Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনে বিদেশী বিনিয়োগ বাড়াবে চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ মার্চ ২০২৪
প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনে বিদেশী বিনিয়োগ বাড়াবে চীন
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরিতে প্রযুক্তি খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদিক থেকে চীন আগে ভালো অবস্থানে থাকলেও নিষেধাজ্ঞার কারণে বাজার হারাচ্ছে। তাই এ খাতে স্বনির্ভরতা অর্জনে বিদেশী বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দেশটি।

চীনা পার্লামেন্টের বার্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তিসহ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত শিল্পগুলোকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। একই সময়ে বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য উৎপাদন ও নির্দিষ্ট পরিষেবা খাতে প্রবেশাধিকার বাড়ানোর প্রস্তাবও দেয়া হয়েছে।

কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে প্রত্যাশার চেয়ে ধীরগতির অর্থনৈতিক পুনরুদ্ধার ও চীনা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের হস্তক্ষেপের কারণে বিদ্যমান বিদেশী বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে এ ঘোষণা সামনে এল। চীনের প্রযুক্তি উদ্ভাবন ও আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভূরাজনৈতিক টানাপড়েনও বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি তৈরি করছে।

আমেরিকান চেম্বার অব কমার্স চীনের চেয়ারপারসন শন স্টেইন জানান, সংস্কার পরিকল্পনাগুলো ইতিবাচক হলেও তার প্রভাব পূর্ণ বাস্তবায়নের ওপর নির্ভর করবে।

যদিও প্রেসিডেন্ট শি জিনপিং এর আগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় শিল্পোৎপাদন খাতে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর রূপরেখা দিয়েছিলেন। তবে বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা কমেছে। চীনের দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন টেলিকম ও চিকিৎসা পরিষেবার মতো শিল্পের বাজারে প্রবেশের বিধিনিষেধ সহজ করার পরিকল্পনা করেছে। কিন্তু এসব বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো চীনের শিল্পোৎপাদন খাতে বিদেশী বিনিয়োগ কমেছে। হুন্দাই মোটর ও ওয়েস্টার্ন ডিজিটাল করপোরেশনের মতো কোম্পানিগুলো চীনে তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন এনেছে। যেমন সম্প্রতি হুন্দাই একটি যৌথ উদ্যোগের প্লান্ট এবং ওয়েস্টার্ন ডিজিটাল একটি ফ্ল্যাশ মেমোরি তৈরির কারখানার অংশীদারত্ব বিক্রি করেছে।

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভরতা ও শক্তি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী লি কিয়াং একই লক্ষ্যমাত্রার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। চীন তার লক্ষ্য অর্জনে সম্পদ পরিচালনায় সরকারের ভূমিকার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে ২০২৩ সালে ঘোষিত পুনর্গঠনে ওই মন্ত্রণালয়ের বড় ধরনের রদবদলের পর গত বছর থেকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রযুক্তি সম্পর্কিত নীতিনির্ধারণের পরিবর্তনে বড় পদক্ষেপ নেয়। এ প্রচেষ্টাগুলো কিছুটা অগ্রগতি দেখিয়েছে। যেমন গত আগস্টে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে নতুন স্মার্টফোন বাজারে এনেছে। যাতে ব্যবহার করা হয়েছে চীনের নিজস্ব একটি চিপ।

প্রধানমন্ত্রী লি কোয়ান্টাম কম্পিউটিং ও লাইফ সায়েন্সের জন্য চীনের বাজার উন্মুক্ত করতে চায়। কৌশলগত ও শিল্প উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি চালু করার পাশাপাশি বিগ ডাটা, বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে প্রচেষ্টা বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
টেলিকম

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী

তরুণদের প্রতিভা তুলে ধরতে ‘রিয়েলমি হাসল্‌’ বাংলাদেশে, চলছে নতুন স্টার র‍্যাপারের খোঁজ
প্রযুক্তি সংবাদ

তরুণদের প্রতিভা তুলে ধরতে ‘রিয়েলমি হাসল্‌’ বাংলাদেশে, চলছে নতুন স্টার র‍্যাপারের খোঁজ

স্মার্টফোন
নির্বাচিত

বৈধ ব্যবসার ‘সাইনবোর্ড’ ঝুলিয়ে অবৈধ সিন্ডিকেটে উস্কানি: পিয়াস ও দিদারুলের দ্বিমুখী চাল

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!
অটোমোবাইল

২০-১০-৪ নীতিতে পূরণ হবে গাড়ি কেনার শখ!

র‍্যানসমওয়্যার হামলাকারীরা চুরি করা তথ্য যেভাবে ব্যবহার করছে: সফোস প্রতিবেদন
প্রযুক্তি সংবাদ

র‍্যানসমওয়্যার হামলাকারীরা চুরি করা তথ্য যেভাবে ব্যবহার করছে: সফোস প্রতিবেদন

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত
বিবিধ

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix