Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আল্ট্রা-ফাস্ট কোয়ান্টাম কম্পিউটার উন্মোচন চীনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
আল্ট্রা-ফাস্ট কোয়ান্টাম কম্পিউটার উন্মোচন চীনের
Share on FacebookShare on Twitter

চীনা বিজ্ঞানীরা সম্প্রতি নতুন একটি লাইট-বেইজড কোয়ান্টাম কম্পিউটার উন্মোচন করেছেন। এটি ফোটন (আলোকরশ্মি) চিহ্নিত করার ক্ষেত্রে বিশ্বের অন্যসব কোয়ান্টাম কম্পিউটারের গতির রেকর্ড ভেঙে দিয়েছে। এর মডেল জিওঝাং ৩.০।

কম্পিউটারটি তৈরি করেছে চীনা পদার্থবিদ প্যান জিয়ানওয়ে এবং তার নেতৃত্বাধীন একটি দল। এটির ২৫৫টি ফোটন শনাক্তের সক্ষমতা রয়েছে। জিওঝাং ২.০ মডেলটি ১১৩টি এবং জিওঝাং ১.০ ৭২টি ফোটন শনাক্ত করতে পারত।

জিওঝাং ৩.০ ও গাউসিয়ান বোসন নমুনার সমস্যা সমাধানে জিওঝাং ২.০ থেকে কয়েক লাখ গুণ দ্রুততার সঙ্গে কাজ করে। এটি কোয়ান্টাম গণনার জন্য উপযুক্ত একটি গাণিতিক মডেল। গাউসিয়ান বোসন নমুনার সবচেয়ে জটিল নমুনাটিও এক মাইক্রো সেকেন্ডে গণনা করতে পারে এটি। এতদিন পর্যন্ত বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হিসেবে পরিচিত ফ্রন্টিয়ারের কাজটি সম্পন্ন করতে সময় লাগবে দুই হাজার কোটি বছরেরও বেশি।

প্যান জিয়ানওয়েইন ও তার দলের গবেষণাটি সম্প্রতি আমেরিকান বৈজ্ঞানিক জার্নাল ফিজিক্যাল রিভিউ লেটারস অনলাইনে প্রকাশিত হয়েছে। প্যান জিয়ানওয়েইন বলেন, ‘কোয়ান্টাম কম্পিউটারের আল্ট্রা-ফাস্ট সমান্তরাল কম্পিউটিং ক্ষমতা রয়েছে। এটি কোড ডিসিফারিং, বড় ডাটা অপ্টিমাইজেশন, আবহাওয়ার পূর্বাভাস, ম্যাটেরিয়াল ডিজাইন ও ড্রাগ বিশ্লেষণের মতো ক্ষেত্রে নির্দিষ্ট অ্যালগরিদমের মাধ্যমে প্রচলিত কম্পিউটারের তুলনায় শক্তিশালী কম্পিউটিং ক্ষমতাসম্পন্ন সাপোর্ট দেবে বলে আশা করা হচ্ছে।’

টরন্টোভিত্তিক কোম্পানি জানাদু গত বছরের জুনে জানায়, তাদের কোয়ান্টাম কম্পিউটার বোরিয়ালিস ২১৯ ফোটন পর্যন্ত শনাক্ত এবং ৩৬ মাইক্রো সেকেন্ডে জিবিএস কাজ সম্পাদন করতে পারে। একটি প্রচলিত কম্পিউটারের একই কাজ সম্পন্ন করতে নয় বছর সময় লাগবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ধরনের কোয়ান্টাম কম্পিউটারের তুলনা করার সময় লোকজনের মনোযোগ বাড়ানো উচিত। কেননা এগুলো বিভিন্ন পদ্ধতির ভিত্তিতে তৈরি করা হয়।

সাধারণত তিন ধরনের কোয়ান্টাম কম্পিউটার রয়েছে। এগুলো হলো ইলেকট্রনভিত্তিক, অ্যাটমভিত্তিক ও ফোটন বা আলোকরশ্মিভিত্তিক। ব্রাসেলসভিত্তিক ব্যবস্থাপনাবিষয়ক একটি কনসাল্টিং ফার্ম সম্প্রতি একটি জরিপ প্রকাশ করে। এতে দেখা যায়, প্রায় ৪০ শতাংশ প্রযুক্তি বিশেষজ্ঞরা বিশ্বাস করেন ইলেকট্রনভিত্তিক কোয়ান্টাম কম্পিউটারগুলোর পরবর্তী দশকে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৩৫ শতাংশ মনে করেন চূড়ান্ত বিজয়ী হবে অ্যাটমভিত্তিক কোয়ান্টাম কম্পিউটারগুলো এবং ২৬ শতাংশের বিশ্বাস ফোটনভিত্তিক কোয়ান্টাম কম্পিউটার এগিয়ে থাকবে।

সাধারণভাবে গুগল ও আইবিএমের মতো বড় প্রযুক্তি জায়ান্টগুলো ইলেকট্রনভিত্তিক কোয়ান্টাম কম্পিউটার তৈরির দিকে মনোনিবেশ করছে। অন্যদিকে, অপেক্ষাকৃত ছোট সংস্থাগুলো ফোটনভিত্তিক কম্পিউটারের দিকে নজর দিচ্ছে।

ফোটনভিত্তিক কোয়ান্টাম কম্পিউটার নির্মাতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাইকোয়ান্টাম, যুক্তরাজ্যের ওআরসিএ, নু কোয়ান্টাম ও তন্দ্রাসিস্টেম গ্লোবাল, কানাডার জানাদু ও ফ্রান্সের কোয়ান্ডেলার নাম উল্লেখযোগ্য।

চীন ফোটনভিত্তিক কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে হেফেইয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার (ইউএসটিসি) গবেষণা দলটির ওপর নির্ভর করছে। ২০২০ সালের ডিসেম্বরে প্যানেল দল জিওঝাং ১.০ উন্মোচন করে। এটি ছিল চীনের প্রথম আলোভিত্তিক কোয়ান্টাম কম্পিউটার, যা ৭৬টি ফোটন শনাক্ত করতে পারে। সে সময় চীন নিজেকে যুক্তরাষ্ট্রের পর কোয়ান্টাম আধিপত্য অর্জনকারী দ্বিতীয় দেশ হিসেবে দাবি করেছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার ফিচার ফোনে খেলা যাবে স্নেক গেম, দেখা যাবে ইউটিউব
প্রযুক্তি বাজার

নকিয়ার ফিচার ফোনে খেলা যাবে স্নেক গেম, দেখা যাবে ইউটিউব

ব্যবহৃত ল্যাপটপ সারাদেশে পৌঁছে দিতে জিপ্রযুক্তি.কম লিমিটেড এবং ল্যাপকার্ট এর পার্টনারশিপ
প্রযুক্তি সংবাদ

ব্যবহৃত ল্যাপটপ সারাদেশে পৌঁছে দিতে জিপ্রযুক্তি.কম লিমিটেড এবং ল্যাপকার্ট এর পার্টনারশিপ

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

গ্রহে নতুন ধরনের বরফ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!
প্রযুক্তি সংবাদ

গ্রহে নতুন ধরনের বরফ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা!

ওয়ালটন কারখানায় যাচ্ছেন তিন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন কারখানায় যাচ্ছেন তিন মন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার
প্রযুক্তি সংবাদ

সব প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ দিচ্ছে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
প্রযুক্তি সংবাদ

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

মোবাইল কারখানা :ভারতের বিকাশ বনাম বাংলাদেশের সংকট
প্রযুক্তি সংবাদ

মোবাইল কারখানা :ভারতের বিকাশ বনাম বাংলাদেশের সংকট

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?
নির্বাচিত

স্মার্টফোনের লুকানো ৬ টুল, জানতেন আগে?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?

গরমের তীব্রতা যত বাড়ছে, ততই বাড়ছে এয়ার কন্ডিশনার...

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ অক্টোবর ২০২৩

আল্ট্রা-ফাস্ট কোয়ান্টাম কম্পিউটার উন্মোচন চীনের

Techzoom.TV |
TechzoomTV