Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার আসছে স্মার্ট কানের দুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 14 February 2024
এবার আসছে স্মার্ট কানের দুল
Share on FacebookShare on Twitter

স্মার্ট ঘড়ি, চশমা ও আংটির পর আসছে স্মার্ট কানের দুলও। এই দুলের মাধ্যমে মানসিক চাপ, তাপমাত্রা, জ্বর, ব্যায়াম, খাদ্যাভাস ও নারী স্বাস্থ্যের নানা বিষয়ে ডেটা সংগ্রহ করতে পারবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই দুল তৈরি করছেন।

দুলটি নিয়ে গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, থার্মাল প্রযুক্তি ব্যবহার করে কানের লতির মাধ্যমে সব সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করবে এই কানের দুল।

দুলটিতে থাকা স্কিন টেম্পারেচার সেন্সর ত্বকের তাপমাত্রা ও ড্যাংলিং সেন্সর আশপাশের তাপমাত্রা মাত্রা পরিমাপে সাহায্য করে।

গবেষণাপত্রের লেখক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ছাত্র কিউইউয়ে জুই বলেন, কবজিতে পরা ঘড়ির চেয়ে কানের লতির মাধ্যমে ত্বকের তাপমাত্রা নির্ধারণের এই প্রযুক্তি ‘অনেক বেশি নির্ভুল’ তথ্য দেয়।

৬ জন মানুষের উপর এই দুলের এর পরিধানযোগ্যতা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, সঠিকভাবে ত্বকের তাপমাত্রা নির্ণয়ে কানের দুল স্মার্টওয়াচকে ছাড়িয়ে যায়।

একবার চার্জ দিয়ে স্মার্ট কানের দুল ২৮ দিন ব্যবহার করা যাবে। এতে ডেটা আদানপ্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা গতি শক্তি দিয়ে চার্জ দেওয়া যাবে। তখন চার্জ দিতে কান থেকে দুল খুলতে হবে না।

এই কানের দুল এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই এটি নিয়ে নানা প্রশ্ন আছে। এত ছোট ডিভাইস কীভাবে চার্জ দেওয়া হবে, ডান ও বাম কানের জন্য একই ধরনের দুল থাকবে কিনা, বাস্তবে দুটি দুলই কি ডেটা সংগ্রহ করবে নাকি একটি নকল হিসেবে ব্যবহার করা হবে- এসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।

শরীরের কোন অংশের তাপমাত্রার সবচেয়ে নির্ভুল পরিমাপ পাওয়া যায়, তা ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। কারণ, এই বিষয়ে বেশিরভাগ গবেষণাই হয়েছে স্বল্পমেয়াদী জ্বর মাপার যন্ত্রের জন্য তৈরি মেডিকেল লেন্স ব্যবহারের মাধ্যমে। অ্যাপল ওয়াচ সিরিজ ৮, প্লাস ও যে কোনো আলট্রা মডেল কবজির মাধ্যমে তাপমাত্রা পর্যবেক্ষণ করে। আর ঘড়ির নির্ভুল ডেটা নিয়ে সন্তুষ্ট ব্যবহারকারীর সংখ্যা ভুরি ভুরি।

তবে দুলটির নির্মাতারা বলছেন, এখন স্মার্টওয়াচগুলোর মতো শরীরে পরিধানযোগ্য যন্ত্র প্রতি মিনিটে তাপমাত্রা নির্ধারণ করতে পারে না, যা নারীর স্বাস্থ্যের জন্য দরকারি।

এই দাবি সত্য হলে, এটি ডিম্বাণু উৎপাদনসহ নারীর প্রজনন স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য দিতে সাহায্য করবে এই স্মার্ট দুল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠাও বাইক নিয়ে এলো প্রথমবারের মত ‘সেফটি কভারেজ’
অটোমোবাইল

পাঠাও বাইক নিয়ে এলো প্রথমবারের মত ‘সেফটি কভারেজ’

ল্যাপটপ মেলার ছাড় চলছে কম্পিউটার ভিলেজে
ছাড় ও অফার

ল্যাপটপ মেলার ছাড় চলছে কম্পিউটার ভিলেজে

আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বীরত্ব নিয়ে ডিউটি অব অনার
গেম

আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের বীরত্ব নিয়ে ডিউটি অব অনার

কার্যালয়ে ‘স্বচ্ছতা কেন্দ্র’ খুলছে টিকটক
নির্বাচিত

নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকটকের পোয়াবারো!

আইফোন থেকে ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট, মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনলো অ্যাপল
নির্বাচিত

আইফোন থেকে ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও ফেসবুকে পোস্ট, মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনলো অ্যাপল

নতুন ইসলামিক অ্যাপ বাংলা কুরআন
প্রযুক্তি সংবাদ

নতুন ইসলামিক অ্যাপ বাংলা কুরআন

Load More

ট্রেন্ডিং টপিক

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

অ্যানড্রয়েড ১৭ ভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম OriginOS 7-এর...

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 February 2024

এবার আসছে স্মার্ট কানের দুল

Techzoom.TV |
TechzoomTV