Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই আটকে রেখে সমস্যার সমাধান হবে না: বিল গেটস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
মাইক্রোসফট থেকে পদত্যাগের ঘোষণা দিলেন বিল গেটস

BERLIN, GERMANY - NOVEMBER 14: Bill Gates, co-founder of the Bill & Melinda Gates Foundation and former head of Microsoft, visits the German federal chancellery on November 14, 2013 in Berlin, Germany. Gates was expected to discuss how Germany's government could work with his foundation to meet many of the Millennium Development Goals by 2015, when the country assumes presidency of the G8. (Photo by Michael Gottschalk/Photothek via Getty Images)

Share on FacebookShare on Twitter

ইলন মাস্কসহ হাজারখানেক প্রযুক্তি উদ্যোক্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা গবেষক একজোগে অনতিবিলম্বে এই আইনির্ভর চ্যাটবট আটকে রাখার যে আহ্বান দিয়েছেন, তার সঙ্গে ভিন্নমত প্রকাশ করলেন সফটওয়্যার গুরু বিল গেটস। তিনি মনে করছেন কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি আটকে দেওয়ার আহ্বানে আসন্ন ‘চ্যালেঞ্জগুলোর সমাধান’ আসবে না।

এআই প্রযুক্তির ভবিষ্যৎ সংশ্লিষ্ট এক খোলা চিঠি নিয়ে বিতর্কের পর প্রথমবার এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন তিনি।

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বলেন, এর বদলে বরং কীভাবে এআই খাতের সেরা ব্যবহার বের করে আনতে হয়, তাতে বেশি মনযোগ দেওয়া উচিৎ। কারণ বিশ্বব্যাপী এই বিরতি কীভাবে কাজ করবে, তা আগেভাগে অনুমান করা কঠিন।

রয়টার্সের সঙ্গে তার ওই সাক্ষাৎকার এল গত সপ্তাহে এআই বিষয়ে একটি খোলা চিঠি প্রকাশের পর। আর এতে স্বাক্ষর করেন ওপেন এআইতে বিনিয়োগ করা ইলন মাস্ক’সহ এক হাজারের বেশি এআই বিশেষজ্ঞ।

চিঠিতে মাইক্রোসফট সমর্থিত সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র নতুন চ্যাটবট জিপিটি-৪’র চেয়ে ক্ষমতাধর ব্যবস্থার অগ্রগতি জরুরীভাবে আটকে দেওয়ার দাবি ছিল। চ্যাটবটটি মানুষের মতো আলাপ পরিচালনা, সঙ্গীত রচনা ও বিভিন্ন দীর্ঘ ডকুমেন্ট সংক্ষিপ্ত করার মতো বিভিন্ন সুবিধা দিয়ে থাকে।

চিঠিতে স্বাক্ষর করা বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকও। ওই চিঠিতে তিনি বলেন, এই ব্যবস্থার কারণে সমাজে সম্ভাব্য ঝুঁকি ও বিভিন্ন সুবিধার বিষয়গুলো মূল্যায়ন করা দরকার।

এর জবাবে বিল গেটস বলেন, “আমি মনে করি না যে একটি নির্দিষ্ট দলকে কার্যক্রম আটকে দিতে বললে চ্যালেঞ্জগুলোর সমাধান আসবে।”

“স্পষ্টতই এইসব জিনিসের বিশাল সুবিধা আছে…আমাদের যা করতে হবে তা হলো, কৌশলগত বিভিন্ন জায়গা শনাক্ত করা।”

চ্যাটজিপিটি’র মালিক কোম্পানি ওপেনএআই’র পেছনে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ করে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যস্থির করেছে মাইক্রোসফট।

গেটস বর্তমানে জনহিতৈষী সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে’ বেশি মনযোগ দিলেও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থারও বড় এক সমর্থক। আর একে ইন্টারনেট বা মোবাইল ফোনের মতোই বিপ্লবী প্রযুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

ওই খোলা চিঠি প্রকাশের একদিন আগে অর্থাৎ ২১ মার্চ ‘দ্য এইজ অফ এআই হ্যাজ বিগান’ শিরোনামে একটি ব্লগ প্রকাশ পায়। ওই ব্লগে গেটস বলেন, তিনি বিশ্বাস করেন, বিশ্বের সবচেয়ে বাজে বৈষম্যগুলো কমিয়ে আনার উদ্দেশ্যে এআই ব্যবহার করা উচিৎ।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যে কোনো বিরতির বিশদ বিবরণ প্রয়োগ করা জটিল হবে। “আমি সত্যিই বুঝতে পারছি না যে তারা কাকে থামাতে চায়। আর বিশ্বের প্রতিটি দেশ কী এটি থামতে রাজি হবে? আর কেনই বা থামবে?” –বলেন তিনি।“তবে এই বিষয়ে বেশ কয়েকটি ভিন্নমত আছে।”

Tags: বিল গেটসমাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক চার্জে ফোন চলবে ৫৪ ঘণ্টা
নির্বাচিত

এক চার্জে ফোন চলবে ৫৪ ঘণ্টা

ফেসবুকে প্রতারণা : ছয় মাসে ৩৭৮ জন শনাক্ত
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নিয়মভঙ্গ করেও ছাড় পান সেলিব্রেটিরা!

সাইলেন্ট অবস্থায় ফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন যেভাবে
কিভাবে করবেন

সাইলেন্ট অবস্থায় ফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন যেভাবে

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

বিটিআরসিতে ‘পদোন্নতি রহস্য’: বিতর্কিতদের ভাগ্য খুলতে বারবার পেছানো হচ্ছে বৈঠক

ওয়ানপ্লাস ৯ সিরিজের ফোন নিয়ে জল্পনা তুঙ্গে
ই-কমার্স

একটি মোবাইল কিনে জীবনটাই শেষ!

বাজেটেই মিলবে ৫জি স্মার্টফোন: ৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৬এক্স
নির্বাচিত

বাজেটেই মিলবে ৫জি স্মার্টফোন: ৬৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৬এক্স

Load More

ট্রেন্ডিং টপিক

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
অর্থ ও বাণিজ্য

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল
প্রযুক্তি সংবাদ

যৌথভাবে এআই চিপ তৈরি করবে গুগল ও মার্ভেল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তজেলা ও দূরপাল্লার...

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix