Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস নির্বাচন : ত্রিমুখী লড়াইয়ে কে লড়ছেন কোন প্যানেলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
বেসিস নির্বাচন : ৮ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ১১ পদে রইলেন ৩৩জন
Share on FacebookShare on Twitter

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী কার্যক্রম। শেষ পর্যন্ত আগামী ৮ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৩টি প্যানেল অংশগ্রহণ করছে।

এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে ছিল সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ। নির্বাচনে অংশগ্রহণের ১১ পদের বিপরীতে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। তবে ১৭ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৮ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এবারের নির্বাচনে ১১ পদে অংশ নিচ্ছেন ৩৩ প্রার্থী। শুরুতে ৪টি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও এখন ৩টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।

প্যানেল তিনটির নেতৃত্ব দিচ্ছেন সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাখাতের ৩ পরিচিত মুখ রাসেল টি আহমেদ, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক এবং মোস্তাফিজুর রহমান সোহেল। এদের মধ্যে রাসেল টি আহমেদের নেতৃত্বে ‘ওয়ান টিম’, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে ‘টিম সাকসেস’ ও মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে ‘টিম স্মার্ট’।

বেসিস নির্বাচনে ওয়ান টিম এর সদস্যরা

ওয়ান টিম
টিম ক্রিয়েটিভ-এর প্রাধান কার্যনির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ এর নেতৃত্বে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে তৈরি প্যানেল বলা হচ্ছে ‘ওয়ান টিম’কে। প্যানেলের নেতৃত্বদানকারী রাসেল টি আহমেদ বেসিসের বর্তমান পরিষদের সভাপতি । তিনি এরও আগে চারবার কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১২-১৩ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক, ২০১৩-১৪ মেয়াদে সাধারণ সম্পাদক, ২০১৪-১৬ মেয়াদে জ্যেষ্ঠ সহ সভাপতি, ২০১৬-১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহ সভাপতি এবং ২০২২-২৩ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সব মিলে পাঁচবার কার্যনির্বাহী পরিষদে থাকার কারণে তার সংগঠন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।

‘ওয়ান টিমে’র অন্যান্য সদস্যদের মধ্যে জেনারেল সদস্য ক্যাটাগরিতে রয়েছেন টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ, সিসটেক ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রাশিদুল হাসান, বেস্ট বিজনেস বন্ডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল, টেকনোগ্রাম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, ডিভাইন আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ইকবাল আহমেদ ফকরুল হাসান, এআর কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান, শ্যুটিং স্টার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও দিদারুল আলম এবং রেইজ আইটি সল্যুউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম রাশেদুল মজিদ।

এছাড়া অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে প্যানেলে রয়েছেন নেক্সট ভেঞ্চার অ্যান্ড ফাইনালাইটিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ আবদুল্লাহ জায়েদ, অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে রয়েছেন কার্নিভাল অ্যাসিউর লিমিটেডের পরিচালক বিপ্লব ঘোষ রাহুল এবং ইন্টারন্যাশনাল সদস্য ক্যাটাগরিতে রয়েছেন মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল।

বেসিস নির্বাচনে টিম সাকসেস এর সদস্যরা

‘টিম সাকসেস’
ফ্লোরা টেলিকম লিমিটেডের প্রাধান কার্যনির্বাহী কর্মকর্তা মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বের প্যানেলচির নাম ‘টিম সাকসেস’। মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বেসিস এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনি এর আগে তিনবার কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯-২০০১ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে কোষাধ্যক্ষ, ২০০২-২০০৩ মেয়াদে সাধারণ সম্পাদক ও ২০১৮-২১ মেয়াদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার তিনবার কার্যনির্বাহী পরিষদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। স্মার্ট বাংলাদেশের সহযোগী ও সম্পূরক প্রতিষ্ঠান হিসাবে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করবে টিম ‘সাকসেস’।

‘টিম সাকসেস’ প্যানেলে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, তৌফিকুল করিম সুহৃদ, মোহাম্মাদ আমিনুল্লাহ, সৈয়দা নাফিসা রেজা বর্ষা, ফারজানা কবির ঈশিতা, সহিবুর রহমান খান রানা, রাফসান জানি সামির, আব্দুল আজিজ।

বেসিস নির্বাচনে টিম স্মার্ট এর সদস্যরা

‘টিম স্মার্ট’
‘টিম স্মার্ট’-এর নেতৃত্বে আছেন অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। তিনিও এর আগে দুইবার কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেছেন। ২০১৪-১৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৬-১৮ মেয়াদে পরিচালক এবং ২০২২-২৩ মেয়াদে পরিচালক দায়িত্ব পালন করছেন। তিনিও তিনবার কার্যনির্বাহী পরিষদে কাজ করছেন।

এ প্যানেলে আরও আছেন একঝাঁক তরুণ প্রার্থী। প্যানেলটি থেকে জেনারেল ক্যাটাগরিতে পরিচালক পদে লড়ছেন কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ, নগদ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ব্যাবিলন রিসোর্সেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) লিয়াকত হোসাইন, আমার পে’র (সফট টেক ইনোভেশন লিমিটেড) ম্যানেজিং ডিরেক্টর এ এম ইশতিয়াক সারোয়ার, লুজলি কাপল্ড টেকনোলজিসের (এলসিটি সল্যুশন সেন্টার) চিফ অপারেটিং অফিসার সৈয়দা নওশাদ জাহান প্রমি, অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের দ্য ম্যান অব স্টিল (চেয়ারম্যান) এবং ক্রান্তি অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ও সিইও মুহম্মদ রিসালাত সিদ্দীক এবং বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম।

টিম স্মার্টের অ্যাসোসিয়েট পরিচালক প্রার্থী ম্যাগনাস সফটওয়্যার ওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমান আহমেদ খান, অ্যাফিলিয়েট পরিচালক প্রার্থী এডফিনিক্স লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুতফি চৌধুরী এবং আন্তর্জাতিক পরিচালক পদে প্রার্থী দারাজ বাংলাদেশ-এর চিফ করেপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস (রুশো)।

উল্লেখ্য, বেসিসের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ১১ পদে মোট ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। তফশীল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকাল ৪টা। ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান ও সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেল এক্স পি এস ১৩ হাই বাজেটের সেরা ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

ডেল এক্স পি এস ১৩ হাই বাজেটের সেরা ল্যাপটপ

২০২৩ সালেই কি নতুন আইপ্যাড মিনি আসবে
প্রযুক্তি সংবাদ

২০২৩ সালেই কি নতুন আইপ্যাড মিনি আসবে

টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ডিজিটাল পাঠ্যক্রম উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ডিজিটাল পাঠ্যক্রম উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট
নির্বাচিত

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মহাকাশ কেন্দ্র বানাচ্ছে ইরান
নির্বাচিত

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মহাকাশ কেন্দ্র বানাচ্ছে ইরান

নাম বদলে ফেসবুক এখন ‘মেটা’
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে চালু হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন
প্রযুক্তি সংবাদ

বাইক-প্রাইভেট কার নেই, তবুও আসছে এআই মামলার মেসেজ! যা করবেন

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ, তবে আছে কঠিন শর্ত

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ
নির্বাচিত

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?
অটোমোবাইল

৭ জুন থেকে মেট্রোরেলের চলাচল ২০ মিনিট বাড়ছে?

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৭ জুন...

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

মেটার এআই চ্যাটবটকে ‘বোকা বানিয়ে’ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ এপ্রিল ২০২৪

বেসিস নির্বাচন : ত্রিমুখী লড়াইয়ে কে লড়ছেন কোন প্যানেলে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix