Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 September 2023
এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস
Share on FacebookShare on Twitter

গেমিং খাতের সঙ্গে এর বিভিন্ন যন্ত্রাংশের জনপ্রিয়তা ও চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি গেমারদের জন্য বিবিধ পণ্য তৈরি করছে। যার মধ্যে স্মার্টফোন, কিবোর্ড, মাউস ও হেডফোন রয়েছে। এগুলো ছাড়াও মনিটর অন্যতম। মনিটরের বৈশ্বিক বাজারে এসার, শাওমি, এওসি ও আসুস শীর্ষে থাকার প্রতিযোগিতা করছে। সম্প্রতি এ-সংক্রান্ত এক জরিপ পরিচালনা করেছে রুন্টো।

রুন্টোর জরিপের বরাতে গিজমোচায়নায় প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্ববাজারে শীর্ষ তিনে রয়েছে এওসি, এইচকেসি ও টাইটাস গেমিং। ষষ্ঠ অবস্থান থেকে বড় অর্জনের মাধ্যমে চতুর্থ স্থানে এসেছে শাওমি। মূলত পি২৭কিউবিসি-আরজি ও এ২৪এফএএ-আরজি মডেল প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বৈশ্বিক পর্যায়ে চীন অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। বিপুল জনসংখ্যা ও প্রযুক্তিতে আগ্রহ থাকায় অনেক কোম্পানি এখানকার বাজার লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের আগস্টে চীনের অনলাইন গেমিং মনিটর বাজার শক্তিশালী প্রবৃদ্ধি দেখতে পেয়েছে। সেখানে মনিটর বিক্রির পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ইউনিট ছাড়িয়েছে। বছরওয়ারি হিসেবে তা ৩৬ এবং মাসওয়ারি ১২ শতাংশ বেড়েছে।

রুন্টোর জরিপ ও প্রতিবেদনের তথ্যানুযায়ী এওসি শীর্ষে রয়েছে। তবে বছরওয়ারি হিসেবে কোম্পানির পণ্য বিক্রি বা জাহাজীকরণ বেড়েছে মাত্র ৫ শতাংশ।

এওসির বিক্রি বেশি না বাড়লেও সেদিক থেকে এইচকেসির জাহাজীকরণ দ্বিগুণ বেড়েছে। বছরওয়ারি হিসেবে এ হার ১০০ শতাংশ। টাইটান গেমিংয়েরও বছরওয়ারি বিক্রি ২৬ শতাংশ বেড়েছে। সহজলভ্যতা ও দামের ব্যাপারে সচেতন হওয়ায় শাওমি শীর্ষ চারে জায়গা করে নিতে পেরেছে বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। অন্য প্রতিযোগীদের তুলনায় শাওমি কম দামে মনিটর সরবরাহ করে থাকে। কিন্তু পারফরম্যান্স ও ফিচারের দিক থেকে দামি মনিটরের মতোই সুবিধা দিয়ে থাকে।

শাওমির পি২৭কিউবিসি-আরজি একটি ২৭ ইঞ্চির কিউএইচডি মনিটর। যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ এবং রেসপন্স টাইম ১এমএস। অন্যদিকে এ২৪এফএএ-আরজি ২৪ ইঞ্চির এইচডি মনিটর, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর রেসপন্স টাইমও ১এমএস। দুটি মডেলই ২ হাজার ইউয়ান বা ৩০০ ডলারের কমে পাওয়া যায়। বর্তমানে গেমিং খাতে বড় ডিসপ্লের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এর মধ্যে ২৭ ইঞ্চির মনিটর বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের আশা সামনের বছরগুলোয় চীনের গেমিং মনিটর বাজার আরো বাড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আসুসএওসিরএসারশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-বর্জ্য ব্যবস্থাপনা
নির্বাচিত

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান

৬৯৯ ডলারেই ট্রিপল ক্যামেরার আইফোন ১১
প্রযুক্তি সংবাদ

৬৯৯ ডলারেই ট্রিপল ক্যামেরার আইফোন ১১

পোকো এক্স ৩- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

পোকো এক্স ৩- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ

২০১৮ সালে সর্বাধিক বিক্রীত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২০১৮ সালে সর্বাধিক বিক্রীত স্মার্টফোন

দুর্নীতির দায়ে বিটিআরসির উপ-পরিচালক আমজাদ চাকরিচ্যুত
টেলিকম

দুর্নীতির দায়ে বিটিআরসির উপ-পরিচালক আমজাদ চাকরিচ্যুত

ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ১ চুক্তিতে ‘ফেঁসে গেছে’ বোয়িং
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ১ চুক্তিতে ‘ফেঁসে গেছে’ বোয়িং

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2023

এওসির সঙ্গে প্রতিযোগিতায় শাওমি, এসার ও আসুস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix