Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কুকিজ পরিষ্কার কেন গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪
ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কুকিজ পরিষ্কার কেন গুরুত্বপূর্ণ
Share on FacebookShare on Twitter

নিত্যদিনের ব্যবহারে স্মার্টফোনে বেশ পরিমাণে নতুন তথ্য সংরক্ষিত হয়। নতুন ওয়েবসাইট ভিজিট, অ্যাপ ডাউনলোড ও ব্যবহার কিংবা মিউজিক স্ট্রিমিং উপভোগের সময় নতুন তথ্য সংরক্ষিত হয়। ডিভাইসের ভালো স্টোরেজ দেয়া থাকলেও নির্দিষ্ট সময় পর ক্যাশ ফাইল, কুকিজ পরিষ্কারের মাধ্যমে ভালো পারফরম্যান্স পাওয়া যায়। গিজচায়নার প্রতিবেদনে এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কুকিজ পরিষ্কার না করলে সেটা শুধু স্টোরেজ কমাবে, তা নয়। দীর্ঘমেয়াদে তা ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে। ক্যাশ ফাইল বড় জায়গা দখল করলেও কুকিজ অল্প জায়গাজুড়ে থাকে। তাই নিরাপত্তা নিশ্চিতের জন্য নিয়মিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুকিজ পরিষ্কার না করলে যেকোনো ওয়েবসাইটে থাকা তথ্য ব্যবহার করে সাইবার হামলার ঘটনা ঘটতে পারে। নিয়মিত কুকিজ পরিষ্কারের বেশকিছু কারণ রয়েছে।

টার্গেটেড অ্যাডভারটাইজমেন্ট: স্মার্টফোনে সংরক্ষিত থার্ড পার্টি কুকিজ বিভিন্ন ওয়েবসাইট ভিজিটের সময় তথ্য সংরক্ষণ করে থাকে। এর মাধ্যমে ব্যবহারকারীর পছন্দসম্পর্কিত একটি প্রোফাইল তৈরি হয়। এটি ব্যবহার করে কোম্পানিগুলো বিজ্ঞাপন দেখিয়ে থাকে।

শেয়ারড কম্পিউটারে নিরাপত্তা: একটি কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলে ক্যাশ ও কুকিজ তথ্য ডিলিট করে দেয়া ভালো। এতে করে কেউ অন্যের ব্রাউজিং হিস্ট্রি বা লগ ইন ক্রেডেনশিয়াল ব্যবহার করতে পারবে না।

তথ্য চুরি: কোনো ওয়েবসাইটে যদি সাইবার হামলা হয়ে থাকে, তাহলে সেখানে যে কারো সংরক্ষিত তথ্যও চুরি হতে পারে। কুকিজের মাধ্যমেই অধিকাংশ তথ্য ফাঁস করে দেয়া সম্ভব।

উপরোক্ত বিষয় ছাড়াও আরো বিভিন্ন কারণে কুকিজ পরিষ্কার করা ভালো। এর মধ্যে ডিভাইসের পারফরম্যান্সের বিষয়টি অন্যতম।

ওয়েবসাইটে সমস্যা হওয়া: দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা পুরনো কুকিজ ডাটা ওয়েবসাইট লোডিংয়ে সমস্যা তৈরি করতে পারে। কুকিজ ফাইল ডিলিট করে দিলে ব্রাউজার ওয়েবসাইটের নতুন তথ্য সংরক্ষণ করবে।

ধীরগতির ব্রাউজিং: দীর্ঘদিনের ব্যবহারে সংরক্ষিত কুকিজ স্টোরেজ ও ব্রাউজারের ওপর চাপ তৈরি করে। এতে করে যেকোনো ওয়েবসাইট ভিজিটের সময় বেড়ে যায় ও লোড হতে বেশি সময় নেয়।

অনেক সময় কোনো ওয়েবসাইটে একাধিকবার চেষ্টার পরও প্রবেশ করা যায় না। সেক্ষেত্রে কুকিজ পরিষ্কার করলে সুফল পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে একই বিজ্ঞাপন দেখতে পেলে বুঝতে হবে থার্ড পার্টি কুকিজ ব্যবহারকারীকে অনুসরণ করছে। এজন্য কুকিজ পরিষ্কার করতে হবে। পাবলিক প্লেসে কোনো কম্পিউটার ব্যবহারের পর নিরাপত্তা নিশ্চিতে কুকিজ ও হিস্ট্রি মুছে ফেলাই ভালো।

কুকিজ ডিলিট বা মুছে ফেলার জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেকোনো ওয়েব ব্রাউজারে পদ্ধতি কাছাকাছি। ক্রোম থেকে কুকিজ মোছার জন্য প্রোফাইল আইকনের পাশে থাকা থ্রিডট মেন্যুতে ক্লিক করতে হবে। সেখান থেকে ব্রাউজারের সেটিংসে প্রবেশ করে ব্যাসিক সেকশন থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করতে হবে। এরপর সেখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটায় প্রবেশ করলে হিস্ট্রি থেকে শুরু করে কুকিজ, ক্যাশ, ডাউনলোড করা ফাইল সব মুছে ফেলার আলাদা অপশন থাকবে।

অ্যান্ড্রয়েড থেকে অ্যাপ অনুযায়ী কুকিজ মুছে ফেলতে হবে। এজন্য সেটিংস থেকে অ্যাপ্লিকেশনে প্রবেশ করে যেকোনো অ্যাপ নির্বাচন করতে হবে। স্টোরেজ অ্যান্ড ক্যাশ সেকশনে প্রবেশ করে অ্যাপের ডাটা ইউজে গেলে ডিলিট স্টোরেজ পাওয়া যাবে। সেখান থেকে ক্লিয়ার কুকিজ ও ক্যাশ নির্বাচন করে ফাইল মুছে ফেলতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কেটে ২০২৩ সালের সেরা ৫ মিররলেস ক্যামেরা
নির্বাচিত

মার্কেটে ২০২৩ সালের সেরা ৫ মিররলেস ক্যামেরা

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের
ই-কমার্স

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের

এই স্মার্টফোন থেকে সুগন্ধ বের হয়
প্রযুক্তি সংবাদ

এই স্মার্টফোন থেকে সুগন্ধ বের হয়

ঈদ উদযাপনের ছবি শেয়ার করে পুরস্কার জেতার সুযোগ নিয়ে এলো অপো
নির্বাচিত

ঈদ উদযাপনের ছবি শেয়ার করে পুরস্কার জেতার সুযোগ নিয়ে এলো অপো

বুলেটের চেয়েও দ্রুতগতিতে হবে চার্জ হবে এই ফোন
নির্বাচিত

বুলেটের চেয়েও দ্রুতগতিতে হবে চার্জ হবে এই ফোন

পার্বত্য চট্রগ্রামের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল হচ্ছে
প্রযুক্তি সংবাদ

পার্বত্য চট্রগ্রামের ২৮টি পাড়াকেন্দ্র ডিজিটাল হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি
নির্বাচিত

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

Private: গ্রাহকের প্রতিবাদের ‘প্রতিশোধ’? রিফান্ডের পর সিটি ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকে আবারও ওটিপি ছাড়া অর্থ কাটার অভিযোগ

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি
টেলিকম

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android...

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জানুয়ারি ২০২৪

ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কুকিজ পরিষ্কার কেন গুরুত্বপূর্ণ

Techzoom.TV |
TechzoomTV