Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে তিন ফিচারের জন্য অনন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
যে তিন ফিচারের জন্য অনন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো
Share on FacebookShare on Twitter
সম্প্রতি নোট ৪০ প্রো স্মার্টফোন বাজারে এনে সাড়া ফেলেছে তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ফোনটিতে যুক্ত করা হয়েছে বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তি। এই ফিচারগুলোই বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন বেছে নিতে তরুণদের আকৃষ্ট  করছে।
নোট ৪০ প্রো-র আলোচিত ফিচারগুলোর মধ্যে রয়েছে ম্যাগনেটিক চার্জিং, থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা। এই ফিচারগুলো নিয়ে মিড-বাজেটের স্মার্টফোন বাজারে অনন্য অবস্থানে আছে ফোনটি।
ইনফিনিক্সের এই ফোনটিতে রয়েছে ‘অল-রাউন্ড ফাস্টচার্জ ২.০’। এই চার্জিং প্রযুক্তি পরিচালিত হয় ইনিফিক্সের তৈরি পাওয়ার ম্যানেজমেন্ট চিপ ‘চিতা এক্সওয়ান’ দিয়ে। অল-রাউন্ড ফাস্টচার্জ এর নতুন এই সংস্করণের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে প্রথমবারের মতো  ম্যাগনেটিক চার্জিং সিস্টেম ‘ম্যাগচার্জ’ যুক্ত করেছে ইনফিনিক্স। এতে আছে ২০ ওয়াট ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং সুবিধা।
ইনফিনিক্স ম্যাগকিটের সঙ্গে ব্যবহারকারীরা পাচ্ছেন একটি ম্যাগকেস এবং একটি ম্যাগপাওয়ার। ম্যাগপাওয়ার নামের এই বহনযোগ্য পাওয়ার ব্যাংকটি ফোনের কেসের সঙ্গে লাগিয়ে যেকোনো সময় ফোন চার্জ করা যায়। ফলে, ব্যবহারকারীদের আর তারযুক্ত চার্জার বহনের ঝক্কি পোহাতে হয় না। একই সঙ্গে চার্জ ফুরিয়ে যাওয়া নিয়েও পড়তে হয় না দুশ্চিন্তায়। নোট ৪০ প্রো-এর সঙ্গে আরও আছে ৭০ ওয়াটের মাল্টি-স্পিড ফাস্টচার্জার। এই চার্জার দিয়ে ফোনটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে মাত্র ২০ মিনিটে ৫০% চার্জ করা যায়।
নোট ৪০ প্রো ফোনটি দেখতেও বেশ আকর্ষণীয়। এর ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এমনভাবে তৈরি যে দেখলে মনে হয় পুরোটাই স্ক্রিন। ফুল এইচডি+ এই ডিসপ্লের বেজেল বেশ সরু বা আল্ট্রা-ন্যারো। স্বচ্ছন্দ্যে স্ক্রলিং এবং দুর্দান্ত ভিজ্যুয়ালের জন্য এতে দেয়া হয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন।
ডিসপ্লে প্রোটেকশনের জন্য আছে কর্নিং গোরিলা গ্লাস। ফলে, ফোনের দাগ পড়া এবং কোমরসমান উচ্চতা থেকে পড়ে যাওয়ার মতো ঘটনা সহজেই সামাল দেওয়া যায়। এর উন্নত ডিসপ্লেতে ঘরে ও বাইরে উভয় জায়গাতেই উজ্জ্বল রং ও পরিষ্কার কন্টেন্ট উপভোগ করা যায়।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে ডিজাইনের ক্ষেত্রে কোনো আপোস না করেই এতে যুক্ত হয়েছে বাড়তি নিরাপত্তা। স্ক্রিনের নিচের দিকে স্থাপন করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিভাইসে দ্রুত ও নিরাপদ অ্যাক্সেস সুবিধা দেয়।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য নোট ৪০ প্রো-তে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত (ওআইএস) ১০৮ মেগাপিক্সেলের হাই-রেজ্যুলেশনের প্রধান ক্যামেরা। ফলে প্রতিকূল পরিস্থিতিতেও ছবির মান থাকে অক্ষুণ্ন। ৩x (থ্রিএক্স) লসলেস জুমের ফলে ছবির মান বজায় রেখেই ব্যবহারকারীরা সাবজেক্টের ক্লোজ শট নিতে পারেন।
ইনফিনিক্স নোট ৪০ প্রো ভিন্টেজ গ্রিন ও টাইটান গোল্ড দুটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ধারণক্ষমতার দুটি সংস্করণের বাজারমূল্য যথাক্রমে ৩০,৯৯৯ টাকা এবং ৩৪,৯৯৯ টাকা।
Tags: ইনফিনিক্সইনফিনিক্স নোট ৪০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেম টার্বো ফিচারের ফোন ভিভো এস১ প্রো
নির্বাচিত

গেম টার্বো ফিচারের ফোন ভিভো এস১ প্রো

কিশোর-কিশোরীদের নিরাপদে রাখতে ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করল টিকটক
প্রযুক্তি সংবাদ

কিশোর-কিশোরীদের নিরাপদে রাখতে ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করল টিকটক

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

ফেসবুক-টুইটারের পথেই হাঁটছে গুগল!
প্রযুক্তি সংবাদ

গুগলের দিন কি ফুরিয়ে আসছে!

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা
ই-কমার্স

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা

টিকটক জাগো ফাউন্ডেশনের সঙ্গে আয়োজন করছে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট-২০২৩’
প্রযুক্তি সংবাদ

টিকটক জাগো ফাউন্ডেশনের সঙ্গে আয়োজন করছে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট-২০২৩’

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix