Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুককে তিন ভাগ করার আহ্বান প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Saturday, 11 May 2019
ফেসবুককে তিন ভাগ করার আহ্বান প্রত্যাখ্যান
Share on FacebookShare on Twitter

বিপুলসংখ্যক ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ ফেসবুক নিয়ে বিতর্ক বাড়ছে। ক্রমবর্ধমান বিতর্কের সমাধানে সোস্যাল মিডিয়া জায়ান্টটিকে ভেঙে তিনটি পৃথক কোম্পানি হিসেবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছিলেন সহপ্রতিষ্ঠাতা ক্রিস হিউজ। বিদ্যমান পরিস্থিতি সামাল দিতে সহপ্রতিষ্ঠাতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত বছরের শুরু থেকে এ পর্যন্ত ফেসবুকের বিরুদ্ধে বড় ধরনের একাধিক তথ্য কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনার জন্য ফেসবুকে মার্ক জাকারবার্গের একক কর্তৃত্বকে দায়ী করা হয়। বিশেষ করে, রাজনৈতিক পরামর্শক এবং তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারি প্রকাশের পর বিশ্বব্যাপী চাপের মুখে পড়ে ফেসবুক। এ ঘটনার পর কয়েকটি দেশের আইন প্রণেতাদের সামনে শুনানিতে অংশ নিতে হয়েছিল মার্ক জাকারবার্গকে।

বিশ্বব্যাপী ২৩০ কোটির বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে ফেসবুকের। জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের পৃথকভাবে ১০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। সামাজিক যোগাযোগ প্লাটফর্মের পাশাপাশি ফেসবুকের নিয়ন্ত্রণে থাকা বাকি সেবাগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগকে একটি অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা।

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থাগুলোর চাপের মুখে রয়েছে ফেসবুক। এর প্লাটফর্মে ঘৃণ্য বক্তব্য ছড়ানো এবং ডাটা শেয়ারিং অনুশীলন নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। অভিযোগ রয়েছে বিপুলসংখ্যক মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে ফেসবুক। সোস্যাল মিডিয়া প্রতিষ্ঠানটির নানা নেতিবাচক দিক নিয়ে মার্কিন আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে আসছেন। ফেসবুকের মতো বিপুলসংখ্যক গ্রাহকযুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠানকে পুনর্গঠনের মতামত দিয়েছেন তারা।

ক্রিস হিউজ ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের সাবেক কলেজের সহপাঠী। তারা একই রুমে ঘুমাতেন। নিউইয়র্ক টাইমসে তিনি ফেসবুক বিষয়ে তার দীর্ঘ মতামত লিখেছেন। তিনি লেখেন, জাতি হিসেবে আমাদের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কাজেই মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা কতটুকু ভালো মানসিকতা নিয়ে ব্যবসা করছেন, তার থেকে গুরুত্বপূর্ণ গ্রাহকের তথ্যের নিরাপত্তা। শুধু তা-ই নয়, ফেসবুকে মার্ক জাকারবার্গের ক্ষমতা ও একক আধিপত্যের বিষয়ে প্রশ্ন তুলেছেন।

২০১২ সালে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করেছিল ফেসবুক। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ মেসেজিং প্লাটফর্মও কিনে নেয় প্রতিষ্ঠানটি। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ তরুণ প্রজন্মের কাছে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। প্রতিনিয়তই ফেসবুক নিয়ন্ত্রিত সেবাগুলোর ব্যবহারকারী বাড়ছে। ক্রিস হিউজ ফেসবুককে ভেঙে ফেলতে মূলত সোস্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ পৃথক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হলে ফেসবুক প্লাটফর্মের চাপ কমবে। গ্রাহক তথ্যের মতো ইস্যুগুলো ব্যবস্থাপনা আরো সহজ হবে। এতে তথ্য কেলেঙ্কারি এড়ানো সম্ভব হবে।

ক্রিস হিউজের আবেদন প্রত্যাখ্যান করে ফেসবুক কর্তৃপক্ষ ইন্টারনেট নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে বলেছে।

বিবৃতিতে ফেসবুকের মুখপাত্র নিক ক্লেগ জানান, সফলতার সঙ্গে দায়িত্ববোধের বিষয়টি গ্রহণ করে ফেসবুক। সফল একটি মার্কিন প্রতিষ্ঠানকে টুকরো করে দায়িত্বশীলতা চাপিয়ে দিতে পারে না। ইন্টারনেটের ক্ষেত্রে নতুন নিয়ম করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দায় নেয়ার বিষয়টি অর্জন করতে হবে। ফেসবুকের সিইও হিসেবে মার্ক জাকারবার্গ এ কথাই বলেছেন।

২০০৪ সালে হার্ভার্ডের ডরমিটরিতে মার্ক জাকারবার্গ ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র ঘনিষ্ঠ তিন বন্ধু অ্যাডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিজ ও ক্রিস হিউজ মিলে ফেসবুক প্রতিষ্ঠা করেন। ২০০৭ সালে ফেসবুক ছেড়ে দেন ক্রিস হিউজ। ফেসবুকে তিন বছর কাজ করার জন্য ৫০ লাখ ডলার পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ক্রিস হিউজ বলেন, ১৫ বছর আগে হার্ভার্ডে থাকতে ফেসবুক প্রতিষ্ঠা করেছিলাম। এরপর এক দশকের বেশি সময় আমি এর সঙ্গে নেই। কিন্তু ফেসবুক ঘিরে আমার মধ্যে রাগ ও দায়িত্ববোধের অনুভূতি রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে যাত্রা শুরু করলো চেরি অটোমোবাইল
অটোমোবাইল

বাংলাদেশে যাত্রা শুরু করলো চেরি অটোমোবাইল

অ্যাপগুলো পেশাদারদের
প্রযুক্তি সংবাদ

লাখ টাকায় কিনতে হয় যেসব অ্যাপ!

নগদের প্রশাসক দিদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নির্বাচিত

নগদের প্রশাসক দিদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক
প্রযুক্তি সংবাদ

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক

বিকাশে এআই
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

চীনে ফক্সকনের কারখানা দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরছে: টেরি গো
প্রযুক্তি সংবাদ

চীনে ফক্সকনের কারখানা দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরছে: টেরি গো

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’
নির্বাচিত

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2019

ফেসবুককে তিন ভাগ করার আহ্বান প্রত্যাখ্যান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix