Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 February 2024
ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস
Share on FacebookShare on Twitter

ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম বা জালিয়াতি নিয়ে সম্প্রতি এক অনুসন্ধান করেছে সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান সফোস। এতে দেখা যায় কীভাবে ডার্ক ওয়েবে বিশেষ কিছু কিটস বা টুলস বিক্রি করে সাইবার অপরাধীরা পিগ বুচারিং স্ক্যাম ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি চালাচ্ছে। এতে আরও দেখা যায়,  এই সাইবার অপরাধগুলো ব্যবসায়িক মডেলের আকারে বৃদ্ধি পাচ্ছে বিশ্বজুড়ে।  

সফোসের “ক্রিপ্টোকারেন্সি স্ক্যামস মেটাস্ট্যাসাইজ ইনটু নিউ ফর্মস” শীর্ষক প্রতিবেদনে পিগ বুচারিং (যা শা ঝু প্যান নামেও পরিচিত) স্ক্যাম বা অপরাধের নতুন পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত উঠে আসে। মূলত চীনের একটি অপরাধ চক্র ডার্ক ওয়েবে আসা এই নতুন কিটগুলো তৈরি করেছে। ‘ডিইএফআই সেভিংস’ নামে বিশেষ একটি পিগ বুচারিং স্ক্যাম সংঘটিত করার জন্য নতুন এই কিটগুলো কিছু টেকনিকাল কম্পোনেন্ট সরবরাহ করে।

এই ‘ডিইএফআই সেভিংস’ স্ক্যামে তৈরি করা হয় বিনিয়োগের সুযোগের ফাঁদ। যাদের ক্রিপ্টো সম্পর্কে কোনো ধারণা নেই তারাই বেশি এই জালিয়াতির শিকার হয়।

বিনিয়োগ থেকে ভালো পরিমাণের সুদ পাওয়ার আশায় ক্রিপ্টো ওয়ালেটকে একটি “ব্রোকারেজ অ্যাকাউন্ট”এর সাথে সংযুক্ত করে বিনিয়োকারীরা। কিন্তু বাস্তবে তাদের ক্রিপ্টো ওয়ালেটগুলো একটি জাল ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং পুলের সাথে যুক্ত হয়ে যায়। আর তখনই প্রতারকরা সেই ক্রিপ্টো ওয়ালেটের অর্থ হাতিয়ে নেয়।  

বিগত দুই বছর ধরে পিগ বুচারিং স্ক্যামিংয়ের উপর সফোস এক্স-অপস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এর সম্প্রতি এক বিশ্লেষণে দেখা যায়, ক্রিপ্টো জালিয়াতিরা তাদের পূর্বের প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছে। ফলে ভুক্তভোগীদের কাছ থেকে চুরি করার জন্য তাদের কৌশল ব্যবহারের হারও কমে গিয়েছে। অন্যদিকে, স্ক্যামাররা এখন বৈধ, আর পরিচিত ক্রিপ্টোকারেন্সি অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে ভুয়া ক্রিপ্টো ট্রেডিং করতে পারছে। এমনকি, স্ক্যামাররা ওয়ালেট নেটওয়ার্কটি বা চুরি করা অর্থ লুকিয়ে রাখতে এখন সক্ষম। সব মিলিয়ে এই সাইবার অপরাধগুলো ট্র্যাক করা কঠিন হয়ে উঠছে।

পিগ বুচারিং স্ক্যাম বা প্রতারণায় যেভাবে সতর্ক থাকবেন

পিগ বুচারিং স্ক্যাম থেকে রক্ষা পেতে সফোসের কিছু পরামর্শ:

  • ফেসবুক বা অন্য কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অপরিচিতদের কাছ থেকে পাওয়া কোন মেসেজ সম্পর্কে সতর্ক থাকুন, বিশেষ করে যদি তারা দ্রুত হোয়াটসঅ্যাপের মতো আপনার  ব্যক্তিগত অ্যাপগুলোতে যুক্ত হতে চায়।
  • এছাড়া, কোনো ডেটিং অ্যাপে নতুন কোনো ম্যাচ বা পরিচয়ের ক্ষেত্রেও সাবধান থাকুন। বিশেষ করে যদি কোনো অপরিচিত ব্যক্তি ক্রিপ্টোতে বিনিয়োগ করা সম্পর্কে কথা বলতে শুরু করে তাহলে আরও সতর্ক থাকুন।
  • ‘দ্রুত ধনী হওয়া’ এর মতো স্কিম বা অল্প সময়ের মধ্যে বড় রিটার্নের প্রতিশ্রুতি দেয় এমন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ সম্পর্কে সবসময় সাবধান থাকুন।
  • রোম্যান্স-স্ক্যাম এবং বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট-স্ক্যাম এর কৌশলগুলো সম্পর্কে সচেতন থাকুন। 
  • যদি মনে হয় যে আপনি পিগ বুচারিং স্ক্যামের শিকার হয়েছেন, তাহলে সাথে সাথেই  ক্রিপ্টো ওয়ালেটে থাকা অর্থ উত্তোলন করে ফেলুন এবং আইনের সাহায্য নিন। 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্রিপ্টো ওয়ালেটক্রিপ্টোকারেন্সি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ টফি’তে দেখুন বিনামূল্যে
প্রযুক্তি সংবাদ

আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ টফি’তে দেখুন বিনামূল্যে

আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো বিকাশ
নির্বাচিত

আর্জেন্টিনা ফুটবলের ব্র্যান্ড পার্টনার হওয়ার জন্য ডলার পেমেন্টের অনুমতি পায়নি বিকাশ

স্যামসাংয়ের ভার্চুয়াল গৃহকর্মী
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের ভার্চুয়াল গৃহকর্মী

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন
প্রযুক্তি সংবাদ

গুগল মিট-এ দেখা যাবে ১৬ জন

উন্নত ডিসপ্লে তৈরিতে একসাথে কাজ করবে অপো ও পিক্সেলওয়ার্কস
প্রযুক্তি সংবাদ

উন্নত ডিসপ্লে তৈরিতে একসাথে কাজ করবে অপো ও পিক্সেলওয়ার্কস

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিকাশে দিনে সাড়ে পাঁচশ’ কোটি টাকার লেনদেন

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 February 2024

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস

Techzoom.TV |
TechzoomTV