Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১৪৪ প্লাজা ও ম্যানেজার পুরস্কৃত

ওয়ালটন প্লাজা উৎসব-২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 5 September 2023
বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১৪৪ প্লাজা ও ম্যানেজার পুরস্কৃত
Share on FacebookShare on Twitter

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন প্লাজা উৎসব-২০২৩। উৎসবে দেশের বিভিন্ন অ ল থেকে ওয়ালটন প্লাজার ৬ শতাধিক ম্যানেজার অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ওয়ালটন পণ্যের বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ১৪৪ জন সেলস এক্সিকিউটিভস ও প্লাজাকে পুরস্কার দেয়া হয়।

‘জয় প্লাজার জয়, ওয়ালটন প্লাজার জয়’ স্লোগানকে সামনে রেখে সোমবার (৪ সেপ্টেম্বর, ২০২৩) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে দিনব্যাপী ‘প্লাজা উৎসব-২০২৩’ এর আয়োজন করে দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য বিক্রয় এবং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন প্লাজা’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম আশরাফুল আলম, ওয়ালটনের পরিচালক ও প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ওয়ালটন হাই-টেকের পরিচালক জাকিয়া সুলতানা, সাবিহা জেরিন অরণা, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম অভি এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিজি-টেকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও ইউসুফ আলী। অনুষ্ঠান স ালনায় ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ওয়ালটন। এর পেছনে বিশেষ অবদান রেখেছে ওয়ালটন প্লাজা। সফলতার এই ধারাবাহিকতা ওয়ালটন প্লাজা বজায় রাখবে বলে তার প্রত্যাশা।

ওয়ালটন হাই-টেকের পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটনের শক্তিশালী সেলস প্লাটফর্ম হচ্ছে প্লাজা। তারা ওয়ালটন পণ্যের বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই প্রতিষ্ঠান ওয়ালটনের সবচেয়ে বড় শক্তির উৎস।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪৪ জন ম্যানেজার ও প্লাজার হাতে পুরস্কার, পদোন্নতিপত্র এবং সম্মাননা স্বারক তুলে দেন ওয়ালটনের পরিচালক এবং প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বলেন, দেশের নাম্বার ওয়ান ও সর্ববৃহৎ সেলস নেটওয়ার্কে পরিণত হয়েছে ওয়ালটন প্লাজা। এটা নিঃসন্দেহে আপনাদের জন্য এক বড় অর্জন। ওয়ালটন প্লাজার প্রতি ক্রেতাদের আস্থা, বিশ্বাস ও নির্ভরতা বজায় রাখাই আপনাদের এখন মূল দায়িত্ব। সেই লক্ষ্যে কৌশলগত বিক্রয় পরিকল্পনা গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

ওয়ালটন ডিজি-টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলম জানান, ওয়ালটন প্লাজার ওপর আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। সেলস, কালেকশন আর বেনিফিট এই তিনটির সমন্বয়ে দারুণভাবে পুরো ওয়ালটন গ্রুপকে এগিয়ে নিচ্ছে ওয়ালটন প্লাজা।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার চলমান বিক্রয় কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সেলস এক্সিকিউটিভসদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন সিইও মোহাম্মদ রায়হান। তিনি বলেন, দেশের ১ না¤া^র সেলস নেটওয়ার্ক হিসেবে আত্মপ্রকাশ করার মাধ্যমে আমরা দেশ জয় করতে সক্ষম হয়েছি। স্বপ্ন এখন বিশ্ব জয়ের। ওয়ালটন প্লাজা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। সামর্থ্যরে সবটুকু দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে সক্ষম হবো আমরা।

পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী ওয়ালটন প্লাজা উৎসব-২০২৩।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন প্লাজা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াই সিরিজে গ্রাহক মন জয় করেছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ওয়াই সিরিজে গ্রাহক মন জয় করেছে ভিভো

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা
নির্বাচিত

নষ্ট মোবাইল ফেরত দিলে পাওয়া যাবে টাকা

ফলমূল অনেকদিন তাজা রাখতে নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফলমূল অনেকদিন তাজা রাখতে নতুন প্রযুক্তি

সড়ক কাঁপাতে ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

সড়ক কাঁপাতে ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফটের বিনিয়োগ

নির্বাচিত

স্মার্ট হোম ডিভাইসে ঝুঁকছে প্রযুক্তি জায়ান্টরা

Load More

ট্রেন্ডিং টপিক

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 September 2023

বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১৪৪ প্লাজা ও ম্যানেজার পুরস্কৃত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix