Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের কাছ থেকে এআই চিপ নেবে বাইদু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
হুয়াওয়ের কাছ থেকে এআই চিপ নেবে বাইদু
Share on FacebookShare on Twitter

চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের কাছ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ কিনবে বাইদু। দুটি সূত্রে এ তথ্য জানা গেছে। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে মার্কিন কোম্পানি এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ নিয়েছে বাইদু।

এনভিডিয়ার এ১০০ চিপের বিকল্প হিসেবে তৈরি হুয়াওয়ের ৯১০বি অ্যাসেন্ড এআই চিপের ১ হাজার ৬০০টির ক্রয়াদেশ দেয়া হয় গত আগস্টে। অক্টোবরের মধ্যে হুয়াওয়ে ক্রয়াদেশের ৬০ শতাংশেরও বেশি সরবরাহ করেছে। ক্রয়াদেশটির আনুমানিক মূল্য ৬ কোটি ১৮ লাখ ডলারের কাছাকাছি। আশা করা হচ্ছে হুয়াওয়ে বছরের শেষ নাগাদ ক্রয়াদেশের সমপরিমাণ চিপ সরবরাহ করতে পারবে।

যদিও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আগে এনভিডিয়াকে যে ক্রয়াদেশ দিয়েছে তার তুলনায় নতুনটি তুলনামূলক কম। তবে এটি মার্কিন কোম্পানিগুলো থেকে দূরে সরে আসার পরিবর্তনের অন্যতম পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। চীনের বাইদু, টেনসেন্ট এবং আলিবাবা এনভিডিয়ার দীর্ঘদিনের ক্লায়েন্ট। তবে বাইদু হুয়াওয়ের কাছ থেকে এআই চিপ কেনার বিষয়টি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

যদিও হুয়াওয়ের অ্যাসেন্ড চিপগুলো পারফরম্যান্সের দিক থেকে এনভিডিয়ার চেয়ে কম শক্তিশালী। তবে বর্তমানে এটি চীনের অন্যতম বিকল্প।

প্রযুক্তি বিশ্লেষকদের দৃষ্টিতে বাইদুর পদক্ষেপটি ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

হুয়াওয়ে হার্ডওয়্যারের সঙ্গে বাইদুর এআই প্লাটফর্মকে একত্র করতে ২০২০ সালে দুটি কোম্পানির মধ্যে সহযোগিতা চুক্তি শুরু হয়। আগস্টে উভয় প্রতিষ্ঠান বাইদুর আর্নি এআই মডেল এবং হুয়াওয়ের অ্যাসেন্ড চিপগুলো নিয়ে আরো কাজ করার কথা জানায়। বাইদু নিজস্ব কুনলুন এআই চিপগুলোও তৈরি করেছে। তবে প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে তার বৃহৎ ভাষার মডেলটি প্রশিক্ষণের জন্য এনভিডিয়ার এ১০০ চিপ ব্যবহার করেছে।

চীনে এনভিডিয়ার চিপের ওপর মার্কিন রফতানি নিয়ন্ত্রণের মধ্যে এ অগ্রগতি তৈরি হয়েছে। একই সঙ্গে এটি হুয়াওয়েকে চীনের অভ্যন্তরীণ বাজারে ব্যবসা সম্প্রসারণের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। দেশীয় সেমিকন্ডাক্টর শিল্পে বেইজিংয়ের বিনিয়োগ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোকে দেশীয় প্রযুক্তি গ্রহণের জন্য চাপ দেয়ায় হুয়াওয়ের প্রযুক্তিগত অগ্রগতিকে ত্বরান্বিত হয়েছে।

গত আগস্টে হুয়াওয়ে অভ্যন্তরীণভাবে তৈরি প্রসেসরযুক্ত একটি নতুন স্মার্টফোন উন্মোচন করে, যা নিষেধাজ্ঞা সত্ত্বেও চিপ খাতে দেশটির অগ্রগতির প্রমাণ। এছাড়া হুয়াওয়ের ইন-হাউজ চিপ ডিজাইন ইউনিট হাইসিলিকন ২০২৩ সাল থেকে গ্রাহকের কাছে সার্ভিলেন্স ক্যামেরার জন্য চীনের তৈরি প্রসেসর পাঠানো শুরু করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়ার এ১০০চীনের বাইদুটেনসেন্টবাইদুরহুয়াওয়েহুয়াওয়ের ৯১০বি

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিপি-রবির বিষয়ে শিথিল সিদ্ধান্ত বিটিআরসির জন্য খারাপ দৃষ্টান্ত
টেলিকম

জিপি-রবির বিষয়ে শিথিল সিদ্ধান্ত বিটিআরসির জন্য খারাপ দৃষ্টান্ত

ঈদ উপলক্ষে ইভ্যালি নিয়ে এলো ‘বিগ ব্যাং-৪’
ই-কমার্স

ঈদ উপলক্ষে ইভ্যালি নিয়ে এলো ‘বিগ ব্যাং-৪’

ডিজিটাল প্রবৃদ্ধি, অর্থনীতি ও ইকোসিস্টেমকে ত্বরাণ্বিত করবে হুয়াওয়ে কানেক্ট
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্রবৃদ্ধি, অর্থনীতি ও ইকোসিস্টেমকে ত্বরাণ্বিত করবে হুয়াওয়ে কানেক্ট

এনভিডিয়াকে টক্কর দিতে এআই চিপ ‘আয়রনউড’ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

এনভিডিয়াকে টক্কর দিতে এআই চিপ ‘আয়রনউড’ উন্মোচন করল গুগল

ফুল ফ্রেম ক্যামেরা নতুন রুপে আসছে সনি আলফা ৭সি
প্রযুক্তি সংবাদ

ফুল ফ্রেম ক্যামেরা নতুন রুপে আসছে সনি আলফা ৭সি

জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?
প্রযুক্তি সংবাদ

পরিস্থিতি সামাল দিতে লবিস্ট নিয়োগ

Load More

ট্রেন্ডিং টপিক

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম
নির্বাচিত

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে...

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ নভেম্বর ২০২৩

হুয়াওয়ের কাছ থেকে এআই চিপ নেবে বাইদু

Techzoom.TV |
TechzoomTV