়া ভরা যন্ত্র

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2022

বৈশ্বিক সমাধানই রুখতে পারে র‍্যানসমওয়্যার আক্রমণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix